তোমাকে বাজাই
সমুদ্র-শাঁখ তুমি
গাছে ফুল আসে
ফুলেরা কিশোরী হয় ।
ডালপালাগুলো সবুজ পাতার খামে
চিঠি লিখে লিখে
প্রেম নিবেদন করে ।
ফ্রক ছেড়ে শাড়ি পরে
সমগ্র বনভূমি ।
তোমাকে ভাসাই
মেঘের নৌকো তুমি
তুমি জান লাল
প্রবালের নীল দ্বীপ ।
অমরাবতীর
দরজায় এসে নামো,
খাট-পালঙ্ক
পেতে দেয় জোৎস্নারা ।
বুড়ি চাঁদ এসে ঝাড়-লন্ঠন জ্বালে ।
পৃথিবীর ফাটা গালে
হেসে ওঠে পূর্ণিমা ।
Related Articles
রাশিয়ার চিঠি-১২
ব্রেমেন জাহাজ তুর্কোমেনদের কথা পূর্বেই বলেছি, মরুভূমিবাসী তারা, দশ লক্ষ মানুষ। এই চিঠি তারই পরিশিষ্ট। সোভিয়েট গবর্মেণ্ট সেখানে কী কী বিদ্যায়তন-স্থাপনের সংকল্প করেছে তারই একটা ফর্দ তুলে দিচ্ছি। Beginning with October 1st, 1930, the new budget year, a number of new scientific institutions and Institutes will be opened in Turcomenia. namely : 1. Turcomen Geological […]
আকাঙ্খা
তুমি কি আমার আকাশ হবে? মেঘ হয়ে যাকে সাজাব আমার মনের মত করে । তুমি কি আমার নদী হবে? যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে । তুমি কি আমার জোছনা হবে? যার মায়াজালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে । তুমি কি আমার কবর হবে? যেখানে […]
পূর্ণতা
#পূর্ণতা —————————- থাক না কিছু শূণ্যতা —- পূর্ণতা পাবার আশা নিয়ে কিছু কিছু শূণ্যতা বেঁচে থাক! উড়ে যাক কল্পনার অচীন পাখিরা অসীম শূণ্যতার মাঝে পূর্ণতার খোঁজে, অতল মহাশূণ্যে মহাপ্রাপ্তির অন্বেষণে। যেখানে নৈঃশব্দ নিরন্তর কথা বলে… মৌনতায় নিমগ্ন শব্দহীন শব্দের স্তব্ধ পদাবলী নিশ্চুপ লিখে চলে অন্তহীন মহাকাব্য, চৈতন্যের গভীরে প্রতিধ্বনিত হয় কায়াহীন কল্পনা স্বগোতোক্তিময়, কল্পতরুর শাখা-প্রশাখায় […]

