কবিতা

নেকড়ে বংশ

রগেতে পিস্তল চেপে বলছে: দোগলা ফের এসেছো এখানে থাবা মেরে ছিঁড়ে ফেলব ধর্ষক্ষুধাতুর ওষ্ঠ খসখসে জিভে চেটে নেব নখের রোদ্দুরকণা জটায়ুর কবজালাগানো লৌহডানা ঝাপটানোর বাজনা বন্ধ করে দেব শরীরে এখন ঝুলকালিমাখা দৈন্য হায় যেটুকু বেঁচেছে বাকল আড়াল করে সেগুনের এঁকে-রাখা আঁশ   একদিন আমারও হসন্ত গোলাপি ছিল রেফও সবুজ ছিল য-ফলাতে মনে হত নারীর রেশমি […]

কবিতা

লালসেলাম হায়

মুখের গহ্বরে এক জান্তব গোঙানি-ডাক চলাফেরা করে জেলহাজতের ভিড়ে ত্রিকালজ্ঞ ভিড় দেখে চমকে উঠি এরা কারা হাতকড়া পরে ঠাঠা হাসে সারাদিন বাইরে যারা রয়ে গেল ঝুঁকিয়ে দাঁতাল মাথা তারাই বা কারা জল্লাদের ছেড়ে-দেয়া নিঃশ্বাস বুক ভরে টানে   চাই না এসব ধন্দ মশারি খাটিয়ে বিছানায় সাপ নারীর বদলে   নৌকোর গোলুই থেকে ছুরি হাতে জ্যোৎস্নায় […]

কবিতা

উঠোন

সুখ আমাকে বলেনি, ‘দুঃখের দিকে যেও না’। দুঃখ আমাকে বলেছিলো, ‘যাও বাপু যাও, আগে সুখের ঘরটাকেই সামলাও’। সুখের একটি উঠোন ছিল। দুঃখের একটি উঠোন ছিল। থাকুক, যার উঠোন তারই থাকুক। কেবল সেই উঠোনটি ছিল না আমার বুক। বেড়ে ওঠা শামস আল মমীন কিন্ডারগার্টেন ক্লাস। নরোম নরোম হাত পা গুটিয়ে গোল হয়ে বসে ওরা.. মন দিয়ে […]

কবিতা

কোথাও কেউ নেই

স্বপ্নের ভিতর থেকে হেঁটে আসে এক সিদ্ধ পুরুষ; সস্নেহে হাত বাড়িয়ে বললেন, ‘চলো’ । অমোঘ নির্দেশের মতো শোনায় তাঁর কণ্ঠস্বর – যেমন বলতেন বাবা ছোটবেলায় ! মন্ত্রাবিস্টের মতো উঠে বসি আমি আর অনুগামী হই নিঃশব্দে অনন্তের পথ ধরে অনন্তকাল – গন্তব্য কোথায় জানিনা । না আলো না আঁধার, অসীমের মতো নিরাকার নির্ভার মনে হয়, ভূত […]

কবিতা

নীরেন, তোমার ন্যাংটো রাজা

নীরেন! তোমার ন্যাংটো রাজা পোশাক ছেড়ে পোশাক পড়েছে! নাকি, তোমার রাজাই বদলেছে? সেই শিশুটি কোথায় গেল যেই শিশুটি সেদিন ছিল? নীরেন, তুমি বলতে পারো, কোথায় গেল সে? নাকি, তুমি বলবে না আর ; তোমার যে আজ মাইনে বেড়েছে! হেইও হো! হেইও হো! পোষাক ছাড়া নীরেন, তুমি, তুমিও ন্যাংটো | কিন্তু ঘরে তেমন একটি আয়না রাখে […]

কবিতা

গুলি চলছে

গুলি চলছে, গুলি চলছে, গুলি চলবে — এই না হলে শাসন? ভাত চাইতে গুলি, মিছিল করলে গুলি, বাংলা বন্ ধ গুলির মুখে উড়িয়ে দেওয়া চাই | দেশের মানুষ না খেয়ে দেয় ট্যাক্স, গুলি কিনতে, পুলিশ ভাড়া করতে, গুণ্ডা পুষতে ফুরিয়ে যায় তাই | একেই বলে গণতন্ত্র ; এরই জন্য কবিতার সর্দার সাহিত্যের মোড়লরা কেঁদে ভাসান […]

কবিতা

আমার পঁয়তাল্লিশ মিনিট

নয়টা ত্রিশের সকাল, বাসের জানালায় আমি ‘রেডি দোকান বিক্রী/ভাড়া’ ‘আর্জেন্ট ছবি তোলা’ ‘BIMS এখন নিজস্ব ক্যাম্পাসে। গুলশান আর শাহজাদপুরে’ সব দ্রুত পড়ে নেই আর মন বলল মনেও রাখি। কোনকিছু মিসিং মনে হলো! ‘১০০% ক্যামিকেলমুক্ত আম, গ্যারান্টি!’ সারিসারি দোকানগুলো আর নেই! থাকবেই কেন? ক্যামিকেলমুক্ত ডাইজেস্ট হয়ে গ্যাছে এখন ক্যামিকেলযুক্তের পালা। পপুলার ডায়াগনষ্টিকের পপুলারিটির কপিরাইট আর কত […]

কবিতা

মা দিবস

মা তো আছেন সব দেখে নিবেন, বুঝে নিবেন, সামলে নিবেন এখন, যখনতখন, অকাতরে, নির্বিচারে সব ভার চাপাই- বন্দিনী মা, আমাদের করতলে! একাকিনী! নিঃশ্বাস ভারী, কুঁজো হয়ে মুখ বুঁজে শিঁরায় টান পড়া পায়ে ছুটাছুটি আমাদের আব্দারে, বেঢপ বেয়াদবির আহ্লাদে! মাঝে মাঝে মা চ্যাচাঁন অস্থিরতায় দাপিয়ে চলেন এ ঘরে, ও ঘরে- সচকিত ছেলে প্রিয়া কে বোঝায় আরে […]

কবিতা

গোলাপ ফুটেছে টবে (কবি – নিলয়)

গোলাপ ফুটেছে টবে লাল, তুলে নিলে আলগোছে শিশিরের দাগ মুছে, কাল ভালবেসে সৌরভে । গোলাপ ফুটেছে টবে সবুজ, জীবনের স্পন্দন তুমি দিলে বন্ধন, অবুঝ চুম্বন দিলে যবে । গোলাপ ফুটেছে টবে কালো, বিষাদের নীল ছায়া কেন দিলে বলো প্রিয়া, ভালো যদি বেসেছিলে তবে !                                            – নিলয়                                              যশোর, ২২ জুন ১৯৮৭ ———————–

কবিতা

ঘড়ির কাঁটার মতো

খুব ঘন কুয়াশার মধ্যে আমরা দুজন সোনালি কাঁকড়ার ক্ষুদ্র দাঁড়ার ওপর ঘণ্টা আর মিনিটের কাঁটার মতন এক হ’য়ে নিবিড় দাঁড়িয়ে আছি— আমাদের সংকীর্ণ সাঁকোর নিচে সময় গড়ায়… তোমার মুখের মতো আর কোনো গাঢ় লাল ঘড়ি কখনো দেখিনি—নেই; আমাদের তড়িঘড়ি সংক্ষিপ্ত চুমোর মধ্যে কেবল দেখেছি স্বপ্নের বাস্তবে ঘড়ির যুগলে কাঁটা মিলেমিশে স্থির হ’য়ে আছে; ভবিষ্যতে কোনো […]