অঙ্কুরিত হয় হৃদয় গহনে
ধীরে ধীরে বেড়ে উঠে পাপের জঠরে।
অসহায় পড়ে থাকা রাতের বিছানে
এখনও পূণ্যের ঘ্রান।
আলোকিত শহরের পথে পথে
নিস্পাপ কিশোরীরা করে যায়
পাপের মিছিল।
এ কেমন পাপের টান
দলে দলে মানুষেরা ছুটে যায়
দিশেহারা আনন্দে থরথর
কখন জানি কেঁপে উঠে
পাপের নগরী।
এ কেমন দেশ
নারীরা ধরে আছে পুরুষের বেশ।
দেবতারা খুজে ফেরে নিস্পাপ নারী
শহরের শেষে নিষিদ্ধ বেশ্যালয়ে।
