প্রত্যেক বাক্যের মধ্যে কিছু শব্দ পাশ ফিরে থাকে
প্রত্যেক শব্দের মধ্যে কিছু অক্ষর থেকে যায় স্বল্প উচ্চারণে
কিছু উপসর্গ প্রত্যেক ধাতুর সম্পর্কে থেকে যায় অর্থবিহীন
বুঝ আর অবুঝের মধ্যে বোঝাপড়া রাখে কার্যসাধিকা
নীলুদের সংসারে ছোটমাসি মুখ বুজে কাজ করে যায়—
জটিলতার কাছে সোপর্দ রয়েছে
গতির অরৈখিক নকশা
অংশপ্রীতি, ঘুম
যেভাবে বিশৃঙ্খলা ছন্দের মুখোশ ।
Related Articles
আমিও তোমার মতো হবো স্বেচ্ছাচারী
আমিও তোমার মতো হবো স্বেচ্ছাচারী– খুলে নেবো শাড়ি পৃথিবীর সব প্রেমিকার যেমন চাঁদের আলো ছিঁড়ে নেয় অরণ্যের অন্ধকার তেমনি তোমার। তুমি কি আমাকে চেনো, দেখেছো কি বুনো ঝাকড়া চুল? দেখেছো কি কিভাবে ফুলের থেকে মধু চুষে খায় চঞ্চল বালক আমিও এমন লোক— খায় দায় হিংসায় জ্বলে পুড়ে যায় যদি তুমি শুয়ে থাকো অন্য কারো সাথে […]
চোখ বিষয়ে
আমি তোমাদের কোন্ অনন্ত ছায়ায় শুয়ে আছি, শুয়ে রবো, আমি তোমাদের থেকে বহু দুরে তবু ছায়ার ভিতরে শুয়ে আছি, জেগে আছি, শিয়রে ও পায়ে ছায়া পড়ে, ছায়া কাঁপে, চোখের ছায়ায় মাছ খেলা করে, ভাসে, আমি তোমাদের মাছের মতন চোখ ছায়ার সাঁতারে তুলে আনি, তোমাদের গোলাপজামের মতো চোষ ভালোবাসি, মুখে দিই, দাঁতে ‘তোমাদের’ ভালোবাসাময় চোখগুলি ভেঙে […]
সেই কবে থেকে
সেই কবে থেকে জ্বলছি জ্ব‘লে জ্ব‘লে নিভে গেছি ব‘লে তুমি দেখতে পাও নি । সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব‘লে তুমি লক্ষ্য করো নি । সেই কবে থেকে ডাকছি ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব‘লে তুমি শুনতে পাও নি । সেই কবে থেকে ফুটে আছি ফুটে ফুটে […]
