অন্যান্য

এলেবেলে-৪

Donald Trump কেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার জবাব ৪৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহনের পর তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেই আছে । দেখা যাক কি বলেছেন তিনি …
Politicians prospered – but the jobs left, and the factories closed.
……
We will no longer accept politicians who are all talk and no action – constantly complaining but never doing anything about it.
প্রচলিত রাজনীতিবিদদের প্রতি অনীহা-ই হচ্ছে ট্রাম্পের জয়ের মুল কারন । আমেরিকার মাত্র ৩৪%লোক মিডিয়াকে বিশ্বাস করেন ১৯৭৬ এ যা ছিলো ৭৩% ।
নির্বাচনের আগে কোন জরিপেই ট্রাম্প হিলারীর তুলনায় এগিয়ে ছিলেন না । অর্থাৎ যে সব মিডিয়া এসব জরিপ চালিয়েছিলেন তাঁদের উদ্দেশ্য সৎ ছিল না ।

মিতা
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই। যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই। ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত। দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।