০১
ছি কুত্ কুত্ কুত্,
শিরশিরি দেয় যখন-তখন
অশরীরি ভুত।
ছি কুত্ কুত্ কুত্,
এবড়ো-তেবড়ো ছড়ি ঘোরায়
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ছিন্ন মুন্ডে ভেংচি কাটে
অশরীরি ভূত ।
ছি কুত্ কুত্ কুত্,
ভূতের জ্বালায় শুন্যে লাফায়
কলিমুদ্দির পুত ।
০২
মামদো ভূতের ছানা
তাইনা দেখে ভয়ে কাঁপে
রহিমুদ্দির নানা ।
ব্যাপারটা কি কাঁপছে কেন
নানা বুড়ো-খোকা,
ভূতের চোখে আগুন ওরে
মাথায় শুয়োপোকা ।
Related Articles
তোমাকেই চাই
২৬. তোমাকেই চাই আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলি কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বেপথে যখন তখন। আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি, কথার সাথে আমার এখন তুমুল খেলা উপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ শব্দমালা ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়, ঠিক জানি না […]
ঘরে তোর ভোটার আছে কয়জনা
ঘরে তোর ভোটার আছে কয়জনা মন জানো না …… দিব্যি আছো, খাচ্ছো-দাচ্ছো সকাল-বিকেল জল মাপাচ্ছো। বাঁও মিলছে, মনে ভাবছো, আসলে বাঁও মিলছে না। ঘরে তোর ভোটার আছে কয়জনা …. ভাবছো এমন কাটবে বঁধু ঝোলে লাউ, অম্বলে কদু, বাড়িওয়ালার বিপত্তারণ ভাড়াটের লর্ড শ্রীকৃষ্ণা। মন জানো না, ঘরে তোর ভোটার আছে কয়জনা ? বলছো বটে “একটু-একটু” আসলে […]
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের […]
