কবিতা

স্রোতস্বিনী আছে, সেতু নেই

তুমি বললে, রৌদ্র যাও, রৌদ্রে তো গেলাম তুমি বললে, অগ্নিকুণ্ড জ্বালো, জ্বালালাম। সমস্ত জমানো সুখ-তুমি বললে, বেচে দেওয়া ভালো ডেকেছি নীলাম। তবু আমি একা। আমাকে করেছ তুমি একা। একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে-স্থলে। তুমি বলেছিলে বলে সাজসজ্জা ছেড়েছি, ছুঁড়েছি। যে অরণ্য দেখিয়েছ, তারই ডাল কেটেছি, খুঁড়েছি। যখনই পেতেছ […]

কবিতা

হালুম

মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি। আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পাড়লেন হালুম। অমনি মন্ত্রীরা ছুটলো ঘুরঘুট্টি বনে হরিণের মাংস সেকতে সেনাপতিরা ছুটলো খলখলে সমুদ্রে ফিস-ফ্রাইয়ের খোঁজে কোতোয়ালরা ছুটলো হাটে-বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার ল্ড ভণ্ড করে বানালো ফ্রুটল্যলাড। রাজা সরলেন ব্রেক ফাস্ট। তারপরেই সিং-দুয়ারে বেজে উঠলো সাত-মণ […]

কবিতা

হে সময়, অশ্বারোহী হও

বিরক্ত নদীর মতো ভুরু কুঁচকে বসে আছে আমাদের কাল। যাচ্ছি যাব, যাচ্ছি যাব এই গড়িমসি করে চূড়ো ভাঙা চাকা ভাঙা রথ যে রকম ঘাড় গুজে ধুলোয় কাতর, সে রকমই শুয়ে বসে আছে। খেয়াঘাটে পারাপার ভুলে-যাওয়া, নৌকার মতন, সময় এখন। মনে হয় সময়ের পায়ে ফুটে গেছে দীর্ঘ পেরেক বা মনসার কাঁটা ছিড়ে গেছে স্ম্যান্ডেলের স্ট্র্যাপ কিংবা […]

কবিতা

ভালোবাসি

হেলায় ফেলায় দিন কাটিয়ে কোথায় এলাম নাম জানি না মুখ চিনি না ডাকবো কারে! কে দেবে গো সাড়া আমায়, মুখটি দেখাও পার হয়েছি অনেক দূরের পথের রেখা এখন তবে চাইগো তোমার হঠাৎ দেখা। আর তো আমার পিছন ফেরার নাই সুবিধা, এগিয়ে যেতে হবে তবে- কি আর সামনে বল কী দেখাবে? আমি কবি, আমায় বল কী […]

কবিতা

স্বদেশী হাওয়ায়

আছি আমি ব্যপ্ত হয়ে তোমার রৌদ্র ছায়ায় এইতো তোমার ঘামে গন্ধে তোমারই পাশাপাশি, তোমার ছায়ার মতো তোমার শরীর জুড়ে প্রাণের আরাম_ তোমার নদীর কুলুকুলু স্রোতের দোলায়; তোমার যেমন ইচ্ছে আছি আমি_ ঝিরিঝিরি পাতার ভেতর হাওয়ার ঝড় উথাল পাতাল রাত্রি দিন তোমার ধানের ক্ষেতের হিল্লোলিত সবুজ প্রাণের বন্যায় যায় ভেসে যায় উদাসী বাউল, যায় ভেসে যায় […]

কবিতা

তুমি মুখ তুলে চাওনি বলে

তুমি মুখ তুলে চাওনি বলেই দেখো আমি সব কাজে মনোযোগহীন সবখানে খাপছাড়া ; তাই বহুদিন কবিতাও পড়ে আছে অসম্পূর্ণ একটি পঙক্তি মেলানো হয়নি আর তুমি ফিরে তাকাওনি বলে, কতো প্রগাঢ় ইমেজ ঝরে গেছে তোমার সামান্যতম স্নেহের অভাবে । তুমি মুখ তুলে তাকাওনি বলে কিভাবে যে ক্ষয়ে গেছি অন্তরে-বাহিরে কিভাবে যে হয়ে গেছি নিঃস্ব, রিক্ত, উদ্দামহীন […]

কবিতা

চিঠি দিও

করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও! আজো তো অমল আমি […]

কবিতা

ভালবাসি, ভালবাসি

ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার টেবিলে বসে আছ, ঘুম আসছে না তোমার হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম- ভালবাস? তুমি কি রাগ করবে? নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালবাসি, ভালবাসি.. ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত.. খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই, রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার হাত […]

কবিতা

তুমি তোমার নও

  তুমি চাইলেই আকাশ তোমার তুমি চাইলেই রোদ্দুর, তুমি চাইলেই বুকের ভাঁজে অমানিশা মখমলের আঁধার তোমার । চাইলেই হও বিছানার সপ্তবর্ণা বিচ্ছিন্ন প্রতিমার পূজোর থালি, তুমি চাইলেই ছত্রভঙ্গ, রথের মাতম চাইলেই তুমি তোমার নও । চাইলেই তুমি ঘোলাটে ঘরে বিষণ্ণতার আঁচল পথ কুড়ানো দিনের শেষে অবোধ মরু-জল কিংবা তুমি অতনু হৃদয়ে পাপড়ি মেলানো ডানার দাপট […]

কবিতা

কী যেন নেই, এলোমেলো সব…

জানো ? আজ রাতটা ভীষণ কাঙাল ভীষণ জেদি, সহস্র আক্ষেপ জমে আছে মখমলের আকাশে । কিসের যেন যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত বোঝা যায় না, অগোছালো ভীষণ ! কী যেন নেই ! কী যেন নেই ! বুকের ভেতরে যে অন্ধ কুঠিরে সময়ের বসবাস সেটা আজ জীবন্ত শ্মশানের মত, শুধুই হাহাকার, বিলাপ, চিৎকারের কারুকার্য মাখা নকল সুখ […]