এখনও ফেরাও যদি ফিরতে পারি, নড়ছে শরীর, পেছনে নবাববাড়ি, ঘোলা জলে ভেসে যাচ্ছে বুড়িগঙ্গা ধবল শাড়ির পাড়ে রজঃচিহ্ন, হা-হুতাশে কেটে যাচ্ছে কোকিল সময়। (কিছু সময় এখনও কি হাতে আছে?) পারো যদি মুছে দাও এই পদছাপ, বালির স্তূপ থেকে জেগে উঠুক পাখিদের দল, নরম বাতাসে ওরা ডানা মেলে উড়ে যাক জোছনার দেশে, বয়সের ক্ষতচিহ্ন পায়ে ঠেলে […]
কবিতা
বাংলা কবিতা সংকলন
বৃহদারণ্য
হাঁটতে হাঁটতে এলাম চলে, এই ঘনবন হঠাত্ ভাবি একটু দাঁড়াই—কার দু’নয়ন আমার দিকে তাকিয়ে আছে অশ্রু-সজল দু’গাল বেয়ে ঝরছে কি তার চোখের কাজল? আমার কেন ইচ্ছে করে বাড়ি ফেরার বাড়ি-ঘর কি ছিল আমার? ভাঙা বেড়ার আড়ালে সেই একটি গৃহ দাঁড়িয়ে আছে হাওয়ার মাঝে খুব নিরীহ! কে আছে গো এই বাড়িতে, দাও না দেখা! ফেরার কথা […]
অনন্ত যাত্রা (কবি – নিলয়)
যাবো বলেই আসা এই তো ছিল কথা – নয় কি ? তাহলে একেলা যেতে এই বেলা – ভয় কি ? পথ নেই চেনা, তোমার ঠিকানা আছে জানা, জানি দেখা হবে, কোথায় কিভাবে – অজানা ! যদি বলো কি এনেছো দেখি, হায় রে – রিক্ত দু হাত দেবার যে কিছু নাই রে! খুঁজেছি তোমারে আর […]
বৃষ্টিপ্রহর
বাদল দিনে মনে হয়ে যায় উড়ূউড়ূ ছেঁড়া আকাশ বৃষ্টি বোনে অঝোর ধারায়, এখন আমি ভিজবো বলে ঘর ছেড়েছি কদম ফুলের গন্ধে মাতাল মনটা হারায়। সব জানালা খোলা আমার মনের ঘরে জলপরীরা যখন-তখন দিচ্ছে উঁকি, আমার ভেতর নষ্টপ্রহর দিচ্ছে নাড়া, কেমন করে সেই আহ্বান একলা রুখি? জলের সাথে ছিলো আমার জানাশোনা, হাত বাড়ালেই মাছ হবো এই […]
নবাগত নক্ষত্রের আলো (কবি আল মাহমুদ)
যে সকল নক্ষত্রের আলো এতদিন দেখেনি পৃথিবী, আজ সেই অক্ষমের চোখ অকস্মাত্ খুলে গেছে আশ্বিনের চাঁদের আঘাতে। পৃথিবীর সমস্ত বিদ্যুত্ আজ পরাজিত, যেন দিগ্বিজয়ী একটি আলোর অশ্ব ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে… তার সে অপ্রতিরোধ্য গতির পুলকে, ক্ষুরাঘাতে প্লাবিত হয়েছে বিশ্ব; আমি দগ্ধ ঐশ্বরিকে শব্দহীন,আলোর ঔজ্জ্বল্য চোখে নিয়ে নদীতীরে বসে আছি একা, আমার চতুর্দিকে […]
বর্ষায় রচিত পদ্য ও গদ্য
ধারা বয়ে যায় ঝর ঝর ঝরে বাদলের ধারা অবিরাম বৃষ্টিতে কাঁপছে সৃষ্টি শরীর আমার ঘন ঘন শিহরীত কখনোবা জলের আঙুল কে যেন ছোঁয়ালো পিঠে। আমি বলে উঠি_ কে তুমি অদেখা, কুয়াশায় লেখা বাড়াও একটি হাত। চারদিকে কালো, সন্ধ্যা ঘনালো মনে হয় বুঝি রাত। ফোঁটায় ফোঁটায় জল তরঙ্গ পাতায় পাতায় ঝরে_ শুধু মনে হয়, ধারা বয়ে […]
বৃষ্টিবন্দনা ১৪১৯
বৃষ্টি চেয়েছো? চেয়েছে আমার দৃষ্টি লঙ্কা-পান্তা; এই তো পলির কৃষ্টি। যখন দু’হাতে লাঙলের ফাল ঝলেছে, দৃষ্টিতে পিতা অনেক কথাই বলেছে: কখন এ-গাঁয়ে গড়া হলো এই বাড়িটি পলিবউ কবে প্রথম চড়ালো হাঁড়িটি, নিড়ানির দাঁত সাবাড় করলো আগাছা লাউডগা এসে বাঁধালো মাচাঙে তামাসা শোল-সরপুুঁটি ছাড়লো পোনার ডিম্ব গরজে সঘন গগনের প্রতিবিম্ব কৈ-মাগুরের কাঁটায় বিদ্ধ অঙুলি ঈশানের মেঘে […]
আমার এতো বর্ষা
এই যে জীবন উজাড় করে বর্ষার মেঘের মতো তোমাকে ভিজিয়ে দিচ্ছি তুমি কখনোই তার কিছু অনুভব করলে না; তুমি বুঝলে না এই সহস্র সহস্র চুম্বনের ব্যাকুলতা নিয়ে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তোমাকে ভিজিয়ে দেওয়ার জন্য হাজার বছর ধরে আমি মেঘ হয়েছি সমুদ্রে, লক্ষ লক্ষ শীতরাত্রি ভেদ করে তোমার জন্য ফুটেছি গোলাপ; শিশির হয়েছি শত […]
আলফা ফিমেল বিড়ালিনী
ক্যাটওয়াকে শোস্টপার, শব্দহীন আলতো স্টিলেটো ফেলে দেহের আলোয় মেলে ধরছিস তুই বাঁকের বদলগুলো হাসির হদিস তুলে, ঠিক যেন ইমলিতলার তিন তলা থেকে বারবার ভাসাচ্ছিস দু’থাবার তুলোট ম্যাজিক, অবন্তিকা, আলফা ফিমেল বিড়ালিনী, কোলে নিয়ে আদর করিস যাকে তারই চরিত্র তোকে চেপে ধরে কালো শাদা বাদামি ধূসর নক্ষত্র-ক্লোনিং চোখে অর্গলছেঁড়া তোর লিভ-ইন কোনো পৌরাণিক ঋষির রেশমি ঠোঁটে […]
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে
অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে। কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?। ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি– আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥ যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো। তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে […]

