কবিতা

"কুকুরীর জন্য সংবেদনা", "ফেরার ইচ্ছে" এবং "লবণ প্রার্থনার দিনলিপি"…… কাজী নাসির মামুন এর ৩টি কবিতা……

কুকুরীর জন্য  সংবেদনা   আঘাতে আঘাতে মানুষ দস্যু হয়ে যায় । চিতই পিঠার মতো জালি জালি কলিজায় রক্ত ফিনকি দিয়ে উঠে তার । বুকের গহীনে অদৃশ্য চুলোয় স্বপ্নরে পুড়ে দেয় যে স্বৈর দহন, তারই বিধ্বস্ত পাড়ে পড়ে থাকে একাকী জ্বলন্ত অঙ্গার মানুষ ।   অতঃপর আবুল কালাম আরেক উদ্বাহু স্বপ্নের কোলে ঘুমাতে চায় । ঔরসের […]

কবিতা

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার

( ১৯৬৩ সালে রচিত এবং ১৯৬৪ সালে ‘হাংরি বুলেটিন’-এ প্রকাশিত এই কবিতাটির জন্য মলয় রায়চৌধুরী  গ্রেপ্তার হন– সাহিত্যে অশ্লীলতা ও সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে । তাঁর বিরুদ্ধে ৩৫ মাস ব্যাপী মকদ্দমা চলে চলে। কলকাতার নিম্ন আদালতে তাঁর সাজা হলেও উচ্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন।  মলয়ের পক্ষে আদালতে সাক্ষী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তরুণ সান্যাল, জ্যোতির্ময় […]

কবিতা

একটি বহুরৈখিক টেক্সট

তাহলে দুর্গাপুর থেকে আজই ফিরলেন আর ওই রজতশুভ্র আমি তো মিনিং ব্যাপারটার দোরগোড়ায় পৌঁছে গেছি একটা বিশ্বব্যাকরণের যোগান অর্থবোধকতা খুঁজছে বানান দুর্গাপুরে কি পাত্রী দেখলেন নাকি কবিদের সঙ্গে রথীনের বউ বেশ ছোটো সাইজের  — ভুত আর চোরের ভয় যেভাবে চিনির শিশি খুঁজে বের করে এক রতি পিঁপড়ে বুঝে ফেলাকে যে জন্যে বলা হয়েছিল অবগতি এবার […]

কবিতা

দীপক চাইবাসায় কবে এসেছিল মনে আছে

বিটুর যখন প্যারাটাইফয়েড হয়েছিল ঠিক তার পরে সেদিন মধুটোলার বাড়িতে গোরুটার কালোবাছুর হয়েছিল, প্রেসিডেন্সি কলেজের ড্রাগ-খাওয়া ছেলেমেয়েগুলো ফিরে যাবার পরের রবিবার— ক’দিন পরেই ছিল রাসযাত্রা… সন্দীপনদার বউ ভাইয়ার হাতে বাবার জন্য মাছ পাঠিয়েছিল, বাহাদুরনীর কাছে একগ্লাস দুধ চেয়েছিল– জানেন তো সকাল হলে ওর লাগে, তা না হলে ফ্রেশ হয় না, গরমটা পেটে পড়লে তবে… ফ্রেশ […]

কবিতা

কুকুরের গল্প

একটি টিনের চাদরের ঘষটানি থেকে উঠে আসছে একটি কুকুরের আর্ত চিৎকার আর্ত শব্দের মধ্যে থেকে যাচ্ছে একটি বিপন্ন রেফ একটি সংঘর্ষের পরিমিত ধ্বনিবাহকতা আততায়ী বা অমসৃণ দ্বিতীয়পক্ষের উপস্হিতি যেভাবে ধাতুসম্পর্কে নিহিত রয়েছে গোলাপের বর্ণসংকেত কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন চিদানন্দ সোম তিনি যেহেতু সারা জীবন কুকুর পুষেছেন তাঁর বিশ্বচরাচরের গল্পে সারাক্ষণ ঘুরে বেড়ায় এক মহাজাগতিক অলৌকিক […]

কবিতা

নিত্যযাত্রী

যেভাবে একফালি মেঘের জলদেশে কিছুকাল থেকে আসে ঝর্ণার আপেলবাগান পেরিয়ে যাওয়া গা-বাঁচানি যানজট বা সাজানো পথ অবরোধের সঙ্গে পেরোতে চাওয়া সময়ের সম্পর্কের কথা আমরা জানি ; কেননা শেষাবধি ঈশ্বরও তো দুরকমের , হয় সে মানুষের মত দেখতে নয়তো কোনো কিছুরই মত দেখতে নয়, অর্থাৎ যাকে বলা হয় নিরাকার— সাবঅ্যাটমিক লেভেলে বাড়তে থাকে ফাঁক দিয়ে গলে […]

কবিতা

ছন্দ

প্রত্যেক বাক্যের মধ্যে কিছু শব্দ পাশ ফিরে থাকে প্রত্যেক শব্দের মধ্যে কিছু অক্ষর থেকে যায় স্বল্প উচ্চারণে কিছু উপসর্গ প্রত্যেক ধাতুর সম্পর্কে থেকে যায় অর্থবিহীন বুঝ আর অবুঝের মধ্যে বোঝাপড়া রাখে কার্যসাধিকা নীলুদের সংসারে ছোটমাসি মুখ বুজে কাজ করে যায়— জটিলতার কাছে সোপর্দ রয়েছে গতির অরৈখিক নকশা অংশপ্রীতি, ঘুম যেভাবে বিশৃঙ্খলা ছন্দের মুখোশ ।

কবিতা

অহল্যা তোমার জন্য নিশিভোর বৃষ্টি

অহল্যা অভিমানে দূরে সরে আছ কেন… মেঘে-মেঘে চরে বেড়াচ্ছে বৃষরাশি বজ্রবিদ্যুতে তার টঙ্কারিত ট্যরাস দু-পা ছড়িয়ে রয়েছে বসুন্ধরা ভিজিয়ে নেবে তার মর্জি বৎসতরী অতিশুক্রপাতে সিক্ত হতে চায় ধরণি ফোঁটায়-ফোঁটায় মাতাল জঙ্ঘাদেশ ধর্ম আজ কামবর্ষী ময়ূরপুচ্ছ… কাছে আরো কাছে এসো অহল্যা দেরি করে ঘুম ভাঙবে ভোর হলে দেখব তোমার রঙিনপাড় সকাল… এসো দেখি বৃষ্টি নামে শরীর […]

কবিতা

অন্নবিচার

মহিলাদের পোশাক পালটাবার মাংসল গন্ধে বুঁদ যে-ঘরটায় এক ডিভোরসি বোলতাবধু ডিম পার্ক করেছেন শহুরে পাখিদের ছ্যাঁচড়া জঞ্জালের ভজকট ভাষা ডানায় বয়ে ভেতরে ঢুকে ঝোড়ো ঝড় নিজে হাতে দরোজা বন্ধ করে দিয়ে দ্যাখে জোরকদমে চর্চা চলছে দিলদরিয়া ভালোবাসার ঘিজতাঘিজাং যদিও ফাটলপ্রিয় ছারপোকারা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল যে-যার নিজের মতন ভালো বা খারাপ হবার স্বাধীনতার দরুন ছাদ-উঁচু […]

কবিতা

আফ্রিকা

উদ্‌ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা-নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু […]