একসময় এই গানটি বেশ গাইতাম, ‘ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা’। আরও গাইতাম, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবো নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি’। এই গানগুলো আর গাই না আমি। কারণ গানগুলোর কথা এখন আমি আর বিশ্বাস করি না। কথাগুলোয় প্রচুর ভুল। শুধু আবেগ দিয়ে মিথ্যেকে সত্য করা যায় না। […]
অন্যান্য
বেলুন বন্দী ঈদ
এক বিচিত্র আলসেমির মধ্য দিয়েই দিনটা কেটে গেল আনাসের। দিনটা যদি অন্য কোনো দিন হতো, তাহলে কথা ছিল নাÑ ঈদের দিন বলে কথা! এই দিনে কেউ এভাবে কাটিয়ে দিতে পারে? কিন্তু আনাস সেটাই করল। সকালে ঈদের নামাজের প্রস্তুতি পর্বটা যা একটু তাড়াহুড়ো। সারা গায়ে সাবান ঘষে প্রচুর ফেনা তৈরি করে গোসল, নতুন জামা-কাপড় পরার প্রতিযোগিতা […]
আমি আগামী গোধূলির সাক্ষী
প্রকৃতপক্ষে আমারই সাহস যে দুঃসাহস মাত্র, তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। সবাই পথের পাশে দাঁড়িয়ে বলছে, কোথায় যাবে এই লোকটি কে জানে? আমিও বলি- না গো, আমিও জানি না। যদি পৌঁছতে পারি তাহলে চিৎকার করে বলব, আমি এসেছি আমার গন্তব্যে, আমাকে আশ্রয় দাও প্রভু আমি লেখক হবো, এমন একটা স্বপ্ন থাকলেও আরো অনেক আকাক্সক্ষা […]
স্বপনের মৃত্যু
আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। আমাদের বিবেক হয় মৃত, নয়তো ঘুমন্ত। আমরা সাত চড়েও আর রা করব-টরব বলে মনে হয় না। নইলে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া ১২ শিশুর ১১ জনই মারা গেছে—এই খবরটা আরও অনেক খবরের ভিড়ে হারিয়ে যায়! এই খবরে কারও নিদ্রার সামান্য ব্যাঘাত ঘটে না! আমাদের দৈনন্দিনতার মসৃণ চাদরে সামান্য ভাঁজ পড়ে […]
অনুভূতিতে আঘাত না করে সমাজ বদলানো যায় না
অনুভূতিতে আঘাত করতেই হবে, বিশেষ করে ধর্মানুভূতিতে। এ ছাড়া আর কোনও উপায় নেই। সমাজকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখলে চলবে না। সমাজ এগোবে না। এগোতে নিলেই প্রশ্ন উঠবে। যারা সমাজটাকে যেমন আছে তেমন রাখতে চায়, তারা কোনওরকম এগিয়ে যাওয়া মানবে না। অন্য কোনও অনুভূতিতে আঘাত লাগলে মানুষ এত বীভৎস বর্বর হয়ে ওঠে না, যত হয়ে […]
পথে পথে পথের কাব্য
একটা পারিবারিক ছককে কেন্দ্র করে আমার মধ্যে জীবন নামক যে শিল্পবস্তুটির বিকাশ ঘটেছে, তার সত্তার ওপর আমারই একচ্ছত্র অধিকার। অন্য যারা আমার জীবনের সঙ্গে জন্মসূত্রে সংশ্লিষ্ট, তাদের প্রতি সময় পেলে এবং সম্ভব হলে আমি আমার বিবেচনামতো কর্তব্য করব; কিন্তু তা আমার জন্য বাধ্যতামূলক হতে পারে না। নশ্বর জীবনের গায়ে কিছুটা হলেও অনশ্বরতার ছোঁয়া লাগানোর সাধনাই […]
বাঙালি হওয়া সহজ নয়
আজ খাঁটি বাংলা ভাষার যা দশা, স্বাধীন বাংলাদেশে খাঁটি বাঙালিয়ানারও সেই একই দশা। কিন্তু একদিনের জন্য পোশাকে বাঙালি হওয়া সে তো পোশাকি বাঙালিই হওয়া কেবল, সে আমাদের কতদূরই বা নিয়ে যাবে? যত দূরই নিয়ে যাক, সে নিজেই তো যাচ্ছে না। আর তারা? যারা বেশুমার, অগুনতি, তারা ওই পোশাকি বাঙালিই বা হবে কী করে? তাদের তো […]
নববর্ষ
বিশ্ববিধাতা সূর্যকে অগ্নিশিখার মুকুট পরিয়ে যেমন সৌরজগতের অধিরাজ করে দিয়েছেন, তেমনি মানুষকে যে তেজের মুকুট তিনি পরিয়েছেন দুঃসহ তার দাহ। সেই পরম দুঃখের দ্বারাই তিনি মানুষকে রাজগৌরব দিয়েছেন; তিনি তাকে সহজ জীবন দেননি। সেইজন্যেই সাধনা করে তবে মানুষকে মানুষ হতে হয়; তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। তাই বলছি, […]
মানুষের ভাষা ও কবির ভাষা
সাহিত্য মানুষের দেশ-কাল-সংস্কৃতি চেতনার সাক্ষ্য দেয়। বহমান কালের মধ্যে দেশের উথালপাথাল আন্দোলন এবং যা কিছু ঘটছে তারই লিপিবদ্ধ বিবরণ উত্থাপন করে। এমনিতে কবিদের সাক্ষ্যকে কেউ কেউ গ্রহণ করতে দ্বিধাবোধ করলেও মাঝে মধ্যে বলে উঠতে হয়Ñ ‘এই কবি এই দেশ ও কালের বিবর্তন সম্বন্ধে এসব কথা বা পঙ্ক্তি রচনা করে গেছেন। এমনিতে কবিকে কেউ সত্যবাদী বলেন […]
এই নরকের এই আগুন
ভীরু বালকেরে বাড়ীঘর দাও মাতৃনিবাসে মেট্রন দাও পার্কে ছড়াও যুঁইফুল ঘাস অনিদ্র, জোড়াখুন হোক একটু ভদ্র কবিরা লিখুক দু’এক ছত্র প্রেমের গান! হে মেঘ, প্লাবন বৃষ্টি দাও গলাকাটা দিন সুদূরে সরাও- নারীর মতো পেটে তুলে নাও সুসন্তান! ক্ষণিক আমরা, ভালোবাসা থাক পথে পরাজিত হাওয়া সরে যাক পাতা ঝরাদের দলীয় ঝগড়া, অসম্মান! যা কিছু অমল ধবল […]

