অন্যান্য

সমন্বয়বাদী নজরুল

নজরুলের সমন্বয়বাদী দর্শন নির্দেশ করে যে, তিনি অসাম্প্রদায়িকতার চেয়েও বেশি কিছু ভাবতেন। তিনি সাম্প্রদায়িকতার ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য তাঁর সাহিত্য ও গানকে ব্যবহার করেছিলেন। তাঁর কবিতা, গল্প-উপন্যাস, নাটক যেমন ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ আদর্শেরই কল্পিত রূপ, তেমনি তাঁর প্রবন্ধ ও কথিকাগুলো এমন কথাই বারবার বলে গেছে। তাঁর […]

অন্যান্য

উক্তির মুক্তি ও নজরুল

বাংলা ভাষার জনপ্রিয়তম কবিদের শীর্ষে থেকেও সবচেয়ে সহজবোধ্য নন যিনি, তাঁর নাম নজরুল। তাঁর কবিতার ধ্বনি ও শ্রুতিমাধুর্য় শ্রোতাকে যতটা কাছে টানে, তার বাণী ততোটা টানে কিনা প্রশ্নসাপেক্ষ। এ-কারণে তাঁর জনপ্রিয়তা শ্রোতাপাঠকের কাছে যতোটা শ্রুতিসিদ্ধ, ততোটা স্বতঃবোধ্য নয়। ফলে যে নজরুল মূলত যুক্তিসিদ্ধ উক্তির কবি, তিনি প্রায় সব একপাঠের পাঠক-পাঠিকার কাছে অধরাই থেকে যান। এই […]

অন্যান্য

স্তম্ভিত ইতিহাস : নজরুল

নিজেকে ‘স্বেচ্ছাচারী’ বলে ঘোষণা করেছিলেন আমাদের কোন্ কবি? বাংলা কবিতা পড়তে যাঁরা অভ্যস্ত, এ-প্রশ্নের উত্তর দিতে তাঁদের কোনো দ্বিধা হবার কথা নয়, তাঁরা নিশ্চয় সঙ্গে সঙ্গেই মনে করতে পারবেন শক্তি চট্টোপাধ্যায়ের নাম, তাঁর ‘আমি স্বেচ্ছাচারী’ লাইনটি, বা বিভিন্ন কবিসভায় প্রায় শারীরিক উৎক্ষেপের মধ্যে এই লাইনটি নিয়ে তাঁর নানা ভঙ্গিমার উচ্চারণ। ঠিকই, শব্দটির সঙ্গে শক্তির নাম […]

অন্যান্য

উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী

কাজী নজরুল ইসলামকে যদি বিচার করতে হয় তবে তার পটভূমিতেই করতে হবে। নয়তো তার পূর্ণ পরিচয় স্পষ্ট হয়ে উঠবে না আমাদের কাছে। আমরা জানতে পারব না তার অসামান্যতাটা কোথায় ও কতটা। নজরুল ইসলাম বড় প্রতিভা ছিলেন- এ কথা বললে সবটা বলা হয় না তার সম্পর্কে। সেই সঙ্গে তার পক্ষে কবি কায়কোবাদ হওয়া যে সহজ ও […]

অন্যান্য

মুক্তচিন্তা ও শুধু ধর্মবিরোধিতা এক জিনিস নয়

ধর্ম সামন্ততন্ত্রের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকায় বুর্জোয়া বিকাশের প্রথম যুগে ধর্মের শৃঙ্খল থেকে বুদ্ধিগত মুক্তি ছিল বুর্জোয়া চিন্তাভাবনা ও দর্শনের অন্যতম লক্ষ্য। ইউরোপীয় দর্শনের আধুনিক যুগের প্রারম্ভে লক, হিউস, দেকার্ত, স্পিলেজা, লাইবনিত্জ প্রভৃতি বিখ্যাত দার্শনিক নিজেদের দর্শনচিন্তা সেভাবেই করেছিলেন। শুধু তাই নয়, পোপের নেতৃত্বে রোমান ক্যাথলিকরা যেভাবে রাষ্ট্রের ওপর প্রাধান্য বিস্তার করে রাখত, তার থেকে […]

