বিষয়টি আপাতত বিবেচনাধীন
জানাবো সময় হলে।
অপেক্ষায় থাকতে থাকতে
একুশ গিয়ে, তেইশ
পেরিয়ে, দিনগুলো যখন
চব্বিশের সীমান্ত হারিয়ে
পঁচিশের পথে,
তখনো হলো না জানা
বিবেচনাধীন
নথিটির ছাড়পত্র আদৌ পাওয়া
যাবে কি না।
নিশ্চুপ,
কিছু না জানিয়ে দেখিয়ে দিলেন পথ।
পথ যদি কিছু বলে,
নিশ্চয়ই আমাকে
জানাবে বাতাস।
Related Articles
কাজী নাসির মামুন-এর একগুচ্ছ কবিতা………
ছোবল এই যে মনুষ্যকুল অনেক চিন্ময় শেয়ালের মতো মাটি খোঁড়ে বানায় আপন করে সমাধি ফলক, মান্য করে জ্ঞান মৃত্যু প্রেম নির্মোক অথবা যুদ্ধ–থরো থরো বিভিন্ন চিত্তের প্রহসন আর ছেঁড়া কাগজের মতো বিচ্ছিন্ন প্রভুকে চরম উদ্বেগসহ জীবনের; ললিত বেশ্যার মতো জীবন বিকিয়ে দেয় তত্ত্বে যাজক ঠাকুর আর পীরের আস্থায়; নাগা পাহাড়ের শীর্ষে উঠে আমি তার পতন […]
রাশিয়ার চিঠি -১
মস্কৌ রাশিয়ায় অবশেষে আসা গেল। যা দেখেছি আশ্চর্য ঠেকছে। অন্য কোনো দেশের মতোই নয়। একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকেই এরা সমান করে জাগিয়ে তুলছে। চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক‚ তাদেরই সংখ্যা বেশি‚ তারাই বাহন; তাদের মানুষ হবার সময় নেই; দশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সব চেয়ে কম খেয়ে‚ কম প’রে কম শিখে‚ বাকি […]
মাতাল ও মাছকন্যা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব এক্কেবারে নেংটো মেয়েটি ঢোকবার সময় পানাশালাত বেশ ক’জন জোয়ান মর্দ বসে বসে পান করছিল। পান করতে করতে,ওরা মেয়েটির দিকে থু থু থু…করে থুতু ছিটাচ্ছিল। সবে সাগর থেকে উঠে আসা মেয়েটি এসবের কিছুই বুঝতে পারছিল না। মেয়েটি পথ হারানো মাছকন্যা । টিটকারি থু থুক্কার জ্বলজ্বলে মাংশ ছুয়ে পিছলে পিছলে খসে পড়ছিল। খিস্তি খেউড়ে […]
