অন্যান্য

উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী

কাজী নজরুল ইসলামকে যদি বিচার করতে হয় তবে তার পটভূমিতেই করতে হবে। নয়তো তার পূর্ণ পরিচয় স্পষ্ট হয়ে উঠবে না আমাদের কাছে। আমরা জানতে পারব না তার অসামান্যতাটা কোথায় ও কতটা। নজরুল ইসলাম বড় প্রতিভা ছিলেন- এ কথা বললে সবটা বলা হয় না তার সম্পর্কে। সেই সঙ্গে তার পক্ষে কবি কায়কোবাদ হওয়া যে সহজ ও […]

অন্যান্য

মুক্তচিন্তা ও শুধু ধর্মবিরোধিতা এক জিনিস নয়

ধর্ম সামন্ততন্ত্রের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকায় বুর্জোয়া বিকাশের প্রথম যুগে ধর্মের শৃঙ্খল থেকে বুদ্ধিগত মুক্তি ছিল বুর্জোয়া চিন্তাভাবনা ও দর্শনের অন্যতম লক্ষ্য। ইউরোপীয় দর্শনের আধুনিক যুগের প্রারম্ভে লক, হিউস, দেকার্ত, স্পিলেজা, লাইবনিত্জ প্রভৃতি বিখ্যাত দার্শনিক নিজেদের দর্শনচিন্তা সেভাবেই করেছিলেন। শুধু তাই নয়, পোপের নেতৃত্বে রোমান ক্যাথলিকরা যেভাবে রাষ্ট্রের ওপর প্রাধান্য বিস্তার করে রাখত, তার থেকে […]

অন্যান্য

৩০ লাখের আর্তনাদ

রাতের আঁধার ছিন্ন করে ভোরে যখন আলো ফুটতে থাকবে, আকাশ হয়ে উঠবে ধূসর নীলাভ, মাঠের বুকে প্রকাশিত হতে থাকবে সবুজ, তারপর যে লাল সূর্যটি দিগন্ত ঠেলে উঠবে, আজ বিজয় দিবসের ভোরে তার দিকে তাকিয়ে আমাদেরই সব গরিমায় তাকে আমরা বিশেষ করে দেখে উঠব স্বাধীন-সার্বভৌম বাঙালির রাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকা ওই—আমার দেশমায়ের সবুজ আঁচলে টকটকে লাল […]

অন্যান্য সাক্ষাতকার

আমি দশবার আফ্রিকা গেলেও একটা চাঁদের পাহাড় লিখতে পারব না

অরুণাভ রাহারায় : শৈশবের দিনগুলোর কথা কিছু বলুন। বুদ্ধদেব গুহ : ছোটবেলা কেটেছিল দক্ষিণ কলকাতার লেকমার্কেট এলাকায়। রাসবিহারীর কাছে। আমার বড় মামা ছিলেন খুব নামকরা কবি সুনির্মল বসু। মামাবাড়ির সবাই ছিলেন গুণী- কেউ বেহালা বাজাতেন, কেউ গান গাইতেন, আমার মাও খুব ভালো কবিতা লিখতেন। ছোটবেলার দিনগুলো এসবের মধ্যেই কেটেছিল। অরুণাভ রাহারায়: লেখালেখিতে এলেন কীভাবে? বুদ্ধদেব […]

অন্যান্য

যে রোগের নাম আলবদর

বদর বাহিনীর লোকেরা অশিক্ষিত ছিল না। অশিক্ষিত লোক হলে তারা নিরীহ বুদ্ধিজীবীদের ঠান্ডা মাথায় হত্যা করতে পারত না, হয়তো তাদের হাত নড়ে উঠত, বুক কাঁপত, হয়তো বা চোখে আসত পানি। রাজাকারদের মধ্যে অশিক্ষিত সাধারণ মানুষ ছিল। কিন্তু অনেকেই রাজাকার হয়েছে জীবিকার তাড়নায়, কেউ কেউ প্রাণের দায়ে, অনেক ক্ষেত্রে রাজাকাররা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে, কোথাও-বা যোগ দিয়েছে […]

