কবিতা

সুন্দর তুমি এসেছিলে

সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্‌ গন্ধে ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কী আঘাতে। কতবার […]

কবিতা

ঐতিহাসিক

আজ এসেছি তোমাদের ঘরে ঘরে ইতিহাসের আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ৎঃ কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ সাল? আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি! স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছ ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছ কি? দেরি হয়ে […]

কবিতা

মাঝে মাঝে লোডশেডিং

মাঝে মাঝে লোডশেডিং হোক। আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ বাকী সব আলকাতরা মাখুক। আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই সকলে যা দেখে তাই দেখি। আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল। বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই। মাঝে মাঝে লোডশেডিং হোক। সাদা মোমবাতি জ্বেলে তোমাকে সম্পূর্ণ করে দেখি। নারীকে বাহান্ন […]

কবিতা

যে টেলিফোন আসার কথা

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি। যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু একশ বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার […]

কবিতা

কথোপকথন- ৩৯

তোমাকে বাজাই সমুদ্র-শাঁখ তুমি গাছে ফুল আসে ফুলেরা কিশোরী হয় । ডালপালাগুলো সবুজ পাতার খামে চিঠি লিখে লিখে প্রেম নিবেদন করে । ফ্রক ছেড়ে শাড়ি পরে সমগ্র বনভূমি । তোমাকে ভাসাই মেঘের নৌকো তুমি তুমি জান লাল প্রবালের নীল দ্বীপ । অমরাবতীর দরজায় এসে নামো, খাট-পালঙ্ক পেতে দেয় জোৎস্নারা । বুড়ি চাঁদ এসে ঝাড়-লন্ঠন জ্বালে […]

কবিতা

বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি

বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি। নিজের বেদনা থেকে নিজেই ফোটায় পুস্পদল। নিজের কস্তুরী গন্ধে নিজেই বিহ্বল। বিদীর্ণ বল্কলে বাজে বসন্তের বাঁশরী বারংবার আত্মজ কুসুমগুলি সহস্র চুম্বনচিহ্নে অলংকৃত করে ওষ্ঠতল। আমি একা ফুটিতে পারি না। আমি একা ফোটাতে পারি না। রক্তের বিষাদ থেকে একটি আরক্তিম কুসুমও। আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো। বহুজন্ম বসন্তের অম্লান মঞ্জুরী ফুটে […]

কবিতা

জননী জন্মভুমি

যিনি চলে গেলেন তাকে ম্লান মুখেই চলে যেতে দিয়েছি সে জন্য আমার ভেতরে কি কোন গভীর বেদনা আছে ? মানুষ নামের একরকম পাথর, তাতে আলো পড়ে না, অন্ধকারে নড়ে না ,কিছুই হয় না । মাঝে মধ্যে মনে হয় আয়নার সামনে দাড়ালে শুধু আয়নাটাই কথা বলে, কি যে বলে তা শুনবার মানুষ আজ আর আমি খুঁজে […]

কবিতা

লিপিড প্রোফাইলের লিব্রেটো

কোলেসটেরলে তুই কবে থেকে লুকিয়ে রয়েছিস অবন্তিকা রাত দু’টোয় জেগে উঠে কড়া নাড়িস বুকে ট্রাইগ্লিসারাইডে তুই কবে থেকে ওড়নায় মুখ ঢেকে অবন্তিকা ছ’তলায় উঠতে দিসনা সিঁড়ি বেয়ে প্রস্টেট গ্ল্যান্ডে তুই কবে থেকে চেপে বসে গেলি অবন্তিকা বার-বার ঘুম ভাঙিয়ে ডাক দিয়ে চলে যাস রাতে ইউসেনোফিলিসে তুই কবে চলে এলি অবন্তিকা কাশির দমকে তুই যখন তখন […]

কবিতা

কপিরাইট

অবন্তিকা, অতি-নারী, অধুনান্তিকা পঞ্চান্ন বছর আগে চৈত্রের কোনারকে লোডশেডিঙের রাতে হোটেলের ছাদে ঠোঁটের ওপর ঠোঁট রেখে বলেছিলি চুমু প্রিন্ট করে দিচ্ছি সারা নোনা গায়ে ম্যাজেন্টা গোলাপি ভিজে লিপ্সটিকে গুনে-গুনে একশোটা, লিমিটেড এডিশান কপিরাইট উল্লঙ্ঘন করলে চলবে না । অবন্তিকা, সাংবাদিকা, অধুনান্তিকা এ-চুক্তি উভয়ের ক্ষেত্রে লাগু ছিল কিন্তু দুজনেই এর-তার কাছ থেকে শুনেছি কখন কবে কার […]

কবিতা

পাঁকের মৃণ্ময়ী

তুই কি সত্যিই কুচ্ছিত ? সবাই তো তাই বলে  : পাঁকের মৃণ্ময়ী ! কোলে কালি চোখ তোর এত ছোট কী করে দেখিস চেয়ে ? ঠোঁটও বড্ড পুরু, বুক-পেট-কোমর তো একাকার , থলথলে মাংসঢলা বডি পিছন থেকেও তোর ঢিবি বুক দেখতে পেয়ে হাসাহাসি করে লোকে তাছাড়া শরীর জুড়ে নিমপাতা মাখা-গন্ধে মাছিরা বাসর পাতে চামড়ায়, এমনই পচন […]