ধারা বয়ে যায়
ঝর ঝর ঝরে বাদলের ধারা
অবিরাম বৃষ্টিতে কাঁপছে সৃষ্টি
শরীর আমার ঘন ঘন শিহরীত
কখনোবা জলের আঙুল
কে যেন ছোঁয়ালো পিঠে।
আমি বলে উঠি_
কে তুমি অদেখা, কুয়াশায় লেখা
বাড়াও একটি হাত।
চারদিকে কালো, সন্ধ্যা ঘনালো
মনে হয় বুঝি রাত।
ফোঁটায় ফোঁটায় জল তরঙ্গ
পাতায় পাতায় ঝরে_
শুধু মনে হয়, ধারা বয়ে যায়
জল পড়ে পাতা নড়ে।
এতো প্রকৃতির সিক্ত হওয়ার
আসক্তি চিরদিন।
জলের ভেতর জল মিশে যায়
কে যেন বাজায় বীণ।
সিক্ত তারের ঝংকারে বাজে
রক্তের রিন রিন।
Related Articles
কালো কৃষকের গান
দুঃখের এক ইঞ্চি জমিও আমি অনাবাদী রাখবো না আর আমার ভেতর সেখানে বুনবো আমি তিন সারি শুভ্র হাসি, ধৃতপঞ্চইন্দ্রিয়ের সাক্ষাৎ আনন্দময়ী একগুচ্ছ নারী তারা কুয়াশার মতো ফের একপলক তাকাবে এবং বোলবে,‘তুমি না হোমার? অন্ধ কবি ছিলে? তবে কেন হলে চক্ষুষ্মান এমন কৃষক আজ? বলি কী সংবাদ হে মর্মাহত রাজা? এখানে আঁধার পাওয়া যায়? এখানে কি […]
প্রবাসের শেষে
যমুনা, আমার হাত ধরো, স্বর্গে যাবো। এসো, মুখে রাখো মুখ, চোখে চোখ, শরীরে শরীর নবীনা পাতার মতো শুদ্ধরূপ, এসো স্বর্গ খুব দুরে নয়, উত্তর সমুদ্র থেকে যে রকম বসন্ত প্রবাসে উড়ে আসে কলস্বর, বাহু থেকে শীতের উত্তাপ যে রকম অপর বুকের কাছে ঋণী হয়; যমুনা, আমার হাত ধরো, স্বর্গে যাবো। আমার প্রবাস আজ শেষ হলো, […]
অসুখের ছড়া
একলা ঘরে শুয়ে রইলে কারুর মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না চিঠি লিখবো কোথায়, কোন মুন্ডহীন নারীর কাছে? প্রতিশ্রুতি মনে পড়ে না চোখের আলো মনে পড়ে না ব্লেকের মতো জানলা খুলে মুখ দেখবো ঈশ্বরের? বৃষ্টি ছিল রৌদ্র ছায়ায়, বাতাস ছিল বিখ্যাত করমচার সবুজ ঝোপে পূর্বকালের […]


