কবিতা

অনন্ত প্রেম

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার– কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে […]

কবিতা

প্রশ্নাবলী

কী ক’রে এমন তীক্ষ্ণ বানালে আখিঁ, কী ক’রে এমন সাজালে সুতনু শিখা? যেদিকে ফেরাও সেদিকে পৃথিবী পোড়ে । সোনার কাঁকন যখন যেখানে রাখো, সেখানে শিহরে, ঝংকার ওঠে সুরে । সুঠাম সবুজ মরাল বাঁশের গ্রীবা কঠিন হাতের কোমল পরশে জাগে, চুম্বন ছাড়া কখনো বাঁচে না সে যে । পুরুষ চোখের আড়ালে পালাবে যদি, কী লাভ তাহলে […]

কবিতা

বসন্ত বন্দনা

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা,—দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরন, মন যেন দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে, মৃত্তিকার বুকে নিমজ্জিত হতে চায়। […]

কবিতা

কষ্টের কস্তুরী

কিছু কিছু কষ্ট আছে ক্ষতে কোন মলম লাগে না। কারওর শুশ্রুষা নয় গাঢ় মমতায় জেগে থাকা রাত নয় হাওয়া পরিবর্তন, তা-ও নয় সেরে যায়। কিছু কষ্ট নিয়ত পোড়ায় ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফুঁ মেরে উড়িয়ে দেওয়ার মতো কিছু কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও আগুনের আঁচ থাকে সেইসব কষ্টগুলো বর্শা বেঁধায় না দুই চক্ষু অন্ধ করে না, কেবল কোথায় […]

কবিতা

জন্মদিন

আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনীর টালির ঘরে তোর ইস্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন- সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে, বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙ্গে পড়তেন না […]

কবিতা

দ্রোহ ও দহন

অন্ধকার মৃত্যুসম এক জগদ্দল পাথর আজ চেপে বসেছে বাংলাদেশের বুকে ভাঙছে পাঁজর, বিবেকবর্জিত দূর্নীতিবাজ লোভী শকুনের দল ঠুকরে খাচ্ছে সোনার স্বদেশ । মা গো, আর কত গুনবো প্রহর? দ্রোহে ও দহনে পুঞ্জীভূত ঘৃণা ও ক্রোধের আগুনে প্রজ্জলিত কর মাটি ও মানুষ । রুখে দাঁড়াও শাশ্বত বাঙালি । ********************  – নিলয়  ২৪ এপ্রিল ২০১৩

কবিতা

আমি কান পেতে রই

সদ্য ছানি-কাটা চোখে সর্বত্র বিছহি দৃষ্টি, একটিও আমগাছ পড়ে না নজরে। আমানির স্বাদ ভুলে গেছে এই জনপদ। শেকড়ের কাছে যেতে নেই, যেতে নেই সিঁড়ির প্রথম ধাপে— জন্মচিহ্ন মুছে দিতে কত না প্রয়াস, কত ব্যর্থ আয়োজন ছিল, আজও আছে এই ধারাবাহিকতা ক্ষুধার মতোই আজও টিকে আছে শহরে ও গ্রামে প্রতিমার ভাঙা টুকরো অর্ধদগ্ধ বাস-টেম্পো এলোমেলো মানুষের […]

কবিতা

পহেলা বৈশাখ

মেঘের ডাকের সঙ্গে কাল আমারও সামান্য ডাক মিশে গিয়েছিল ভুলে! ভুল আমি সারা জীবন করেছি অনেক—ভুলে ভুলে ভরে আছে এত্তটুকু ছোট্ট লগবুক! তারও পরে অবিরাম ভুল করে যেতে ইচ্ছে করে! ভুল মানুষের কাছে হাত পেতে খেতে যাই চড় ও চাপড়—অথচ আশ্চর্য, পাই ধুলোমুঠি সোনা! যা চাওয়া উচিত নয় যার কাছে পেয়ে যাই অযাচিত মূল্যবান খনিজ […]

কবিতা

স্বাগত ১৪২০

রোদ্দুরের আনাজ সবুজে আমি শুনে উঠছি স্বর— সামনে নতুন দিন! নতুন বছর! আকাশে কয়েকটি ঘুড়ি। এক বালকের হাতে— তার একটি পড়ে গেল ওই ভোকাট্টাতে। এভাবেই ছিঁড়ে পড়ে সংসারের বঁইচির হার। ভরে ওঠে কান্নায় পাথার— অথচ ঘুড়িটা পড়ে যেতে কী উল্লাস! কাল বুড়ো বটের ছায়ায় গামছা বিছিয়ে তাস— উনত্রিশ তাসের খেলা। তবে এ জীবন হয়তো জুয়ার […]

কবিতা

হেমলক কেউ ছিল না…

আমি কেউ না; কখনও কেউ ছিলাম না, তাই বিদায় নেব পরিত্যক্ত অবহেলা জানি কিছুই আসবে না, কিছুই যাবে না আমি কেউ না; কখনই কেউ ছিলাম না । আমাকে ফেরানোর মিথ্যে অভিনয়, কুমির কান্না কোন কিছুই আমার জন্যে ছিলনা, আমি জানি নষ্ট ফুল কে আর যাই হোক, ভালবাসা যায় না । -বিদায়ী এপিটাফ তাই বলে যায় […]