একেক দিন হাতে কোন পয়সা নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সচ্ছল মনে হয়
একেক দিন শরীর ভালো নেই বলে
খুব দুঃখ হয়,
চারপাশে সবাইকে কেমন সহজ, সুস্থ মনে হয়
একেক দিন ভালোবাসার জন্যে দুঃখ হয়
একেক দিন ভালো না বাসার জন্যে দুঃখ হয়
একেক দিন কোন বন্ধু নেই বলে
একেক দিন কোন শত্রু নেই বলে
একেক দিন প্রশংসা শুনিনি তাই
নিন্দাও শুনিনি তাই,
একেক দিন খুব দুঃখ হয়।
Related Articles
কবিতার কসম খেলাম
১৬. কবিতার কসম খেলাম আমি আর আহত হবো না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা […]
আসমানী প্রেম
নেই তবু যা আছের মতো দেখায় আমরা তাকে আকাশ বলে ডাকি, সেই আকাশে যাহারা নাম লেখায় তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি ! জেনেও ভালোবেসেছিলাম তারে , ধৈর্য ধরে বিরহ ভার স’বো ; দিনের আলোয় দেখাবো নিষ্প্রভ জ্বলবো বলে রাতের অন্ধকারে । আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে ? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে […]
বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম)
যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙুল হৃৎপিন্ডের মতো কাঁপতে থাকে দশটি আঙুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে ওঠে আরক্ত শিশিরে, যখন আমরা আশ্চর্য আঙুলে জ্বলি, যখন আমরাই পরষ্পরের স্বাধীন স্বদেশ, তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না; আমি তা মূহূর্তেও সহ্য করতে পারি না, -তার অনেক কারণ রয়েছে। তোমাকে মিনতি করি কখনো […]

