অহল্যা অভিমানে দূরে সরে আছ কেন…
মেঘে-মেঘে চরে বেড়াচ্ছে বৃষরাশি
বজ্রবিদ্যুতে তার টঙ্কারিত ট্যরাস
দু-পা ছড়িয়ে রয়েছে বসুন্ধরা
ভিজিয়ে নেবে তার মর্জি বৎসতরী
অতিশুক্রপাতে সিক্ত হতে চায় ধরণি
ফোঁটায়-ফোঁটায় মাতাল জঙ্ঘাদেশ
ধর্ম আজ কামবর্ষী ময়ূরপুচ্ছ…
কাছে আরো কাছে এসো অহল্যা
দেরি করে ঘুম ভাঙবে
ভোর হলে দেখব তোমার রঙিনপাড় সকাল…
এসো দেখি বৃষ্টি নামে শরীর ও শুন্যে
Related Articles
বৃষ্টিতে ভিজেছে গাছ
এই গাছ বৃষ্টিতে ভিজেছে, আহা গন্ধ ধুয়ে যাবে কোথায় বর্ষার ছাতা, রেনকোট, সিল্কের পাঞ্জাবি, গাছের রয়েছে মায়া, গাছের রয়েছে ঘরবাড়ি গাছের ভিতরে আমি গাছের ক্রন্দনধ্বনি শুনি গাছেরও সঙ্কট বাড়ে দ্রব্যমূল্য জলের সংসারে অন্তহীনভাবে গাছ আছে মগ্ন পরার্থে সেবায় গাছের শরীরে সেই আলো ঝরে, লাবণ্য যে ঝরে এই সেবাপরায়ণ বৃক্ষ পেয়েছে কি আকাশের চিঠি পেয়েছে মেঘের […]
প্যারিসের চিঠি
প্রিয় আকাশি, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি । খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা , ঠিকানা পেলে কিভাবে লিখনি , কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার হাতের লেখা, ভাবতে পারো আমার অবস্থা ? গতকাল প্যারিসে ঝড়েছিল এ বছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত । তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি […]
দারিদ্র্য রেখা
আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার, আপনি এসে আমাকে বললেন, না, গরীব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন, দিনের পর […]
