বিড়ি ফুঁকিস অবন্তিকা
চুমুতে শ্রমের স্বাদ পাই
বাংলা টানিস অবন্তিকা
নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই
গুটকা খাস অবন্তিকা
জিভেতে রক্তের ছোঁয়া পাই
মিছিলে যাস অবন্তিকা
ঘামে তোর দিবাস্বপ্ন পাই
Related Articles
শীতের মর্সিয়া
কখনো কখনো সিলভিয়া প্লাথের মৃত্যুর মতো এই কঠিন শীতকাল শতাব্দীর এই ভয়াবহ তুষারপ্রবাহ; এই শীতে উলঙ্গ গাছের মতো দাঁড়িয়েছি আমরা দু’জনে। এখানে কেবল সব মৃত পূর্বপুরুষের ঠাণ্ডা হাত, মৃত রমণীদের ঠাণ্ডা স্তন আজ উভয় গোলার্ধে মৃত মানুষের শরীরের মতো শীত অবিরাম শৈত্যপ্রবাহ; এই শীত সব মৃত নক্ষত্রের ঘোলা চোখ, বরফে ঢাকা মাছের আড়ত মানুষে মানুষে […]
আলোয়-আঁধারে
ঘুম ভেঙে জেগে ওঠে গাঢ় অন্ধকার প্রগাঢ় ঘুমের থেকে এই জেগে-ওঠা অর্থময় হয়ে ওঠে নগরে ও গ্রামে! আড়ে-দিঘে বেড়ে যায় সুচির রজনী, রজনীর বাড়াবাড়ি মানুষের ঘরে বেমানান বরাবরই মানুষের চোখে; চোখগুলি দোষী নয় বরং নির্দোষ মানুষের চোখ চায় কনে-দেখা আলো! কোন আলো লাগল তবে মানুষের চোখে? মানুষীর চোখে জাগে অনন্ত আঁধার! ভোরের কাগজ : শুক্রবার, […]
গঙ্গাযমুনা
আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইটে জীবনের আর সবই আমার কবিতা, কেবল এইটে তোমার আর সবই থেমে-যাওয়া চোয়ালে-চোয়াল লাগা উচ্চাশার ঝুল লাগা নেমে জাওয়া ভাঙা বর্ষার প্লাবনশেষে ম্যানহোল থেকে তোলা অন্ত্রময় ভয় আর ধ্বস্তদেহ ফেলে রেখে ছুটে যাওয়া টায়ার টায়ার ব্রিজ ধ্বস আর সবই শহরের কবিতা, কেবল এইটে প্রান্তরের। আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইটে […]
