কবিতা

সবুজ দেবকন্যা

ওঃ তু্ই-ই তাহলে সেই সুন্দরী দেবকন্যা তুলুজ লত্রেক র‌্যাঁবো ভেরলেন বদল্যার ভ্যান গঘ মদিগলিয়ানি আরো কে কে পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর চলে যেত আলো নেশা আলো আরো মিঠে ঝলমলে বিভ্রমের মাংস মেজাজি রঙে বড় বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত মোচড়ানো সংবেদন কাগজে ক্যানভাসে   অ্যামস্টারডাম শহরের ভিড়েঠাসা খালপাড়ে হাঁ […]

কবিতা

ম্যালেরিয়া

দেখলি তো অবন্তিকা মশাবধুরাও তোর প্রেমিকগুলোর রক্ত চেনে ! মেঝেয় ছড়ানো তোর গুঁড়োগুঁড়ো মুখচ্ছবি উড়িয়ে পড়েছে সটকে তোর যত পার্টটাইম সুবেশ ডিউডদল । জ্বরদেহ চাইছে রে জড়িয়ে ধরুক তোর গা-ময় ছড়ানো শীত– নিভিয়ে ফেলুক কেউ তাপের স্হানিক নিম শুকনো ঠোঁটের শ্লেষে যা তুই চিরটাকাল আমারই জন্য শুধু রাখলি ঘুমের ভানে— এরম ব্যবস্হা ভালো অন্তত তাহলে […]

কবিতা

নয়নিমা

ব্যায়াম করিস তুই অবন্তিকা, নরম গোলাপি ম্যাটে শুয়ে, মিহি মিহি বাজনায় বডি তোর মৃদঙ্গ তালের ঢঙে ফুল-অন উরুকে ফোলায় পা দুটো ওপরে ওঠে, উলঙ্গ সাঁতারু, আয়নার পারা গুঁড়ো গুঁড়ো ভাসাস সঙ্গীতে ধোয়া উড়ন্ত বকের ডানা, কাকে দিবি বলে কাঁচা মাটি মাখছিস আঁটোসাঁটো লোভনীয় পাছাকে দুলিয়ে ?

কবিতা

কী বিষয় কী বিষয়

আররে রবীন্দ্রনাথ তোমার সঙ্গেই তো নেচেছিলুম সেদিন আঙুলের ইতিহাসে একতারার হাফবাউল ড়িং ড়াং তুলে ফ্রিস্কুল স্ট্রিটের জমঘট থেকে সদর স্ট্রিটের লবঙ্গবাজারে যেতে-যেতে তুমি বললে, আমাগো শিলাইদহ থিকা আসতাসি আলুমুদ্দিন দপতর যামু   আগুন আর জলের তৈরি তোমার ঠোঁটে তখনও একচিলতে ব্রহ্মসঙ্গীত লেগেছিল কী গরম কী গরম গ্যাবার্ডিনের আলখাল্লা ফেলে দিলে ছুঁড়ে দেখলুম তোমার ফর্সা গায়ে […]

কবিতা

অমরত্ব

সালিশি-সভার শেষে তাড়া করে পিটিয়ে মেরেছে যারা, তারা তোকেও রেয়াত করল না অবন্তিকা । আমরা দু’জনে পচে চলেছি হুগলি ঘোলা জলে ভেসে ; কী দোষ বলতো আমাদের ? বউ তুই বৈভবশালীর ; আমি গোপন প্রেমিক ছোটোলোক । সাম্যবাদ নিয়ে কত কথা চালাচালি হল তিরিশ বছরে ; প্রেমিকের জন্য নয় । কে জানে কাদের জ্ঞানে লেগেছে […]

কবিতা

প্রিয়াংকা বড়ুয়া

প্রিয়াংকা বড়ুয়া তোর ঠোঁটের মিহিন আলো আমাকে দে না একটু   ইলেকট্রিসিটি নেই বছর কয়েক হল আমার আঙুলে-হাতে   তোর ওই হাসি থেকে একটু কি নিভা দিবি আমার শুকনো ঠোঁটে   যখনি বলবি তুই কবিতার খাতা থেকে তুলে দিয়ে দেব তোকে   আগুনও আছে নাকি তোর দেহে কোনো খাঁজে চাইতে বিব্রত লাগে   জোনাকির সবুজাভ […]

কবিতা

মধুপুরে

মনটা ভীষণ উড়ূ উড়ূ, আমি যেন উড়ো পাতা, ঝাউবনের কান্না শুনি বুকের মধ্যে সারা দুপুর_ উড়তে উড়তে কোথায় যাবো, ঠিকানা ঠিক কোথায় পাবো নাকি শেষে হারিয়ে যাবো, এই আমি উড়ো পাতা, উড়ো পাতা! মনটা ভীষণ উড়ূ উড়ূ টেবিলে বই, লেখার কাগজ, ঝড় বয়ে যায় মনের ভেতর; সব উড়ে যায় আমিও যাই। মনটা ভীষণ উড়ূ উড়ূ […]

কবিতা

হেমন্তে সোনালি ডিম

হেমন্তে সোনালি ডিম ভাসমান দ্বীপ-সোনাদিয়া পুবে চন্দ্র, পশ্চিমে ডুবন্ত সূর্য, দরিয়া-দুনিয়া হাজার পাখির ডানা আকাশকে করে না আড়াল উদোম সাঁতারপটু মাছেদেরও নেই আবডাল বালিগুলি উড়ে উড়ে ঢিবি-স্তন, ঢালু উপত্যকা তরঙ্গ সুড়ঙ্গমুখী, পর্দাহীনা, লাল কাঁকড়ার সখা ঝাউডানা সাঁতরায় দিনে-রাতে রোদে, জোছনায় প্রজাপতিবন জুড়ে মানুষ ও মানুষীর ছায়ারা শুকায় হেমন্তে দরিয়া হাসে, দূরে-কাছে ভাসে আদিনাথ অনাতিশীতোষ্ণ তার […]

কবিতা

মাটির সন্তান

মাটির সন্তান আমি মাটির কাছে ফিরে এসেছি, হাতে একমুষ্টি ভিক্ষার ধান্য তুমি নেবে এই ধান্য? অন্য কোন প্রাচুর্য চেয়ো না আমার আপাদমস্তক আচ্ছন্ন কালো ঘামে ক্লান্তির কর্কশ দাগে আমি ঘুমিয়ে পড়তে পারি ঘুমানোর সময়ের আগেই। তবু এই প্রকৃতির নিঃস্ব উলঙ্গ ছেলে খালি গায়ে শীত মেখে এসেছি এখানে কাঙাল এখানে কী সংবর্ধনা পাবে? মুষ্টিভিক্ষা করি এই […]

কবিতা

বন রহস্য

রুমালখানি ফেলে এলাম দূর বনে, গাছের দুঃখ মুছিয়ে দিতে আমার কথা মনে আছে বোকা হরিণ? পাগলী মেয়ে কেউ কখনো এই প্রবাসে বৃষ্টি ভেজে? তুমি এখন ঘুমাতে যাও বকুল তোমার বিষণ্নতা খালি চোখে দাঁড়িয়ে দেখি চশমার এই কালো ফ্রেমে এত শিশির কখন জমে শিশির নাকি বিষাদ অশ্রু, সবই ধু-ধু বিস্মরণে ভূবিদ্যা পড়ার মতো জাদুঘরবা কোথায় পাবে, […]