কবিতা

"অশ্রুপার্বণ"….কাজী নাসির মামুন'র দীর্ঘ কবিতা…

  //অশ্রুপার্বণ//   আয়ুর আকাশে চিরদিন একটি দীঘল কালো মেঘ ………….অনন্ত উপেক্ষা নিয়ে জীবনকে পরিহাস করে; তবু ভালো লাগে শালিখ পাখির আলাপচারিতা, ভালো লাগে ……………..বিহঙ্গ মর্মর । কখনো তাদের বিদীর্ণ সংলাপ, ক্রোত্ ক্রোত্ ভালোবাসা দেখে আমি যে শিখতে পাই আমার অন্তিম পলায়ন বিদ্যা ! মৃত্যু প্রহেলিকার ডুমুর গাছ কীভাবে চিনতে হয় ………………………………ফুলের অস্তিত্ব ছাড়া সেইটুকু […]

কবিতা

বল্লেন যাহা জম্বুবান

দাম্পত্য…তুমি সহজে বিষয় থেকে বিষয়হীনতায় চলে যাও ক্ষমতা…তুমি অনায়াসে জনপ্রতিনিধি তছরূপকারী আর খুনের আসামি শিল্প…তুমি বোধ ও অবোধকে একই বর্ণের আস্তরণে সাজিয়ে রেখেছ প্রতিরোধ…তুমি আছ বলে কলিংবেল ডাকছে কথামৃত…তুমিও তো রূপ ও অরূপকে হোমিওপ্যাথির আড়ালে জেনেছ লাউকুমড়ো…ফলন্তের কেন যে এমন ফলের মাথায় ফুল এনেছ নিত্যসিদ্ধ…তুমি আগেভাগে ঈশ্বর টের পেয়ে তবু সাধনায় মেতেছ প্রেমিকা…মাঝরাতে মর্ষকামী তুমি […]

কবিতা

আমি থাকবো তোমার অপেক্ষায়…

আজ আমি যাব সেখানে, দিগন্তের শেষ সীমান্তে, অস্তমিত রবির শেষ আভা ছোঁয়াবে যেখানে ঠিক সেখানে, আমি থাকবো তোমার অপেক্ষায়। গোধূলির লাল টিপ কপালে পড়ে, কুয়াশার সাদা চাঁদর গায়ে জড়িয়ে, বাতাসের দুরন্তপনার কাজল দৃষ্টির তেপান্তরে এঁকে, আমি থাকবো তোমার অপেক্ষায়। গুচ্ছ পাতার মত  বুনন করে কথামালা উপহার দেব বলে, সন্ধ্যা প্রদীপের আলোর মত, মিষ্টি আলো তোমার […]

কবিতা

"শেয়ালের মৃত্যু কখন কীভাবে হয়, আমরা জানি না"

                   //শেয়ালের মৃত্যু কখন কীভাবে হয়, আমরা জানি না//                                                        ………………………………………শীতের নিঃসীম অন্ধকারে হুক্কাহুয়ায় একটি শেয়াল কেবলি অবহিত করে দিয়ে যায় ………………………………………..ঠাণ্ডার বিরূপ জ্বালাতন; আর সেই অতি রুক্ষ নিবেদনে জান্তব সঙ্গীত যেন কান্নার ……………………………………….অপূর্ব  সুরারোপ  হয়ে মানুষের নিরূপণে কেন বিনোদন, কেন  মুহূর্ত  মন্থনে একটি ……………………………………….চমকপ্রদ সঙ্গমের অবলীলা তৈরি করে, সেই শ্বাপদ প্রশ্নটি এখন […]

কবিতা

ওয়ে ওয়ে

১. পাগলি কানে কানে বলে খেয়ে সুখ নেই পরে সুখ নেই ঘুমিয়ে সুখ নেই ওরে— প্রাণ ভরে গান গাইতে চেয়েছিলাম গান তো হলো না— ২. সব দেখে শুনে নিরাপত্তার খাতিরে মা আমাকে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে কই মা আর দেখতে আসেনি কে বলবে তুই ভালো আছিস বাবা— ৩. মন্দিরের গায়ে কেউ আর ভালোবাসা খোদাই করে না […]