অন্যান্য

৩০ লাখের আর্তনাদ

রাতের আঁধার ছিন্ন করে ভোরে যখন আলো ফুটতে থাকবে, আকাশ হয়ে উঠবে ধূসর নীলাভ, মাঠের বুকে প্রকাশিত হতে থাকবে সবুজ, তারপর যে লাল সূর্যটি দিগন্ত ঠেলে উঠবে, আজ বিজয় দিবসের ভোরে তার দিকে তাকিয়ে আমাদেরই সব গরিমায় তাকে আমরা বিশেষ করে দেখে উঠব স্বাধীন-সার্বভৌম বাঙালির রাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকা ওই—আমার দেশমায়ের সবুজ আঁচলে টকটকে লাল […]

অন্যান্য সাক্ষাতকার

আমি দশবার আফ্রিকা গেলেও একটা চাঁদের পাহাড় লিখতে পারব না

অরুণাভ রাহারায় : শৈশবের দিনগুলোর কথা কিছু বলুন। বুদ্ধদেব গুহ : ছোটবেলা কেটেছিল দক্ষিণ কলকাতার লেকমার্কেট এলাকায়। রাসবিহারীর কাছে। আমার বড় মামা ছিলেন খুব নামকরা কবি সুনির্মল বসু। মামাবাড়ির সবাই ছিলেন গুণী- কেউ বেহালা বাজাতেন, কেউ গান গাইতেন, আমার মাও খুব ভালো কবিতা লিখতেন। ছোটবেলার দিনগুলো এসবের মধ্যেই কেটেছিল। অরুণাভ রাহারায়: লেখালেখিতে এলেন কীভাবে? বুদ্ধদেব […]

অন্যান্য

যে রোগের নাম আলবদর

বদর বাহিনীর লোকেরা অশিক্ষিত ছিল না। অশিক্ষিত লোক হলে তারা নিরীহ বুদ্ধিজীবীদের ঠান্ডা মাথায় হত্যা করতে পারত না, হয়তো তাদের হাত নড়ে উঠত, বুক কাঁপত, হয়তো বা চোখে আসত পানি। রাজাকারদের মধ্যে অশিক্ষিত সাধারণ মানুষ ছিল। কিন্তু অনেকেই রাজাকার হয়েছে জীবিকার তাড়নায়, কেউ কেউ প্রাণের দায়ে, অনেক ক্ষেত্রে রাজাকাররা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে, কোথাও-বা যোগ দিয়েছে […]

অন্যান্য

ভয় নেই

আমি যখন যুধ্যমান বাংলাদেশে, আমার মেয়ে পুপে তখন দক্ষিণ কলকাতার এক স্কুলে, প্রাইভেট স্কুল—ফাইনালের টেস্ট পরীক্ষা দিচ্ছিল। ফিরে এসে বাড়িতে পুপের গল্প শুনলাম। হলে যখন একটি মেয়ে ঢুকছিল, তাতে ওরা আপত্তি করে। মেয়েটি ছুটে গিয়ে ওদের শাসায়—পরীক্ষার শেষ দিনে তোমাদের দেখে নেব। বন্ধুরা ঘাবড়ে গেলে পুপে তাদের সাহস দেয়, কিস্যু হবে না, ও হলো সপ্তম […]

অন্যান্য

বৈশাখের কাছে প্রার্থনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ বৈশাখ, তোমার চেয়ে আর কে বেশি জানে যে এ দুটো পঙ্ক্তি একজন কবির শুধু ঋতুবন্দনা নয়, কবি জীবনের কল্যাণে প্রকৃতির কাছে প্রার্থনা করেছেন। বছর ধরে জমে ওঠা গ্লানি ও জীর্ণতাকে দূর করে ধরণিকে শুচি করার কথা বলেছেন। সারা বছরের আবর্জনা দূর […]