মিতা , তোমাকে আবার কখনো লেখার সৌভাগ্য হবে এমনটা কল্পনারও বাইরে ছিল।সম্পর্কটা সব ধরনের যোগাযোগের উর্ধে চলে গিয়েছিল। তোমার কত স্বীকারোক্তি,অনুযোগ সম্পর্কের justification শুনেছি,শুনছি। আমার নিজের অবস্থান ব্যাখ্যা করার মত কোন যুক্তি আমার জানা নেই। আমি ব্যাখ্যাও দিতে যাব না,কারন আমি জীবনটাকে অনেক সহজ করে দেখতে চাই,এখানে বেশী বুঝতে গেলে,মারপ্যাচ খুঁজতে গেলে জীবনের মানে এবং […]
অন্যান্য
‘আমার মেয়েবেলা’ থেকে
‘..ঈদের সকালে কলপাড়ে এক এক করে বাড়ির সবাই লাল কসকো সাবান মেখে ঠান্ডা জলে গোসল সারেন। আমাকে নতুন জামা জুতো পরিয়ে দেওয়া হয়, লাল ফিতেয় চুল বেঁধে দেওয়া হয়, গায়ে আতর মেখে কানে আতরের তুলো গুঁজে দেওয়া হয়। বাড়ির ছেলেরা শাদা পাজামা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে নেন। তাঁদের কানেও আতরের তুলো। সারা বাড়ি সুগন্ধে […]
পতিদাহ
২৩ নভেম্বর ১৯০২। একটু আগে শ্রীমতী মৃণালিনী দেবীর আত্মারাম খাঁচা ছেড়ে বেরিয়ে গেল। বেরোনোর আগে তার অবিনশ্বর আত্মাকে নশ্বর দেহের নির্দিষ্ট কোটরে আটকে রাখার জন্য হোমিওপ্যাথ ও অ্যালোপ্যাথ প্রচেষ্টার কোনো ত্রুটি করা হয়নি। ২৬ দিন আগে ২৯ অক্টোবর যখন তার জন্য বেডপ্যান কেনা হয়, তখনই আশঙ্কা জেগেছিল ভব বোধ হয় আর টিকবে না। তার স্বামী […]
প্রেয়সী নয়, মাতাও নয়
সুন্দরী হেলেনকে নিয়ে রহস্যের ও কল্পনার কোনোটিরই অবধি নেই। কল্পনার কারণেই রহস্য। তাকে দেশে দেশে যুগে যুগে মানুষ স্মরণ করেছে। তার প্রধান মূর্তি লেলিহান শিখার। পুড়িয়ে মারে, ছারখার করে দেয় জনপদ ও নগর। কিন্তু তার মাতৃভূমিও রয়েছে। যার বিষয়ে হোমার বলেছেন, তার দ্বিতীয় মহাকাব্য ‘অডিসি’তে, বলার অপেক্ষা রাখে না যে, এই মাতৃমূর্তিটি কখনোই প্রধান হয়ে […]
তবু ভালোবাসি ঢাকাকেই
আমরা ঢাকাকে ভালোবাসি। জানি ঢাকা পৃথিবীর সবচেয়ে বসবাস-অযোগ্য শহরের একটা। তবু আমি ঢাকাকেই ভালোবাসি। নির্মলেন্দু গুয়ণের কবিতা আছে—এই ঢাকাতে মুখে চুমু, এর ধুলোতেই ধিক থু, এই ঢাকাতে জন্ম এবং এর ধুলোতেই মৃত্যু। কবি নির্মলেন্দু গুিণের এবং আমারও, ঢাকাতে জন্ম হয়নি। কিন্তু তবু মনে হয়, ঢাকাই আমার জন্মদাত্রী। তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার […]
আছে দুঃখ আছে মৃত্যু
এক এক করে সবাই চলে যাচ্ছে। জানি এভাবে সবাই যাবে, আমিও। তারপরও কারও মৃত্যু আমি মেনে নিতে পারি না। খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কিন্তু যে মানুষটা নেই, কিছুদিন আগেই ছিল, তাকে মনে করতে করতে উদাস হয়ে যাই। ডানে যাবো, বাঁয়ে যাই। চা তো ঠাণ্ডা হয়ই, বইয়ের যে প্যারাগ্রাফে চোখ, সেই প্যারাগ্রাফেই সারাদিন চোখ পড়ে থাকে, মন […]
দেশে কি পঁচাত্তরের আলামত দেখা দিয়েছে?
সম্প্রতি ঢাকার এক দৈনিকের সম্পাদকের সঙ্গে টেলিফোনে আলাপ হচ্ছিল। তিনি দেশের কয়েকটি খারাপ ঘটনার উল্লেখ করে বললেন, তার ধারণা দেশে পঁচাত্তর-পূর্ববর্তী অবস্থা বিরাজ করছে। আমি কি তার সঙ্গে সহমত পোষণ করি? দেশের অবস্থার কথা শুনে আমার তখন মনে হয়েছিল, সম্পাদকের সঙ্গে সহমত পোষণ করা যায়। আমিও তাকে সে কথাই বলেছিলাম। পরে যখন টেলিফোন রেখে বিষয়টি […]
পথেচলে যেতে যেতে
বন্যা কেমন আছ । ভাল থাক সেই কামনা সবসময় । লিখি লিখি করে লিখা হয়ে উঠে না । তুমি যা চেয়েছিলে তা জোগাড় করার পর ৬ মাস বিশ্বাস কর বছরের অর্ধেক চলে গেল । পাঠাই পাঠাই করে পাঠানো হয় না । আমি কি আসলেই অলস ছিলাম নাকি অলস হয়ে গেছি । আজ ঠিক করেছি পাঠাবোই […]
আমরা ক-ভাই লিখি
অনেকেই রসিকতার ছলে বলেই ফেলেন, আপনাদের হায়দার পরিবার তো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের চাইতেও এগিয়ে আছে। উত্সাহী যুবক-যুবতীসহ বয়েসিদেরও বলতে শুনি, আপনাদের পরিবারের ভাইবোন সকলেই যদি আজ বেঁচে থাকতেন, তাহলে নিশ্চয়ই সবাই কবি, নাট্যকার, গল্পকার, শিল্পী হতে পারতেন। তখন তারা উত্সাহেই জানতে চায় পিতামাতা লেখক ছিলেন কিনা? দাউদ হায়দার কি আপনার বড়ো? না, বলতেই, উত্সাহীদের মধ্য […]
ওয়েব সাইটে বাংলা ফন্ট
যে কোন ব্যাবসাতেই ক্রেতার ইচ্ছাকেই প্রাধান্য দিতে হয় । আমরা যারা ওয়েব নিয়ে কাজ করি তাদেরকে এরকম অনেক মজার বিষয়ের সন্মুক্ষীন হতে হয় । আমার কিছু অভিজ্ঞতা নিয়ে ব্লগ লিখতে বসেছি ,আজ আমি ফন্ট বিষয় নিয়ে লিখব । এখন থেকে দশ বছর আগে ২০০৫ এ বাংলায় একটা সাইট করার অনুরোধ পাই । বাংলাতে ওয়েব সাইটে […]
