তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ
পেলাম।
দেরী হলেও জবাব দিলে সপ্তকোটি
সেলাম।
আমার জন্যে কান্নাকাটি? মনকে পাথর
বানাও।
চারুলতা আসছে আবার। দেখবে কিনা
জানাও।
কখন কোথায় দেখা হচ্ছে লেখোনি এক
ফোঁটাও।
পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায়
ছোটাও।
আসবে কি সেই রেস্টুরেন্টে সিতাংসু যার
মালিক?
রুপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে
শালিক।
Related Articles
খুনির ঘোচে না পাপ রাজার ক্ষমায়
এদেশ তোমার আর এদেশ আমার এদেশ আমার আর এদেশ সবার আমরা সন্তান সব এ বঙ্গমাতার এদেশে নিষিদ্ধ শুধু খুনি রাজাকার মুক্তিযুদ্ধের দেশ এই বাংলাদেশ চিত্তশুদ্ধির দেশ এই বাংলাদেশ এই দেশ জেলে-জোলা-শ্রমিক-তাঁতির এই দেশ নয় শুধু মৌলবাদীর মুক্তিযোদ্ধার দেশ এই বাংলাদেশ যুক্তিযোদ্ধার দেশ এই বাংলাদেশ এই দেশ ধ্যানী-জ্ঞানী-সুফি-সন্ন্যাসীর এই দেশ নয় শুধু ধর্ম-শিকারির অপরাধ করে যারা […]
ওয়ে ওয়ে
১. পাগলি কানে কানে বলে খেয়ে সুখ নেই পরে সুখ নেই ঘুমিয়ে সুখ নেই ওরে— প্রাণ ভরে গান গাইতে চেয়েছিলাম গান তো হলো না— ২. সব দেখে শুনে নিরাপত্তার খাতিরে মা আমাকে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে কই মা আর দেখতে আসেনি কে বলবে তুই ভালো আছিস বাবা— ৩. মন্দিরের গায়ে কেউ আর ভালোবাসা খোদাই করে না […]
প্রার্থনা
ঋজু শাল অশ্বত্থের শিকড়ে শিকড়ে যত ক্ষুধা সব তুমি সয়েছ, বসুধা। স্তব্ধ নীল আকাশের দৃশ্য অন্তহীন পটভূমি চক্ষুর সীমানা-প্রান্তে বেঁধে দিয়ে তুমি এঁকে দিলে মাঠ বন বৃষ্টি-মগ্ন নদী-তার দুরাভাস তীর আমাকে নিঃশেষে দিলে তোমার একান্ত মৃদু মাটির শরীর। আমার জন্মের ভোর সূযর্য-শরে আহত মাটিতে প্রত্যহকে ধরে থাকা অবাধ্য মুঠিতে। নিবির ঘুমের মৌন জীবনের অস্পষ্ট আভাসে […]

