আমাকে বোলো না বন্ধু আর শুদ্ধ কবিতা লিখতে। বয়ঃসন্ধি-সমাগতা খুঁতখুঁতে কোনো কুমারীর ভয় ভাঙানো অথবা বদরাগী বিষণ্ন বৃদ্ধের নিরামিষ রিরংসা মেটাতে আজ আর সাধ নেই। সাধ নেই সময়ের ঘোলা জলে সাদা পাল তুলে ভেসে যেতে সেই দেশে যে দেশকে রাঙাপুর বলে, মড়ি ছেড়ে ওঠা কোনো শকুনের মতো পাখা মেলে উড়ে যাব অলকায় দুপুরের কাঁচা সোনা [...]
বিস্তারিত »
সাম্প্রতিক মন্তব্যসমুহ