একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো__ প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই!
কবিতা
বাংলা কবিতা সংকলন
তমসা নদীর তীরে
দিন আসে, দিন যায়। গড়াতে-গড়াতে দিন যায়। রাত্রি আসে, রাত্রি যায়। সপ্তা, মাস, ক্রমিক ঋতুর অবিরল রেলোয়ে চলেছে। শুধু আমি জন্মহীন মৃত্যুর দিকে যাচ্ছি, অনিবারণীয়। পর-পর মলিন ও উজ্জ্বল আভায় ভ’রে যাচ্ছে চারপাশ। কেবল আমারই অর্কেস্টার সাত সুর নিভে আসছে সময়ের তীক্ষ্ম আঁচড়ে। কখন অজ্ঞাতে একটি-দুটি রুপা জাগছে চুলের শিখরে। কিন্তু গাছে-গাছে ঘুরে-ঘুরে আসে যায় […]
বিলাপ
যদি যেতো এইসব উপখ্যান ঐখানেই ছেড়ে আসা হতো যেখানে তার সৃষ্টি! সৃষ্টি, কখনও থামেনা পথ বানায়, তাড়িয়ে বেড়ায় পরিণতি চায়, কখনও হারায় না পরিণতি, শুদ্ধ কি অশুদ্ধ কি আসে যায় প্রত্যুষের ধূপকাঠি, বেলা শেষে আগ্নেয়গিরি অনুভূমিক! নদী বৃষ্টির এই দেশ, এই মন দহনে, ক্ষরণে ও ধারণে আজ ক্রন্দসী অরণ্য.. মানিতা মিতু ঢাকা, মে […]
পাখি হয়ে যায় প্রাণ
অবশেষে জেনেছি মানুষ একা ! জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা ! দৃশ্যের বিপরীত সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। ফাতিমা ফুফুর প্রভাতকালীন কোরানের মর্মায়িত গানের স্মরণে তাই কেন যেনো আমি চলে যাই আজো সেই বর্নির বাওড়ের বৈকালিক ভ্রমণের পথে, যেখানে নদীর ভরা কান্না শোনা যেত মাঝে মাঝে জনপদবালাদের […]
যেহেতু তুমি, যেহেতু তোমার
তোমার কপালের ভাঁজগুলোকেও আমি লক্ষ করছি যে আমি ভালবাসি, ভালবাসি কারণ ওগুলো তোমার ভাঁজ, তোমার গালের কাটা দাগটাকেও বাসি, যেহেতু দাগটা তোমার আমার দিকে ছুড়ে দেওয়া তোমার বিরক্ত দৃষ্টিটাকেও ভালবাসছি, যেহেতু দৃষ্টিটা তোমারই। তোমার বিতিকিচ্ছিরি টালমাটাল জীবনকেও পলকহীন দেখি, তোমার বলেই দেখি। তোমাকে দেখলেই আগুনের মতো ছুটে যাই তোমার কাছে, তুমি বলেই, হাত বাড়িয়ে দিই, […]
গান
আমার খবর পাবে গানে। আমার খবর সমুদ্র উপুর হয়ে যেখানে মোচড়ায় তার বালিতে ফেনায় পাবে__ আমার খবর পাবে শুকনো পাতা ও ডালপালায় যেখানে বাকলরঙা গিরগিটি লাফ দিয়ে গাছের গুঁড়িতে উঠল, পুরোনো বেড়াল গৃহস্তের বাড়ি ছেড়ে এসে, এক পা এক পা করে যে জায়গাটা বেছে নিল মরবার আগে, সেইখানে__ আমার খবর পাবে__ আমার খবর পাবে লোকালয়হীন […]
দন্ডকারণ্য
আজ প্রায় ত্রিশ বছর পর রেখার চিঠি পেয়ে আমি তো অবাক। পাছে চিনতে ভুল করি, তাই নিজের পরিচয় দিয়েই রেখা শুরু করেছে তার চিঠিঃ ‘আমি রেখা। জানি, আমাকে চিনতে তোমার কষ্ট হবারই কথা। সে তো আজকের কথা নয়, সে যে হলো কতো কাল! আমি ছিলাম তোমার ছোটবেলার খেলার সাথী, এ কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে […]
মৃত্যুস্বপ্ন
যে আছে জলের ধারে সারাদিন শুয়ে, তার নাম নিরাশা__আমার স্বপ্নে দেখা রাজকন্যা সে-ই, সে-ই মৃত্যুর বান্ধবী কয়েকটি দিনের জন্য সে বলল আমাকে এবারের মতো আমি তোমাকে করুণা করলাম মাঠের ওপার দিয়ে ট্রেন চলে যায়, তার সারা গায়ে দাউদাউ আগুন স্বপ্ন ভেঙে উঠে বসি, যে আছে আমার সামনে যে আছে জলের ধারে সারাদিন শুয়ে, তার নাম […]
শ্যামলসুন্দর
তোমাকে দেখলে ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আমার জীবন। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই, মরে গিয়ে পুন্য জল হই কখনও তৃষ্ণার্ত হলে তুমি সেই জল যদি ছুঁয়ে দেখো। আমার আকাশ দেব তুমি রোদ বৃষ্টি যখন যা খুশি চাও নিয়ো তোমার অনিদ্রা জুড়ে দেব আমি আমার মর্ফিন। বারো বছরের মতো দীর্ঘ একটি রাত্তির দিয়ো […]
বৃষ্টিতে ভিজেছে গাছ
এই গাছ বৃষ্টিতে ভিজেছে, আহা গন্ধ ধুয়ে যাবে কোথায় বর্ষার ছাতা, রেনকোট, সিল্কের পাঞ্জাবি, গাছের রয়েছে মায়া, গাছের রয়েছে ঘরবাড়ি গাছের ভিতরে আমি গাছের ক্রন্দনধ্বনি শুনি গাছেরও সঙ্কট বাড়ে দ্রব্যমূল্য জলের সংসারে অন্তহীনভাবে গাছ আছে মগ্ন পরার্থে সেবায় গাছের শরীরে সেই আলো ঝরে, লাবণ্য যে ঝরে এই সেবাপরায়ণ বৃক্ষ পেয়েছে কি আকাশের চিঠি পেয়েছে মেঘের […]
