আজি তোমার কাছে ভাসিয়া যায়
অন্তর আমার,
আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার?
স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে,
দশ বরষ উজান বেয়ে
চলেছে প্রাণ তোমারই কাছে
মানে না বাধা আর।
আজি তোমার কাছে বর্তমান
ভেঙ্গে ও ভেসে যায়,
আজি আমার কাছে অতীত হয়
নূতন পুনরায়;
আজি আমার নয়ন পাশে,
এ কী আঁধার ঘেরিয়া আসে,
পাষাণভার চাপিয়া ধরে হৃদয়ে বারবার।
Related Articles
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চ’লে যায়– পিছে ফেলে যায় মিছে আশা ॥ অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে– ভাঙা ভাষা। […]
বাজল তোমার আলোর বেনু
“বাজল তোমার আলোর বেনু ,মাতল রে ভুবন আজ প্রভাতে , সে সুর শুনে, খুলে দিনু মন বাজল, বাজল, বাজল তোমার আলোর বেনু ।। ওন্তরে যা লুকিয়ে রাজে অরুন বীণায় সে সুর বাজে এই আনন্দ যজ্ঞে সবার- মধুর আমন্ত্রণ আজ সমীর্ন, আলোয় পাগল নবীন সুরের বীণায় আজ শরতের, আকাশ বীণায়, গানের মালা বিলায় বিনা তোমায় হারা […]
দে তোরা আমায় নূতন ক’রে দে নূতন আভরণে
দে তোরা আমায় নূতন ক’রে দে নূতন আভরণে॥ হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি, বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে॥ বাজুক প্রেমের মায়ামন্ত্রে পুলকিত প্রাণের বীণাযন্ত্রে চিরসুন্দরের অভিবন্দনা। আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে, যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে॥ dey tora amay nuton kore (rabindra sangeet) by jayati chakroborty

