সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে,
বারেক থামিয়া মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।
স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে
ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে,
ধুলায় লুটানো নীরব আমার বীণা
বেজে উঠেছিল অনাহত কী আঘাতে।
কতবার আমি ভেবেছিনু উঠি-উঠি
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি,
উঠিনু যখন তখন গিয়েছ চলে–
দেখা বুঝি আর হল না তোমার সাথে।
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে।
Related Articles
তুমি আর তোমার ক্যাডার
১ দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে কারা ঢুকে পড়ে ভোর বেলা কারা ঢুকে পড়ে জানা যায় না কিন্তু তারই পরে এ গ্রামে, ও গ্রামে, ঘরে ঘরে অবাধে কৃষক-রক্ত ঝরে জাগ্রত কৃষক রক্ত ঝরে ২ অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার আমরা শুধু খুন হতে পারি মুখ বুজে খুন হতে পারি এই একমাত্র অধ
নির্ঝরের স্বপ্নভঙ্গ
আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি […]
নির্বাসন
আমি ও নিখিলেশ, অর্থাৎ নিখিলেশ ও আমি, অর্থাৎ আমরা চারজন একসঙ্গে সন্ধেবেলা কার্জন পার্কের মধ্য দিয়ে,- চতুর্দিকে রাজকুমারীর মত আলো- হেঁটে যাই, ইনসিওরেন্স কোম্পানীর ঘড়ি ভয় দেখালো উল্টো দিকে কাঁটা ঘুরে, আমাদের ঘাড় হেট করা মূর্তি, আমরা চারজন হেটে যাই, মুখে সিগারেট বদল হয়, আমরা কথা বলি না, রেড রোডের দু’পাশের রঙিন ফুলবাগান থেকে নানা […]
2 thoughts on “সুন্দর তুমি এসেছিলে”
Comments are closed.


এটা খুবই দু:খজনক, এমন একটি সাইটে কবিতার নাম ভুল, তাও রবীন্দ্রনাথের
এটার নাম স্বপ্নে
আপনার মন্ত্যবের সমর্থনে তথ্য দিন, আপনার সহায়তা আমাদের কাম্য ।