বাদল দিনে মনে হয়ে যায় উড়ূউড়ূ
ছেঁড়া আকাশ বৃষ্টি বোনে অঝোর ধারায়,
এখন আমি ভিজবো বলে ঘর ছেড়েছি
কদম ফুলের গন্ধে মাতাল মনটা হারায়।
সব জানালা খোলা আমার মনের ঘরে
জলপরীরা যখন-তখন দিচ্ছে উঁকি,
আমার ভেতর নষ্টপ্রহর দিচ্ছে নাড়া,
কেমন করে সেই আহ্বান একলা রুখি?
জলের সাথে ছিলো আমার জানাশোনা,
হাত বাড়ালেই মাছ হবো এই মাছের পোনা।
Related Articles
ওভাবেই তাকাও; ওভাবেই ছুঁয়ে দাও
নিঃশ্বাসের বহমান স্রোতে খুব ধীরে, একটু অবচেতন হৃদয়ে সেদিন ছুঁতে গিয়েছিলাম যখন, কেমন যেন এক নৈসর্গিক আবেশে মেতেছিল চোখ দুটো যেন জোছনার মত উজ্জ্বল; লাজুক মুখ দেখে থেমে গিয়েছিলাম কতটুকুই বা বিলিয়েছিলে সেদিন ? চোখে চোখ রাখতে চেয়েছিলাম বলে ডাগর চোখে যেন অমাবস্যা লেগেছিল; মুখখানি নিচু করে সেদিনের অপ্রত্যাশিত প্রলাপ দাউদাউ করে ওঠা পর্বতে […]
দিকশূন্যপুর
এই শহর বা সেই শহর হয়তোবা নাম না জানা কোনও গ্রাম তুই আছিস সেখানে। স্বামী সন্তানের আদরে জড়ানো ঘরকন্না করছিস সুখে। এখনো হয়তো দুপুরবেলা বিছানায় উপুর হয়ে শুয়ে সুনীল বাবুর উপন্যাস পড়িস। হ্যাঁরে, কোনও চরিত্রের সাথে আমার মিল খুঁজে পাস? আমি পাই। আমার ভীষণ নীল হতে ইচ্ছে করে। এখন আমি কোথায় জানিস? ভাটিনার জঙ্গলে। লাল […]
অসুখের ছড়া
একলা ঘরে শুয়ে রইলে কারুর মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না চিঠি লিখবো কোথায়, কোন মুন্ডহীন নারীর কাছে? প্রতিশ্রুতি মনে পড়ে না চোখের আলো মনে পড়ে না ব্লেকের মতো জানলা খুলে মুখ দেখবো ঈশ্বরের? বৃষ্টি ছিল রৌদ্র ছায়ায়, বাতাস ছিল বিখ্যাত করমচার সবুজ ঝোপে পূর্বকালের […]