অন্যান্য

ভয় নেই

আমি যখন যুধ্যমান বাংলাদেশে, আমার মেয়ে পুপে তখন দক্ষিণ কলকাতার এক স্কুলে, প্রাইভেট স্কুল—ফাইনালের টেস্ট পরীক্ষা দিচ্ছিল। ফিরে এসে বাড়িতে পুপের গল্প শুনলাম। হলে যখন একটি মেয়ে ঢুকছিল, তাতে ওরা আপত্তি করে। মেয়েটি ছুটে গিয়ে ওদের শাসায়—পরীক্ষার শেষ দিনে তোমাদের দেখে নেব। বন্ধুরা ঘাবড়ে গেলে পুপে তাদের সাহস দেয়, কিস্যু হবে না, ও হলো সপ্তম […]

অন্যান্য

বৈশাখের কাছে প্রার্থনা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ বৈশাখ, তোমার চেয়ে আর কে বেশি জানে যে এ দুটো পঙ্ক্তি একজন কবির শুধু ঋতুবন্দনা নয়, কবি জীবনের কল্যাণে প্রকৃতির কাছে প্রার্থনা করেছেন। বছর ধরে জমে ওঠা গ্লানি ও জীর্ণতাকে দূর করে ধরণিকে শুচি করার কথা বলেছেন। সারা বছরের আবর্জনা দূর […]

অন্যান্য

রুখতে হবে বিদেশী ভাষার আগ্রাসন

রাজনৈতিক যুদ্ধ হত্যা করে ব্যক্তিকে, সংস্কৃতিক যুদ্ধ হত্যা করে পুরো একটি জাতিকে, রাজনৈতিক যুদ্ধ চোখে দেখা যায় কিন্তু সংস্কৃতিক যুদ্ধ চোখে দেখা যায় না, এটা অদৃশ্য বিষক্রিয়ার মতো ধীরে ধীরে কাজ করে যার ফলাফল সুদূরপ্রসারী। সেই সুদূরপ্রসারী সাংস্কৃতিক যুদ্ধের ফল আমরা এখন হাতেনাতে পাচ্ছি। লক্ষণীয় যে, আমাদের রাজনৈতিক যুদ্ধের সূত্রপাত হয়েছিল সংস্কৃতিক যুদ্ধ তথা ভাষা […]

অন্যান্য

অস্তিত্ব

তবে তোমার ভালোবাসা তুমি ফিরিয়ে নেবে বলছ? যে ভালোবাসা তুমি এত দিন উৎসারিত করেছ, যে সম্পদ তুমি উন্মুক্ত করেছ…তোমার চুম্বন…আদর ও স্বপ্ন দেখিয়েছ সবই একে একে তুলে নাও। পারবে? চাও? তাহলে তুলে নাও, ফিরিয়ে নাও।…নিতে চাও? ছিন্নভিন্ন আমি পরোয়া করে বললাম। পারবে সেই বোশেখের শিলাবৃষ্টির ভয়স্নিগ্ধ ছাত্র-শিক্ষক মিলনায়তনের বৈকালিক স্মৃতি-চুম্বন মুছে নিতে? ভয় ও ভালোবাসার […]

অন্যান্য

কান্নার মতো গভীর তো আর কিছুই নেই

আমি খুব অবাক হই… নিজের কষ্ট, নিজের দুঃখ কত সহজে মানুষ অন্যের কাছে বলে ফেলতে পারে । সবার সামনে কাঁদতে পারে কত সহজে । সামাজিকতা রক্ষার জন্যেও কতজনকে কাদতে দেখেছি । আমি পারলাম না ,পারি না । তোমার কাছেই শোনা, অনেক বছর আগে একদিন তোমার মা নাকি আমার মনটা পাথর দিয়ে গড়া বলেছিলেন । হতে […]