গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা,
যুদ্ধ ছাড়াই ধ্বংসাবশেষে বাস
তোমাকে দেখলে মনে হয় আজীবন বাস্তুহারা,
শূন্যতার ভিতরে হিংসতার সন্ত্রাস
প্রণয়বশে কিছুই দেবে না জন্মের দেশ,
কেটে যায় বেলা, সূর্যাস্তে আকাশকুসুমচয়ন
বহমান রক্ত যখন নিঃশেষ
ভস্মের ভিতরে মাতৃভূমি, পৈতৃক আঙন
জার্মানিপ্রবাসী
Related Articles
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরনে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি, বাউলের এই মনটা রে। […]
কবি মলয় রায়চৌধুরিকে
হে কবি হে মোর প্রিয় কবি তুমি পুরুষের কামনার প্রতীক চির যুবক আগুনের ঘোড়া, মূর্ত যৌবনের রূপ। একদা তোমাকেই লিখেছিলামঃ তোমার পিছু আমি ছাড়বনা। কিছুতেই না। আনাচে কানাচে গলি ঘুঁজিতে অথবা জঙ্গলে। সহুরে দিন গুজরোনোর ফাঁকে ফোকোড়ে, গেঁয়ো হাঁসির ছাতা পড়া দাঁতে অথবা নীল সমুদ্দুরের ওপারে গোলাপী চামড়ার জামায়। যখন যেখানেই থাকো। এ পাড়ায় বা ও […]
আয়, আরও বেঁধে বেঁধে থাকি
আমাদের ডান পাশে ধ্বস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানীর বাঁধ আমাদের পথ নেই কোনও আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এই ভাবে এ-মূহুর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর আয়, আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা […]

