কবিতা

তিরিশটি হাইকু

১ অঙ্কের দোষ সাধক কবিও লেখে মাত্রা গুনে গুনে ২ ফেসবুক আছে অরকুট টুইটার আছে তবু থাকে একাকীত্ব ৩ ভূমাধ্যাকর্ষণ আলো ও ক্যালকুলাস নারীদেহ ছোঁননি নিউটন ৪ বসন্ত মৌমাছি আফিমের ফুল থেকে মাদক পেল না ৫ শীতকাল.. কোথায় পোশাক রাখল স্বপ্নের নগ্ন যুবতী ৬ সকলেই জানে টাকমাথা কবিটি মিথ্যাচারী এবং অসৎ তাই বলে ওনার গবেষকও […]

কবিতা

কলি

লুকিয়ে থাকা বিষদানা অঙ্কুরিত হয় হৃদয় গহনে ধীরে ধীরে বেড়ে উঠে পাপের জঠরে। অসহায় পড়ে থাকা রাতের বিছানে এখনও পূণ্যের ঘ্রান। আলোকিত শহরের পথে পথে নিস্পাপ কিশোরীরা করে যায় পাপের মিছিল। এ কেমন পাপের টান দলে দলে মানুষেরা ছুটে যায় দিশেহারা আনন্দে থরথর কখন জানি কেঁপে উঠে পাপের নগরী। এ কেমন দেশ নারীরা ধরে আছে […]

কবিতা

স্প্যাম প্রেমিকা

বাঃ বেশ ! আচমকা ঢুকে এলি ডেস্কটপে, ইমেলের সঙ্গে তোর ফোটো বহুরূপী আদুল-গা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে দেখছি গোগ্রাসে তোকে বদল্যারের জান্তব ভেনাস ভুলভাল ইংরেজি তলপেটে “আই লাভ ইউ” লিখে কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদপাতা প্রেম-নিবেদন নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রঙ না রক্ত রে, কোন দেশ থেকে এলি মুখপুড়ি কেনিয়া উগান্ডা জাম্বিয়া বুরকিনা […]

কবিতা

প্রস্তুতি

কে বললে বিধ্বস্ত হয়েছি ? দাঁত-নখ নেই বলে ? ওগুলো কি খুবই জরুরি ? আবাঁট চাকুর মেধা তলপেট লক্ষ করে বিদ্ধ করে দিয়েছি সেসব এরই মধ্যে ভুলে গেলেন কেন ! পাঁঠার মুখের কাছে পাতাসুদ্ধ কচি এলাচের গোছা, সেই যে সেই সব কান্ড ? ঘৃণাশিল্প, ক্রোধশিল্প, যুদ্ধশিল্প ! পিছমোড়া মুখবাঁধা যুবতী সানথাল, গোলাপি ফুসফুস ছিঁড়ে কুখরির […]

কবিতা

বজ্রমূর্খের তর্ক

আজকে শুক্কুরবার । মাইনে পেয়েচি । বোধায় শরতকালের পুন্নিমে। পাতলা মেঘের মধ্যে জ্যোসনা খেলছে । মাঝরাত । রাস্তাঘাট ফাঁকা। সামান্য টেনিচি তাড়ি । গাইচি গুনগুন করে অতুলপ্রসাদ । কোথাও কিচ্ছু নেই হঠাৎ কুচকুচে কালো নেড়িকুকুরের দল ঘেউ ঘেউ করে ওঠে। তাড়া করে । বেঘোরে দৌড়ুতে থাকি । বুঝতে পারিনি আগে । রাজপথে এসে হুঁশ হয় […]

কবিতা

বাড়িদখল

দরোজায় লাথি মেরে বেহায়া চিৎকার তুলছি মাঝরাত্তিরে যারই বাড়ি হোক এটা খুলতে হবেই নাতো ভেঙে ঢুকে যাব সামলাও নিজস্ব স্ত্রীলোক বাঁদি সোনাদানা ইষ্টদেবতা ফেরেবের কাগজপত্তর নথি আজ থেকে এবাসা আমার ভোর হলে রাস্তায় সমস্ত আসবাব ছুঁড়ে ফেলে দোব শষ্যের গ্রীষ্মবর্ষা পাপোশের নারিকেলসারি-ছায়া পোশাকের মেঘলা দুপুর গয়নার ভালোবাসা বাসনের দিনান্তের খিদে সদর দরোজা দিয়ে ধাক্কা মেরে […]

কবিতা

মেশোমশায় পর্ব

যুধিষ্ঠির আববে পাণ্ডবের বাচ্চা যুধিষ্ঠির বহুতল বাড়ি থেকে নেবে আয় গলির মোড়েতে নিয়ায় ল্যাংবোট কৃষ্ণ ভীম বা নকুল কে কে আছে পেটো হকিস্টিক ক্ষুর সোডার বোতল ছুরি সাইকেল চেন বলেদে দ্রৌপদীকে আলসে থেকে ঝুঁকে দেখেনিক আমার সঙ্গে আজ কেউ নেই কিছু নেই ধৃষ্টদ্যুম্ন দুর্যোধন নেই তোদেরই অঙ্গুলিহেলনে কেটে তর্জনীও দিয়েছি শৈশবে দাঁড়াচ্ছি পা-ফাঁক করে দন্তস্ফূট […]

কবিতা

ঘোষনাপত্র

বেজে উঠুক কাগজের ঘর্ষণ তালপাতার মত। বাতাসে বিশ্রীভাবে বেঁকে যাবে যাক, তবু তারা পদ্মলোচন হবে না। কাণ্ডে তাদের ভর করবে রাজ্যের আকুতির দুঃসাহস। চ্যালা চামুণ্ডেরা যখন যেভাবে পারে পদ্মলোচনের সাথে ঝুলে পড়ে পড়ুক। তবে সাবধান বিপ্লবীরা, মহান কমরেড, তোমরা কাগজের ঘর্ষণ থামিও না। সেই ঘর্ষণে আত্না শুদ্ধ হোক। শুদ্ধতায় গ্রামের কর্দমাক্ত মাঠ থাক, শহরের বাহারি […]

কবিতা

ঢিল

দেখলুম তোকে মধ্যবয়সিনী মাটি থেকে পাথর-টুকরো তুলে বোরখা থেকে মুখ বের করে তুই ছোঁড়ার জন্য একটু হেলেছিলি কপালে রেখায় জমা ঘৃণা চিবুকে কাঁপছে তোর ক্রোধ জীবনে প্রথমবার পথে নেমেছিস যে-ইঁট ছুঁড়বি তুই তার তো কারণ অনেক উদ্দেশ্য বিশাল ওই একটি ঢিল ছুঁড়ে ভাঙছিস তোর চারিদকে তোলা রাষ্ট্রের পুরুষালি সমাজ ও ধর্ম ইত্যাদির প্রাকার পরিখা ঘেরাটোপে […]

কবিতা

তোর বহির্মুখ, মুখপুড়ি

তোর বহির্মুখী দেহ, আদরক্লান্ত ঘামে, মুখপুড়ি মেছোমেয়ে আলুথালু মরশুমে, বেড়ে ও ফিকিরহীন, অপপ্রচারে, বুঝলি জাহাজ ভাসাতে চাইছে পিম্পদের ঘোড়েল জোয়ারে ! হাউ সিলি ! নো ? কী বলিস, ডারলিং, সুইটি পাই ? তোর নাব্য নগ্নতা গ্লসি কাগজের চারু মলাটে হেলান দিয়ে পুজো সংখ্যার মোটা বেহেডদের পাশে শুয়ে করছেটা কী ? বল তুই ? তোর কোনো […]