কবিতা

আমি যখন তোমায় হারালুম

আমি যখন তোমায় হারালুম, তখন দুজনেই খোয়ালুম আমি কেননা তুমিই এমন যাকে সবচেয়ে বেশি ভালোবাসতুম আর তুমিও কেননা আমিই এমন যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসত কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বেশি হারিয়েছ তুমি কারণ আমি তো অন্যদেরও ভালোবাসব যেমন তোমায় বাসতুম কিন্তু আমার মতো কেউই তোমায় ভালোবাসতে পারবে না। অনুবাদ : মলয় রায়চৌধুরী

কবিতা

দ্রুতির দেবী তুই, ডারলিং অবন্তিকা

উত্তর-বিশ্বায়নে তুই অবন্তিকা একেবারে পালটে গিয়েছিস রেড ওয়াইন সফ্ট ড্রাগস ক্যাজুয়াল সেক্স দ্রুতিদেবী হতে গিয়ে পুড়ে ঝামা হয়ে গেলি কিনা চাকরি বদল শহর বদল করলি কতবার এই নিয়ে মন তোর ভরে না কিছুতে টানা কাজ স্মার্টফোন প্রোজেক্ট রিপোর্ট কাঁধে ল্যাপটপ কোক বারগার পিৎজা সিগারেট রাত জেগে সপ্তাহান্তে বিঞ্জ পার্টি নতুন মডেল-গাড়ি পালতু বয়ফ্রেন্ড হাইহিলে দৌড়ে […]

কবিতা

ডেথ মেটাল

মুখপুড়ি অবন্তিকা চুমু খেয়ে টিশু দিয়ে ঠোঁট পুঁছে নিলি ? শ্বাসে ভ্যাপসা চোখের তলায় যুদ্ধচিহ্ণ এঁকে ডেথ মেটাল মাথা দোলাচ্ছিস চামড়া জ্যাকেট উপচে লালনীল থঙ গলায় পেতল-বোতাম চোকার ঝাপটাচ্ছিস সেকুইন গ্ল্যাম রকার খোলা চুল কোমরে বুলেট বেল্ট বেশ বুঝতে পারছি তোকে গান ভর করেছে যেন রমণখেলা স্ক্রিমিং আর চেঁচানি-গান তোর কার জন্য কিলিউ কিলিউ কিল […]

কবিতা

প্রজাপতি প্রজন্মের নারী তুই চিত্রাঙ্গদা দেব

রবীন্দ্রনাথ, এটা কিন্তু ভালো হচ্ছে না চিত্রাঙ্গদা বলছিল আপনি প্রতিদিন ওকে রুকে নিচ্ছেন আপনাকে সাবান মাখাবার জন্য বুড়ো হয়েছেন বলে আপনি নাকি একা বাথরুমে যেতে ভয় পান আর হাতও পৌঁছোয়নাকো দেহের সর্বত্র চুলে শ্যাম্পু-ট্যাম্পু করা পোশাক খুললে আসঙ্গ-উন্মুখ নীল প্রজাপতি ওড়ে ওরই শরীর  থেকে আর তারা আপনার লেখা গান গায়   এটা আপনি কী করছেন […]

কবিতা

নাচ মুখপুড়ি

নাচ তুই নাচতে থাক অবন্তিকা উই-খেকো গোরিলার ঢঙে নাচতে থাক নাচতে থাক নাচ কী হয় কী যে হয় তালে তালে আমি আছি তোর ঘামে নুন হয়ে হাওয়ার সঙ্গে ধুধুমার ট্যাঙ্গো আলোর সঙ্গে ফক্সট্রট কিংবা দোলানো পাছায় মাম্বো রুম্বা বুগি পাসো দোবলে লিকুইড লকিং বোলেরো জাইভ সুইং সকা মুনওয়াক ফ্ল্যামেঙ্গো নাচে কথা বলা বন্ধ রেখে ঘাম […]

কবিতা

আমি এক সৌন্দর্য রাক্ষস

প্রজাপতির চিত্রল ডানা দেখে বিরহ থেকে বিবাহের দিকে চলে যায় মানবসম্প্রদায় — আমি এক সৌন্দর্য রাক্ষস ভেঙে দিয়েছি প্রজাপতির গন্ধসন্ধানী শুঁড় আমার নিজের কোনো বিশ্বাস নেই কাউর ওপর অলস বদ্মাস আমি মাঝে মাঝে বেশ্যার নাঙ হয়ে জীবন যাপনের কথা ভাবি যখন মদের নেশা কেটে আসে আর বন্ধুদের উল্লাস ইআর্কির ভেতর বসে টের পাই ব্যর্থ প্রেম […]

কবিতা

মানুষের সঙ্গে কোনো বিরোধ নেই

না, মানুষের সঙ্গে আমার আর কোনো বিরোধ নেই এখন পাওনাদার দুর্ঘটনায় পড়লে তাকে নিয়ে যেতে পারি হাসপাতাল প্রাক্তন প্রেমিকার স্বামীর কাছ থেকে অনায়াসে চাইতে পারি চার্মিনার দাড়ি গজানোর মতো অনায়াসে এ-জীবনে আমি রামকৃষ্ণের কালীপ্রেমে আমি দেখি সার্বভৌম যৌনশক্তি বাবলিদের স্বামীপ্রেমে দেখি সার্বজনীন যৌনসুখ একটি চটি হারিয়ে গেলে আমি কি না, মানুষের সঙ্গে আমার বিরোধ নেই […]

কবিতা

এইখানে

এইখানে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দের কোনো গ্রিক বীর রমণ ও ধর্ষণের সাধ ভুলে ইতিহাসে গেঁথে দ্যায় শৌর্য ও বীর্য এইখানে বিষ্ণুপ্রিয়ার শরীরের নরম স্বাদ ভুলে একটি মানবী থেকে মানবজাতির দিকে চলে যায় চৈতন্য উর্ধ্ববাহু প্রেম — সর্বোপরি ইতিহাস ধর্মচেতনার ওপর জেগে থাকে মানুষের উথ্থিত পুরুষাঙ্গ এইখানে এইখানে কবর থেকে উঠে-আসা অতৃপ্ত প্রেমিকার উচ্চাশা এইখানে প্রকৃত প্রশ্নিল চোখে […]

কবিতা

বেক্তিগত বিছানা

১. শুধু রাধিকাই নয় — গণিকাও ঋতুমতী হয় তিন সন্তানের পিতা — পরিবার পরিকল্পনার আদর্শপুরুষ কৈশোরে করে থাকে আত্মমৈথুন — করে না কি ? ২. আমি রবীন্দ্রনাথ হতে চাই না — হতে চাই না রঘু ডাকাত আমি ফালগুনী রায় হতে চাই — শুধুই ফালগুনী রায় ৩. আমি যে-রাস্তায় থাকি তার একপ্রান্তে প্রসূতিসদন অন্যপ্রান্তে শ্মশানঘাট ৪. […]

কবিতা

ফাল্গুন

শীতের ঠাণ্ডা হাতের পরশ এখনও কাঁধে সহসা কীভাবে ঘামের বিন্দু ললাটে জমলো প্রকৃতির শুকনো ডালপালা দিয়ে কে যেন রাধে মহাব্যঞ্জন সুগন্ধে তার ছড়ায় ক্ষুধা আগুনের ছোঁয়া ফাগুন এনেছে আমি ক্ষুধার্ত, তৃষ্ণায় বুঝি ফেটে যায় বুক অথচ ললাটে বিন্দু বিন্দু লবণের ছোঁয়া ভেজা চিবুক ২২.০২.২০১২