শিল্পী, কবি, দেশী কি বিদেশী সাংবাদিক, খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা, নিপুণ ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানি, সবাই এলেন ছুটে পল্টনের মাঠে, শুনবেন দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মৌলানা ভাসানী কী বলেন। রৌদ্রালোকে দাঁড়ালেন তিনি, দৃঢ়, ঋজু, যেন মহা-প্লাবনের পর নূহের গভীর মুখ সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে, কাশফুল-দাড়ি উত্তুরে হাওয়ায় ওড়ে। বুক তাঁর বিচূর্ণিত দক্ষিণ বাংলার শবাকীর্ণ […]
এই হাত ধরো, আমরা নক্ষত্রপথে হেঁটে বেড়াই, মেঘমহলে বিচরণ করি পৃথিবীর বৃহত্তম জলরাশির ওপর দিয়ে হেঁটে যাই, এই হাত ধরো মুহূর্তে স্বপ্নভ্রমণে বেরিয়ে পড়ি। একটু উষ্ণতা দাও ঝমঝম বৃষ্টি হয়ে ঝরি, একবার সঞ্চায়িত করো স্পর্শের বিদ্যুৎপ্রবাহ আমি মূলসুদ্ধ কেঁপে উঠি, অর্ধেক এখানে রাখি অর্ধেক আকাশে উড়াই; এই হাত ধরো আমি হই জাদুমন্ত্র, আমি হই ম্যাজিক […]
কারাগারের ভিতরে পড়েছিল জোছনা বাইরে হাওয়া, বিষম হাওয়া সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, “আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই।” মধ্যরাত্রির আর বেশি দেরি নেই প্রহরের ঘণ্টা বাজে, সান্ত্রীও ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কনডেমড সেলে বসে প্রদ্যুত ভট্টাচার্য লিখছেন, “মা, তোমার প্রদ্যুত […]