অন্যান্য

রুখতে হবে বিদেশী ভাষার আগ্রাসন

রাজনৈতিক যুদ্ধ হত্যা করে ব্যক্তিকে, সংস্কৃতিক যুদ্ধ হত্যা করে পুরো একটি জাতিকে, রাজনৈতিক যুদ্ধ চোখে দেখা যায় কিন্তু সংস্কৃতিক যুদ্ধ চোখে দেখা যায় না, এটা অদৃশ্য বিষক্রিয়ার মতো ধীরে ধীরে কাজ করে যার ফলাফল সুদূরপ্রসারী। সেই সুদূরপ্রসারী সাংস্কৃতিক যুদ্ধের ফল আমরা এখন হাতেনাতে পাচ্ছি। লক্ষণীয় যে, আমাদের রাজনৈতিক যুদ্ধের সূত্রপাত হয়েছিল সংস্কৃতিক যুদ্ধ তথা ভাষা […]

অন্যান্য

অস্তিত্ব

তবে তোমার ভালোবাসা তুমি ফিরিয়ে নেবে বলছ? যে ভালোবাসা তুমি এত দিন উৎসারিত করেছ, যে সম্পদ তুমি উন্মুক্ত করেছ…তোমার চুম্বন…আদর ও স্বপ্ন দেখিয়েছ সবই একে একে তুলে নাও। পারবে? চাও? তাহলে তুলে নাও, ফিরিয়ে নাও।…নিতে চাও? ছিন্নভিন্ন আমি পরোয়া করে বললাম। পারবে সেই বোশেখের শিলাবৃষ্টির ভয়স্নিগ্ধ ছাত্র-শিক্ষক মিলনায়তনের বৈকালিক স্মৃতি-চুম্বন মুছে নিতে? ভয় ও ভালোবাসার […]

অন্যান্য

কান্নার মতো গভীর তো আর কিছুই নেই

আমি খুব অবাক হই… নিজের কষ্ট, নিজের দুঃখ কত সহজে মানুষ অন্যের কাছে বলে ফেলতে পারে । সবার সামনে কাঁদতে পারে কত সহজে । সামাজিকতা রক্ষার জন্যেও কতজনকে কাদতে দেখেছি । আমি পারলাম না ,পারি না । তোমার কাছেই শোনা, অনেক বছর আগে একদিন তোমার মা নাকি আমার মনটা পাথর দিয়ে গড়া বলেছিলেন । হতে […]

অন্যান্য

বসন্ত আসবে বলে

বাংলাদেশে দু-একটি মাস ছাড়া ঋতুবৈচিত্র্য তেমনভাবে ধরা পড়ে না। এর মধ্যে ফাল্গুন-চৈত্র মাসের ঈষৎ শীতমিশ্রিত বসন্তকাল ঋতুরাজ হিসেবে আমাদের শরীরে অনুভূত হয়। বসন্ত কিছু দিন এ দেশের প্রাণকে মাতিয়ে দিয়ে যায়। এটা ঠিক, শীতকালও নয় এবং খরতাপের গ্রীষ্মও নয়। সাধারণত এই মাসে শিল্পী, সাহিত্যিক, কবিরা নিজেকে উন্মোচন করেন। কবিতা-গানে দিগন্তে প্রাণের কলেবর এবং একই সঙ্গে […]

অন্যান্য

মায়ের মিনার থেকে বিশ্বের মিনার

মিনারটা আমার দিকে তাকায়। তার দৃষ্টিতে ঝরে পড়ে স্নেহ ও করুণা। জানি, এই দেশটাকে সে আমাদের মতোই ভালোবাসে। ওর বুকের ভেতরে গুমরে ওঠে কান্না, যখন এই সুন্দর দেশের মাটিতে ঘটে হানাহানি আর নিষ্ঠুরতা। সে যেন বলতে চায়, ওই যে আমি আগলে রেখেছি আমার সোনার সন্তানদের। দেখ তোমরা। শেখ। রক্ষা কর তোমাদের বিবেক। গর্জে ওঠ অন্যায়ের […]

