১.
শুধু রাধিকাই নয় — গণিকাও ঋতুমতী হয়
তিন সন্তানের পিতা — পরিবার পরিকল্পনার আদর্শপুরুষ
কৈশোরে করে থাকে আত্মমৈথুন — করে না কি ?
২.
আমি রবীন্দ্রনাথ হতে চাই না — হতে চাই না রঘু ডাকাত
আমি ফালগুনী রায় হতে চাই — শুধুই ফালগুনী রায়
৩.
আমি যে-রাস্তায় থাকি তার একপ্রান্তে প্রসূতিসদন
অন্যপ্রান্তে শ্মশানঘাট
৪.
ম্যাগাজিন শব্দটি আমি লক্ষ্য করেছি রাইফেল
ও কবিতার সাথে যুক্ত
Related Articles
পূর্ণতা
#পূর্ণতা —————————- থাক না কিছু শূণ্যতা —- পূর্ণতা পাবার আশা নিয়ে কিছু কিছু শূণ্যতা বেঁচে থাক! উড়ে যাক কল্পনার অচীন পাখিরা অসীম শূণ্যতার মাঝে পূর্ণতার খোঁজে, অতল মহাশূণ্যে মহাপ্রাপ্তির অন্বেষণে। যেখানে নৈঃশব্দ নিরন্তর কথা বলে… মৌনতায় নিমগ্ন শব্দহীন শব্দের স্তব্ধ পদাবলী নিশ্চুপ লিখে চলে অন্তহীন মহাকাব্য, চৈতন্যের গভীরে প্রতিধ্বনিত হয় কায়াহীন কল্পনা স্বগোতোক্তিময়, কল্পতরুর শাখা-প্রশাখায় […]
অহল্যা তোমার জন্য নিশিভোর বৃষ্টি
অহল্যা অভিমানে দূরে সরে আছ কেন… মেঘে-মেঘে চরে বেড়াচ্ছে বৃষরাশি বজ্রবিদ্যুতে তার টঙ্কারিত ট্যরাস দু-পা ছড়িয়ে রয়েছে বসুন্ধরা ভিজিয়ে নেবে তার মর্জি বৎসতরী অতিশুক্রপাতে সিক্ত হতে চায় ধরণি ফোঁটায়-ফোঁটায় মাতাল জঙ্ঘাদেশ ধর্ম আজ কামবর্ষী ময়ূরপুচ্ছ… কাছে আরো কাছে এসো অহল্যা দেরি করে ঘুম ভাঙবে ভোর হলে দেখব তোমার রঙিনপাড় সকাল… এসো দেখি বৃষ্টি নামে শরীর […]
বুদ্ধিজীবী
তোমাদের হাত থেকে টাকা নিই, বোধ নিই, বিবেক-খচিত এক পিকদানি নিই। গলা শিরদাঁড়া তাতে ধরে রাখি। আর শোনো, বিষণ্ণতা ছুঁয়ে থাকি রোজ। শুধু, যে কদিন জ্বর হয়, মাধুকরী অসমাপ্ত থাকে, পেটের ভিতরে কেউ কথা বলে। প্রাথমিক কষ্টটুকু সহ্য হয়ে গেলে ভেদবুদ্ধি মাথা চাড়া দেয়। বোঝা যায়, আরো বহুদিন তোমাদের উপদংশে চুমু খেতে হবে। রাত ১২.৫৫ […]
