বিভেদে যাবো না। বিনোদনে কাটাবো সময়। চোখে যদি থাকে জল আসবো মুছিয়ে। পায়ে, পায়ে হেটে যাবো তাহার বাড়ীতে ছায়া যদি পাই। কাটাবো সময় গাছের ছায়ায়। সেও যদি বলে, ফিরে যাও, আসবো ফিরে, যদি কিছু না বলে থাকবো একাকী। যেমন এখন আছি। দু’হাতে সোনার শেকল বেঁধে দাঁড়াবো আবার আগের মতো যেভাবে দাঁড়িয়েছিলাম আনেক আগে অভিধানে যদি […]
কবিতা
বাংলা কবিতা সংকলন
একটি কুকুরের মৃত্যু
মারা গেল আমার কুকুরটি তাকে আমি সমাহিত করি বাগানে পুরনো মরচে ধরা একটি যন্ত্রের পাশে। একদিন আমিও হবো তার অনুগামী তবে এখন সে পরলোকে তার বিচ্ছিরি কোটটিসহ খারাপ ব্যবহার আর ঠাণ্ডা নাক নিয়ে আর আমি এক বস্তুবাদী যে কখনও করেনি বিশ্বাস আকাশে প্রতিশ্রুত স্বর্গে, যার প্রত্যাশায় আছেন অনেকে। আমার বিশ্বাস, স্বর্গে কখনও হবে না আমার […]
স্বপ্নের শিখরে
আমি এই অন্তহীন কুয়াশায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখি না এই বৃষ্টির অবেলা, সীমাহীন আঁধারের গ্রীবা, এই ছিন্ন বস্ত্র এখন কোথায় পাবো হরিৎ বৃক্ষের দ্যাখা মায়াময় শস্যের খামার? শেষ হয়ে গেছে কবে স্বপ্নের ভিতরে জেগে ওঠা আদর্শ আবাস। আজ বসে আছি এই ম্লান গোধূলিবেলার শীতে তমসার তীরে অতল শিশির যেন গ্রাস করে সম্পূর্ণ আমাকে সিংহের […]
দুঃসময়
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা- তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত, এ যে অজাগর-গরজে সাগর ফুলিছে; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা […]
গীতাঞ্জলির ভাষা
নদী ও রাত্রি বণ্টন হয়ে গেলে আলোকরঞ্জন দায় নিয়ে উদ্দালক, পাহারাদার। মহাত্মা গান্ধীর মতো নতজানু হয়ে বললাম, ‘চরের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্বারস্থ আপনার ‘যথার্থ মুরুবি্ব পাওয়া দুষ্কর এখন, বিশ্বজুড়ে হরেক কিসিমের তালেবর, হাওয়া বুঝে দিচ্ছে সবক; ঘরের শত্রু বিভীষণ; বিশ্বব্যাংক, আইএমএফ নিচ্ছে কেড়ে বাস্তু-ভিটেঘর’ আমার কথায় আলোকরঞ্জন, “এই প্রজন্মের হাতে সহাবস্থান আর সৌহার্দ্যের গুরুবার […]
বন রহস্য
রুমালখানি ফেলে এলাম দূর বনে, গাছের দুঃখ মুছিয়ে দিতে আমার কথা মনে আছে বোকা হরিণ? পাগলী মেয়ে কেউ কখনো এই প্রবাসে বৃষ্টি ভেজে? তুমি এখন ঘুমাতে যাও বকুল তোমার বিষণ্নতা খালি চোখে দাঁড়িয়ে দেখি চশমার এই কালো ফ্রেমে এত শিশির কখন জমে শিশির নাকি বিষাদ অশ্রু, সবই ধু-ধু বিস্মরণে ভূবিদ্যা পড়ার মতো জাদুঘরবা কোথায় পাবে, […]
আবার শুরুর দিকে
উড়ে যাক উড়ে যাক পাখিদের ঝাঁক যেখানেই যাক তারা উড়ে চলে যাক শুধু রেখে যাক আকাশটা শুধু রেখে যাক এই মাঠ মাঠের আকাশে যেন সন্ধ্যা নেমে এলে অন্ধকার ঘন হয়ে এলে তারা-পাখি হয়ে তারা আসে পাখিদের ফিরে আসা মানুষও তো আসে ফিরে আসে ইতিহাস ঘন অন্ধকারে তারার ঝাঁকের মতো পাখির ঝাঁকের মতো মাঠে ঘাস ঘাসের […]
পাগলী এতটা দূর
পাগলী তোর- বুক ভরা বিশ্বাস, প্রান ভরা উচ্ছ্বাস। তবু ভারী হয়ে আসে দুপুরের রৌদ্রস্নাত বাতাস এলোমেলো করে দিয়ে যায় আগোছালো চুল এলোমেলো হয়ে যাচ্ছিস পাগলী তুই ! গভীর নীল চোখ জুড়ে তোর ঘনিয়ে আসে সন্ধ্যা পাংশু মেঘ ভেসে আসে তার খেয়ালি পাল তুলে – তোকে ভাসিয়ে নিয়ে যাবে বলে- তোকে ডুবিয়ে দেবে বলে দ্বৈত […]
ভারতে স্বাধীনতার ৬১
সার্থক জন্ম যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন । তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন,যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজেগুজে শহরে আসছে, শরীর বেচে চাল, ডাল, নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কন্ঠে বলুন, […]
চন্দ্রাভিলাষী নারী
পূর্ণিমাতে পূর্ণ হলো তোমার মনের সাধ তুমি অথৈ জলে খুঁজেছিলে পূর্নিমারই চাঁদ তুমি বাসতে ভাল জলের খেলা ভয়াল নদী সাঁঝের বেলা সেই জলের মাঝে খুঁজতে তুমি দুর গগনের সাঁঝের তারা মেঘের ছায়া নীল সাগরে ভাসিয়ে দিতে আমার অপরাধ তুমি অথৈ জলে খুঁজেছিলে পূর্নিমারই চাঁদ আজকে দেখ সবাই যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে প্রাণের ভয়ে জলের […]
