একজন প্রশ্ন করল এসব করার সময় কই পাও তুমি ?
আমি বললাম “আমি তোমাদের মতো আকাশ ছুঁতে চাই না ।
তোমার মনে আছে কিনা জানি না ২৪ বছর আগেও আমি তোমাকে তাই বলে ছিলাম ।
দুবেলা দুমুটো খেয়ে জ্যোৎস্না রাতে রবীন্দ্র সঙ্গীত হলেই আমার চলে যাবে ।
আমি এখনো তাই ভাবি ।
আমার অন্য কোন চাওয়া নেই ” সে বলল “তুমি দেখছি আগামী জন্মে নির্বান প্রাপ্ত হবে ।”
নির্বান স্বর্গ এসবে আমার কোন আগ্রহ নেই !
Related Articles
এলেবেলে -১৬
একটু আগে ৫০ কিমি স্পীডে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম … কিছুক্ষণ পর দেখি পিছনে একটি পুলিশের পেট্রোল কার যা খুবই স্বাভাবিক। পাশের সহযাত্রীর সাথে মজাও করলাম “পিছনে দেখি মামার গাড়ি” … কিছু দূর যাওয়ার পর শুনতে পেলাম আমার গাড়ির নাম্বার বলে পেছন থেকে আমাকে থামতে বলা হচ্ছে। অবাক হলাম … স্পীড লিমিট মেনে চলছি ,সিট […]
এলেবেলে -২৫
ফ্রেণ্ড লিস্ট আবারো কাট ছাঁট করলাম …। ছোট হয়ে আসছে লিস্ট। তারপরও ফ্রেণ্ড রিকোয়েস্ট পাচ্ছি প্রতিদিন। রিকোয়েস্ট পাঠানোর জন্য ধন্যবাদ। আমার ষ্ট্যাটাসে মন্তব্যের দরজা সবার জন্য খোলা। বন্ধু না হয়েও আপনি বন্ধুর সব সুবিধা পাবেন। বন্ধু হবার আগে একে অন্যকে জানা কি জরুরী নয় ? রিকোয়েস্ট পাবার পর অন্তত একবার হলেও উনার সম্পর্কে জানার জন্য […]
এলেবেলে-৩
গতরাতে তুষার পাত হলো তাই সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে বাড়ির সামনের তুষার পরিস্কার করার আগে ভাবলাম ফেসবুকটা একবার দেখে নিই । প্রথমেই চোখ পড়লো এক আমেরিকা প্রবাসী বাঙালী দুইটা ধর্মের নাম নিয়ে বুদ্বিজীবী টাইপের পোষ্ট দিলেন এগুলো নাকি ধর্ম নয় । সকালেই মেজাজ খারাপ হলো । আমি নিজে যে ধার্মিক তা নয় … […]