কবিতা

"জন্মের অর্বুদে বসে বসে"…… কাজী নাসির মামুন-এর দীর্ঘ কবিতা

  //জন্মের অর্বুদে বসে বসে// এক. সংসার সভ্যতা আর আগুন..আগুন..যেন এক অঙ্গ । বিচূর্ণ শিল্পের মতো দারুণ অস্বস্থিকর; তবু তার গৌরাঙ্গ শরীর  ……………………সোনার কুহক-পরা সৃজিত স্বপ্নের মতো জেগে আছে । আলোর গহনে তাই কুমড়ো ফুলের হলুদাভা ছাই হতে দেখি । পলি ও প্লাবন নিয়ে একাকার, শালুক বনের দিকে জল হয়ে যাই । গভীর অন্তরতম সাধনা […]

কবিতা

তোমার নিমগ্ন অগি্ন

নিস্তব্ধ প্রহর : তোমার নিমগ্ন অগি্ন এই শাদা চাদরের প্রান্ত বেয়ে উঠে আসে, অনায়াসে। দীর্ঘপ্রতীক্ষার কাল : আমার বুকের হু হু বাতাসের সঙ্গে লতিয়ে উঠছে রাত্রি; মাঝে-মধ্যে খুব ক’রে অনুভব করি নিজেরই ভেতরে উনুনের আঁচ_ গনগনে কয়লার লালে স্বভাবের সবটুকু উড়ে পুড়ে নিষিদ্ধ সংস্কৃতি! মানুষ তো ঝুঁকে থাকে খুব প্রিয় নগ্ন এক সংলগ্ন সত্তায় : […]

কবিতা

কাজী নাসির মামুন-এর দুটি দীর্ঘ কবিতা……

  এই শেষ চুমুক তোমার মেঘের নিতম্ব নাই; নাচতে পারে না তাই ভাসে । আমরা সবাই নিতম্ব রহিত মেঘ; দেবদারু পাতাবাহারের মতো বাপ চাচা ফুপুদের সরল ব্যঞ্জনে ফুলহীন ফলহীন সতীর্থ রচনা করে চলেছি কেবল । সবুজ টিয়ার মতো লাল ঠোঁটে তুলে নিয়ে ভাগ্যের হলুদ খাম গণক প্রবঞ্চকের, নিজেই জানি না কার ভাগ্য কতটুকু । অথচ […]

কবিতা

কাজী নাসির মামুন-এর একগুচ্ছ কবিতা………

 ছোবল এই যে মনুষ্যকুল অনেক চিন্ময় শেয়ালের মতো মাটি খোঁড়ে বানায় আপন করে সমাধি ফলক, মান্য করে জ্ঞান মৃত্যু প্রেম নির্মোক অথবা যুদ্ধ–থরো থরো বিভিন্ন চিত্তের প্রহসন আর ছেঁড়া কাগজের মতো বিচ্ছিন্ন প্রভুকে চরম উদ্বেগসহ জীবনের; ললিত বেশ্যার মতো জীবন বিকিয়ে দেয় তত্ত্বে যাজক ঠাকুর আর পীরের আস্থায়; নাগা পাহাড়ের শীর্ষে উঠে আমি তার পতন […]

কবিতা

বৃদ্ধমঙ্গল

বৃদ্ধমঙ্গল রোজ দেখি একজন বুড়ো লোক বাঁশের মাচায় শুয়ে লিচুগাছ পাহারা দিচ্ছেন । গাছের তলায় এইটুকু তার নিরন্ন আবাস । সারাদিন মশারি টানানো । বুকের পাঁজরে তিনি পা দু’টো গুটিয়ে যদি হঠাৎ বসেন, মনে হবে ঝলসানো চিংড়ি মাছ । আমূল গুটিয়ে আছে মায়ের জঠরে শিশুটির মতো । ঠিক যেন ভ্রুণের আদল । কখন জন্মাবে সেই […]