ওইখানে ওই বাগানে তার ফুল ফুটেছে কতো জানতে পারি, ওর মধ্যে কি একটি দেবার মতো? একটি কিম্বা দুটির ইচ্ছে আসতে আমার কাছে তাহার পদলেহন করতে সমস্ত ফুল আছে। সব ফুলই কি গোষ্ঠীগত, সব ফুলই কি চাঁদের একটি দুটি আমায় চিনুক, বাদবাকি সব তাঁদের গাছ তো তাঁহার বাগানভর্তি, আমার রোপণ ছায়া– প্রবীণ তাঁদের ভালোবাসা, আমার বাসতে […]
শান্তিনগরের মোড়ে এসে চার অন্ধ গায়ে গায়ে ঘেঁষে দাঁড়িয়েছে। ওদের শরীর দেখে শরীরের রূপ, ওদের হৃদয় পড়ে হৃদয়ের ভাষা। সামনে পেছনে আর জলে-স্থলে আকাশে বাতাসে ওরা ছড়িয়েছে স্নায়ুর গহিনে ডালপালা; ওদের দেখার ভঙ্গি সর্ববস্তুনাশা; সূর্য আর নক্ষত্রের আলো নয়, ওদের দেহে ও মনে ক্ষিপ্রতর আলো বিচ্ছুরিত হতে হতে সাত আসমান পার হয়ে আরো দূরে যায়; […]
চাই আমি তোমাকেই, রক্তের ভেতরে চাই, নিঃশ্বাসের চেয়ে আরো বিশ্বস্ত শোধক; আমি চাই একটি গর্ভিনী মাছ আকালের দেশ দিয়ে প্রবাহিত নদীর ভেতরে; যখন পুড়ছে গ্রাম, পান্ডুলিপি পুড়ে যাচ্ছে, ঘন্টার চিৎকারে লাল তোমাকেই চাই; যখন হাতের রশি তরঙ্গের দাঁতে কাটে, বিপন্ন সুনীলে চাই তোমার জাহাজ। বুঝি না তোমার কানে পশে কিনা শব্দহীন সংকেতের অবিরাম এই ধ্বনিগুলো। […]