অন্যান্য

রাষ্ট্রভাষা আন্দোলন

ভাষা আন্দোলন আমাদের প্রথম গণতান্ত্রিক আন্দোলন। এবং তার এই চরিত্র গ্রহণের প্রধান কারণ সে ছিল সামন্তবাদবিরোধী। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। লক্ষ্য ছিল ওই রাষ্ট্রকে স্থায়ী করার উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে একটি সামন্ততান্ত্রিক সংস্কৃতিকে টিকিয়ে রাখা; এ জন্য তার অধিপতিরা ধর্মকে খুব শক্ত করে অাঁকড়ে ধরেছিল। নিজেরা মোটেই ধার্মিক ছিল না, সাহেব-সুবোই ছিল একেকজন, […]

অন্যান্য

রবীন্দ্রনাথ এবং নজরুলের পরই সৈয়দ হক

বাংলা সাহিত্য অতীতে এবং বর্তমানে প্রতিভাবান অনেক লেখকের সৃষ্টিসম্ভারে সমৃদ্ধ হয়েছে। তাদের মধ্যে কেউ ছিলেন কবি, কেবল ঔপন্যাসিক ও ছোট গল্পকার, কেউবা প্রসিদ্ধ হয়েছেন নাটক লিখে, কারও খ্যাতি অর্জিত হয়েছে প্রবন্ধকার ও সমালোচক হিসেবে, কারও ভাগ্যে খ্যাতি জুটেছে অনুবাদক হিসেবে। একই সঙ্গে এসব সৃজনশীল ও মননশীল সাহিত্যচর্চায় সফল হয়ে অমরতা লাভ করেছেন রবীন্দ্রনাথ এবং নজরুল […]

অন্যান্য

কে তুমি মনের ভেতর?

আমাদের লোকসমাজে প্রচলিত একটি কথা আছে_ ‘আসল বাঘে খায় না, মনের বাঘে খায়’। এ কথাটি কিন্তু বর্ণে বর্ণে সত্য। একদিকে ভাবতে গেলে মনের রোগ এক ভয়ংকর ব্যাপার। একজন সুস্থ, স্বাস্থ্যবান, সবল পুরুষ দেখা যায় কোন কোন জায়গায় তার সাহসের অভাব, আত্মবিশ্বাসের অভাব। যে কারণে সে অনেক সময় দাম্পত্য জীবনে ব্যর্থ হয়ে অনেক সময় জীবনে ব্যর্থ […]

অন্যান্য

নব আনন্দে জাগো আজি

বন্যা কেমন আছ তুমি ? বিদায় জানাতে বিমানবন্দর পর্যন্ত ছুটে এসেছিলে (অবশ্য এক বছর আগেও তুমি এই পাগলামিটা করেছিলে আর ট্রাফিক জ্যামে আটকা পড়ে পৌছতে পারনি আর একারনেই এবার নিজের গাড়ী ছেড়ে বিকল্প পথেই এলে) । আচ্ছা বলতো তোমার বয়স কি দিন দিন বাড়ছে না কমছে ? তিন সপ্তাহের জন্য দেশে গিয়েছিলাম , এখন ভাবি […]

অন্যান্য

আর কতো ঋনী করবে আমায়

বন্যা শুভ সকাল ,ঘুম ভেঙ্গেছে কি তোমার ? এই সুন্দর সকালে দূর থেকে রবি ঠাকুরের গান ভেসে আসছে । আমার ঘুমোও খুব সকালে ভেঙ্গেছে ,আসলে কাল রাতে কি ঘুমিয়েছি কি না জানি না । মনেও করতে পারছি না । ঘুম ভেঙ্গে গেল ঘড়িতে দেখি রাত তিন টা তারপর আর ঘুম আসেনি অনেক চেষ্টা করলাম, পারলাম […]