আইল ঋতুরাজ সজনি, জ্যোৎস্নাময় মধুর রজনি,
বিপিনে কলতান মুরলী উঠিল বাজি।
মৃদুমন্দসুগন্ধপবনশিহরিত তব কুঞ্জভবন,
কুহু কুহু কুহু ললিততানমুখরিত বনরাজি।
পরো সখী পরো নীলাম্বর, পরো সখী ফুলমালা;
চলো সখী চলো কুঞ্জে চলো, বিরহবিধুরা বালা।
করিগে চলো কুসুমচয়ন, রচি গে চলো পুষ্পশয়ন,
ফিরিবে তব নাথ সজনি, হৃদয়ে তব আজি।
Related Articles
আমার যেতে সরে না মন
আমার যেতে সরে না মন– আমার যেতে সরে না মন– তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার যেতে সরে না মন– না আমার যেতে সরে না মন– চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, নিখিল ভুবন পিছে […]
প্রখর তপনতাপে
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার। দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে, “খোলো খোলো খোলো দ্বার॥ বাহির হয়েছি কবে কার আহ্বানরবে, এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥ বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা, জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার। আজি সারা দিন ধ’রে প্রাণে সুর ওঠে ভরে, একেলা কেমন ক’রে বহিব গানের […]
মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি– কী কথা ছিল যে মনে॥ তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে– আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছ দূর ভুবনে॥ আকাশে উড়িছে বকপাঁতি, বেদনা আমার তারি সাথি। বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই, […]

