তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই (বা নব্বইয়ের বেশি) তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি! পাঁচটা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতো তোমাকে ইস্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি […]
কবিতা
বাংলা কবিতা সংকলন
অবিশ্বাসের উপাখ্যান
জীবনের চারপাশ থেকে ঊর্ধ্বমুখী বাতাসের মতো বিশ্বাস উড়ে যায়, সব ইন্দ্রিয় ডুবে যায় অন্ধকারে, ঠোঁটের কাছে এসে থেমে যায় চুম্বন, হাতের স্পর্শগুলো মুছে যায় জলরং চিত্রের মতো বৃষ্টিতে, পায়ের নিচ থেকে সরে যায় কৃষ্ণ মৃত্তিকা, যেন মৃত্যুকুপ সরিয়ে নিলো বোঝাপড়ার পাটাতন, ডপলার রাডার জানিয়ে দিচ্ছে ঝড় আসছে, উড়িয়ে নেবে সম্পর্কের কাবিন আর দুমড়ে-মুচড়ে দেবে শরীরের […]
জীবনানন্দের সাথে জোছনায়
জোছনায় হাঁটতে হাঁটতে যখন বহুদূর পেরিয়ে এসেছি কাঁধের ওপর হাত রাখলেন জীবনানন্দ, সামনের শস্যক্ষেত দেখিয়ে বললেন, নিড়ানি দাও, সন্তান হবে, না হয় শস্য হবে। আমি বললাম, চাবিটা দিন এ শস্যক্ষেতে প্রবেশ করতে চাবি লাগে, হেমন্তের হিমমাখা চাবিটা তিনি চিবিয়ে খেয়ে ফেললেন আমার সামনেই, পকেট থেকে রুমাল বের করে তার গিঁট থেকে খুলে দিলেন বনলতার প্রেম। […]
বোবা মেয়েটিকে
তোমার পৃথিবী নিঃশব্দচারী রাতের করতল দেখে, শব্দহীন একা তুমি। নিঃশব্দে ভেসে যাও আলোকিত স্বপ্নের বেহুলা ভেলায়। আর অন্ধকার তোমার শব্দহীনতায় হাসে, যেন কংস প্রতিবাদহীন পজার সম্মুখে, তুমি পার না থামাতে তার হাসি, পার না দিতে নিস্তব্ধতার বধির প্রান্তরে কোন অখিল সীমানা। তোমার নিস্তব্ধতা ক্রমশ বিস্তারিত হচ্ছে আলো থেকে অন্ধকারে অস্তিত্ব থেকে অস্তিত্ব ভাঙনের ঢলে, তুমি […]
আমিই সেই মেয়ে
আমিই সেই মেয়ে। বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমিই সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে […]
ভেঙে ফেল বাকিংহাম
ভেঙে ফেল ওই বাকিংহাম প্রাসাদ মহাশোষকের রাজপ্রাসাদ লন্ডনের অট্টালিকা রাস্তাঘাটের ইটপাথর সব আমাদের সব আমাদের সব আমাদের কেড়ে নেয়া রাজার জামার সোনার বোতাম আমাদের রানির মাথার মুকুটের মণি আমাদের ফলভারে নত আমাদের বৃক্ষের কাঠে গড়া রাজসিংহাসন আমাদের কেড়ে নেয়া অলঙ্কারে সেজেছে তন্বী রমণী লন্ডন আমাদের নীলচাষিদের কষ্টে ফলানো নীলে লন্ডনের আকাশ হয়েছে নীল আমাদের নীলে […]
কষ্ট (সবুজ সার্ট )
আর কারও জন্য নয় শুধু আমার শৈশবের সেই সবুজ শার্টটার জন্য খুব কষ্ট হয়- আহারে শার্টটা যে এখন কোথায়, আমার সমস্ত শৈশবের বাগান ঝোপঝাড় আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সেই শার্টটির পুরো দশটি বোতাম, বোতামহীন শার্টটার ফাঁক গলে রৌদ্রের ক্ষরতাপ আলো ক্ষয়িষ্ণু বাতাসে আমার নধর শরীরের বিন্দু বিন্দু ঘাম সবুজ আস্তিনটা কি যে মমতায় মুছে দিত কাঁচপোকা […]
মৃত্যুকে
অনুবাদ : মলয় রায়চৌধুরী জানি তুমি আসবেই। তাহলে এ প্রতীক্ষা কেন ? তোমার জন্য আমি পথ চেয়ে, ফুরিয়ে গিয়েছে সব কাজ। আমার আলো তো কবে নিভে গেছে । দরজা রেখেছি খুলে তোমার নামের এক সরল বিস্ময় আসবে সে আশায়। অতএব যে আদল নিতে চাও নাও : ছুঁড়ে মারো তোমার বিষাক্ত বোমা আমার বাসা লক্ষ করে […]
আমার রক্তে অগ্নিশিখা : ওসিপ ম্যানডেলস্টাম
অনুবাদ : মলয় রায়চৌধুরী আমার রক্তের ভিতরে এক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করছে জীবন, হাড় পর্যন্ত আর আমি পাথরের গান গাই না একটি মাত্র খুঁটির তৈরি হালকা আর রুক্ষ ওক গাছের গভীর হৃদয় আর ধীবরদের বৈঠা ভিতর পর্যন্ত চালিয়ে দাও শক্ত করে গিঁথে দাও কাঠের স্বর্গের চারপাশে যেখানে সব-কিছুই সহনীয়
স্তালিন এপিগ্রাম : ওসিপ ম্যানডেলস্টাম
অনুবাদ : মলয় রায়চৌধুরী আমরা সবাই বেঁচে আছি তবে পায়ের তলায় জগৎ নেই দশ পা দূরে কথা কও অথচ শোনা অসম্ভব তবুও যদি সাহস করে কখনো লোকে কথা বলে তারা কেবল ক্রেমলিনবাবার প্রসঙ্গ তুলবে বঁড়শি-গেঁথা কেঁচোর মতন ফুলকো-ফোলা আঙুল ওঁর ভারি বাটখারার মতন ওজনদার গলার স্বর গোঁফ ওনার গাঁকগাঁকিয়ে ঘড়ঘড়িয়ে চেঁচায় জুতোর আগায় খিলখিলিয়ে […]
