এই গাছ বৃষ্টিতে ভিজেছে, আহা গন্ধ ধুয়ে যাবে
কোথায় বর্ষার ছাতা, রেনকোট, সিল্কের পাঞ্জাবি,
গাছের রয়েছে মায়া, গাছের রয়েছে ঘরবাড়ি
গাছের ভিতরে আমি গাছের ক্রন্দনধ্বনি শুনি
গাছেরও সঙ্কট বাড়ে দ্রব্যমূল্য জলের সংসারে
অন্তহীনভাবে গাছ আছে মগ্ন পরার্থে সেবায়
গাছের শরীরে সেই আলো ঝরে, লাবণ্য যে ঝরে
এই সেবাপরায়ণ বৃক্ষ পেয়েছে কি আকাশের চিঠি
পেয়েছে মেঘের স্পর্শ, তার কোনো কাতরতা নেই
ভিজেছে বৃষ্টির জলে ঝাউবন, আমের মঞ্জরি
বৃষ্টিতে ভিজেছে গাছ, উড়ে যাবে অনন্তের দিকে।
Related Articles
তোমার ঘুমেই পাঠালাম
দিনের আলোয় আজ নামছে অগ্নিশর্মা অন্ধকার ঠিকই সব মিটে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ভালোই হবে – সত্যি মিথ্যের বেচাকেনা আজিকে হরদম, দুর্বার বানোয়াট অগোছালো তবুও মেনে নেয় সবে! দিবা-নিশি, কেন তুমি মলিন, অপরিচিতা – রূপকথায় বুঝি হারায় রোদের জন্মদিনটা। সাড়া দাও ঐ ইশারার; এসো, এসো হে – মগ্নতা সন্তর্পণেই তুলে রেখেছি তোমার আকুন্ঠ বিশ্বস্ততা। ফেলে আসা […]
স্থান
এত মায়ায় জড়িয়েছ !! তোমার স্নিগ্ধতায় উন্মাদ হয়ে আছি, ভীষণ নেশায় চূর; শুদ্ধ করো আমায় নিয়ে যাও উন্মাদনার চরম পর্যায়ে । ঝড়ের মত এক ঝটকায় মিশে যেতে চাই তোমার প্রতিটি কোষে, রক্ত কণিকায়, নিউক্লিয়াস, ক্রোমোজোম হয়ে সেঁটে যাবো হৃদয়পুরে ঘর বানাবো একটু জায়গা দাও ।। – জিহান আল হামাদী ১৬ই এপ্রিল’২০১৩
আমাকে ছেড়ে যাবার পর
আমাকে ছেড়ে যাবার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো। তোমার খবরের জন্যে যে আমি খুব ব্যাকুল এমনটি নয়। তবে ঢাকা খুবই ছোট্ট শহর, কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না। শুনেছি আমাকে ছেড়ে যাবার পর তুমি খুবই কষ্টে আছো। প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার। পড়বেই তো, পৃথিবীতে সেই ঘটনা তুমি […]

