কবিতা

পুনশ্চ সোনার তরী

আকাশ আড়াল করা মেঘ, আষাঢ়ের জলভারে নত। সদ্য ফোঁটা পদ্ম সরোভর-, নদী-নালা,খাল-বিল যতদূর চোখ যায়, একাকার সমুদ্রের মতো । সুমিষ্টসুবর্ণফলে পূর্ণ জন্মভুমি; এ এক মধুর ঋতু! নামটাও ভারী সুন্দর,বর্ষা। আম-জাম-কাঁঠালের পর্সা। জন্মসুত্রে এ ঋতু আমার। ভরা নদী ক্ষুরধারা,খরপরশা।

কবিতা

প্রিয় রোকোনালী

যদি মুক্তিযোদ্ধারা স্টেনগান দিয়া ফাটুস, ফুটস করিয়া থাকে তাহা হইলে আমাকে খবর দিস আমি আছি আমি ক্যাম্পে   রিফুজি সীমার আমার মাতাল প্রিয় রোকোনালীকে কহিলেন গতরাত্রে শুনিলাম সপ্তম নৌবহর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছাবে।   হঠাত্ শুনিতে পাইলাম জয় বাংলার ধ্বনি হঠাত্ দেখিতে পাইলাম রক্তাক্ত প্রান্তর চারিদিকে ছড়ানো ছিটানো অসীম নিষাদ।   পরক্ষণেই দেখিলাম। রোকোনালী মামা—রিফুজি […]

কবিতা

পার হয়ে যাই জীবন-মরণ

কাটিয়ে দিলাম একটা জীবন মস্ত বড় কোথায় এলাম কি যে পেলাম, থরথর কাঁপছে শরীর এই তনুমন, বৃক্ষ যেমন হাওয়ার তোড়ে কাঁপতে থাকে তেমনি এখন—   কাঁপছি আমি অগ্রগামী দু টি চরণ পার হয়ে যাই,পার হয়ে যাই,জীবন মরণ পথ থেকে পথ পাড়ি দিলাম—কি যে পেলাম! দু হাত খুলে দেখছি রেখা কি যে লেখা জানে না কেউ। […]

কবিতা

আমার জন্মদিন

আমি কি কফিন থেকে তোমাদের ডেকে বলব কবে আমার জন্মদিন, তোমরা কেউ না কেউ আমার হাতে একটা গোলাপ ফুল দাও কেউ না কেউ আমার জন্য চারুকলার সামনে এসে একটু দাঁড়াও, কারো না কারো হাতে থাকুক, র্যাপিং পেপারে মোড়ানো একটা বাক্স; আজকের দিনে অন্তত কেউ একজন আমার মুখে একটা মিষ্টি তুলে দিক কেউ আমাকে হাতপাখার একটু […]

কবিতা

পথ যদি

বিষয়টি আপাতত বিবেচনাধীন জানাবো সময় হলে। অপেক্ষায় থাকতে থাকতে একুশ গিয়ে, তেইশ পেরিয়ে, দিনগুলো যখন চব্বিশের সীমান্ত হারিয়ে পঁচিশের পথে, তখনো হলো না জানা বিবেচনাধীন নথিটির ছাড়পত্র আদৌ পাওয়া যাবে কি না। নিশ্চুপ, কিছু না জানিয়ে দেখিয়ে দিলেন পথ। পথ যদি কিছু বলে, নিশ্চয়ই আমাকে জানাবে বাতাস।

কবিতা

আমার মূর্ধন্যগুলো

আমার রেফ্গুলো যদি তুমি বাজেয়াপ্ত করো তবে আমি ‘বর্শা’ লিখবো কী দিয়ে? তোমার ঐ তেকোণা ‘র’গুলো দিয়ে? তো, বর্শার তীক্ষ্ম ফলাটা কোথায় পাবো? আর আমার প্রিয় ‘বর্ষা’ লিখবো কী দিয়ে? বৃষ্টির তীব্র ফোঁটাগুলো কি রেফ্ ছাড়া আঁকা যাবে? আমার খুঁতগুলোও কি নিয়ে নেবে? —তা-হলে তো আমার ‘ভবিষ্যত্’-ই অন্ধকার! আমার পূর্বপুরুষদের স্বাস্থ্যোজ্জ্বল কোষাগারে ৫২টি দ্যুতিময় হীরক […]

একটি শরৎ সন্ধ্যা
কবিতা

একটি শরৎ সন্ধ্যা

ঋতুর অতীত আমি। কে জিজ্ঞাসে এটা কোন মাস? বাতাসে গড়িয়ে পড়ে বিদায়ের বিষণ্ন নির্যাস। শ্রবণেরও শক্তি নেই। কিন্তু ভাবি কোলাহল আছে প্রতিটা বাড়ির রন্ধ্রে, ইটে ইটে, আনাচে-কানাচে। এটা কি শরৎ সন্ধ্যা? বাংলাদেশ? কাঁশফুলে ছেয়ে গেছে চর? উদাম আকাশে তবে এখনও কি মাথার ওপর? এমন নির্গন্ধ বায়ু কোনকালে ছিল কি এদেশে? আমার পঙ্ক্তি শুনে, কারা হাসে? […]

কবিতা

কবিতা তোমাকে

ভালোবাসা আজ তোমায় ভাসিয়ে দিয়েছি জলে  অশ্রুকনা আমার ভাষা  তোমার হৃদয় ‘ পরে  অক্ষর  গুলো হৃদয় ধ্বনি  ধক্,ধক্, কবিতার ছন্দে  কাগজ্-পেনের এ আলিঙ্গন  সৃস্টি আমার ঔরসে  পাওয়া না পাওয়ার স্বাদ  কাব্যিক লিলায় মাতে  তৃপ্তির চরম সুখ  কবিতা তোমাকে–

কবিতা

আমার বইমেলা

মন, বলে রেখেছিল বলে একালের কবি দর্শন– আচমকাই হলো তাচ্ছিল্যের অপরাহ্নে হুট করে চলে আসা গতকালের বই মেলা সন্ধ্যা বেলা। সব ছিল আড়ম্বরে– সারি সারি বই, পায়ে পায়ে গায়ে গায়ে বেলা শেষে, ঠাসা ঠাসি ভীড়, চির চেনা, ঝুরি ধারি বটবৃক্ষের আলিঙ্গণাবদ্ধ মিডিয়াসেন্টার- কত শত অধূনা যোগাযোগের সম্পৃতি সহযোগ! আমি শুধোই ‘পেয়োছ কি?’ না পাচ্ছিলাম না, […]

কবিতা

আজ পঞ্চাশ (কবি – নিলয়)

আজ পঞ্চাশ – অতদূর পথ হেঁটে চর্বিত চর্বণ শেষে স্মৃতির পাতা ঘেঁটে দেখি শুধু ঘাস – আজ পঞ্চাশ … আশা ভরা চোখে তবু যদি বা তাকাই কভু সম্মুখ পানে – সবুজ ঘাসের দ্বীপ রাঙা বধূ লাল টিপ জীবনের গানে, ফিরে আসে বারবার হারাতে চাই না আর যত প্রিয়জন, জীবনের গল্পে আজকে বা কালকে আছে সারাক্ষণ […]