তখন আসীন পূর্ণিমা চাঁদ আকাশ সিংহাসনে_ কবিও কলম হাতে নিয়ে খুব মেধাবী নদীতে দিচ্ছিল ডুব, জ্যোৎস্নার রূপ ভাষায় ফোটাবে_ এই ছিল তার মনে। হঠাৎ কখন ধেয়ে আসে বেগে বিরূপ ঝড়ের মেঘ, চাবুকের মতো মারছে যে হাওয়া বিঘি্নত হয় তার লিখে যাওয়া। যুদ্ধেই তবে যেতে হয় বুঝি_ দেখা দিলো উদ্বেগ। এবং তখনও তার দুই চোখে রূপকল্পের […]
আমি তোমাকে কতবার বলেছি আমি বৃক্ষের মতো অনড় নই তুমি যতবার ফিরে এসেছ ততবারই ভেবেছ আমি কদমবৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকব কিন্তু এখন দেখ আমি গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও হয়ে গিয়েছি বৃক্ষের অধিক এক কম্পমান সত্তা বাঁশি বাজিয়ে ফুঁ ধরেছি আর চতুর্দিক থেকে কেঁদে উঠেছে রাধারা আমি কি বলেছিলাম ঘর ভেঙে আমার কাছে এসো আমি […]
কত আশা রয়ে গেলো ঢাকা নিরাশার বালুচরে রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি বাঁধা সময়ের বাহুডোরে ।। বদ্ধ মনের আঁধার ঘরে আলোর একটিও কিরণ যখন পায়নি যখন একটিও ভাষা রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি আর ব্যর্থতার নিরবতা।। ।। অরুণিমা ।।