হেলায় ফেলায় দিন কাটিয়ে কোথায় এলাম
নাম জানি না মুখ চিনি না ডাকবো কারে!
কে দেবে গো সাড়া আমায়, মুখটি দেখাও
পার হয়েছি অনেক দূরের পথের রেখা
এখন তবে চাইগো তোমার হঠাৎ দেখা।
আর তো আমার পিছন ফেরার নাই সুবিধা,
এগিয়ে যেতে হবে তবে-
কি আর সামনে বল কী দেখাবে?
আমি কবি, আমায় বল কী শেখাবে
ভালোবাসার কথা আমি লিখছি অনেক
এবার ক্লান্তি, শান্তি, সোহাগ দাও
আমি চলছি কার ইশারায় কার যে ডাকে।
চলতে চলতে বলতে বলতে একটি জীবন
পার হয়েছি তেপান্তরের জীবন মরণ।
এবার আমায় ঠাঁই দিতে চাই, কোন সুদূরের মুখের হাসি
আমি শুধু একলা তোমায় ভালোবাসি।
Related Articles
দিঘির ভিতরে ছায়া
দিঘির ভিতরে ছায়া ধীরে বড় হয়, ধীরে-ধীরে নিজেকে গুটিয়ে আনে ফের । মাঝে মাঝে হাওয়া দেয় । জালের শরীরে দোলা লাগে । ত্রিকালে দণ্ডায়মান বৃদ্ধ অশথের শাখা-প্রশাখায় ছড়ায় অস্ফুট কানাকানি । তীব্র নীল আকাশে নিঃসঙ্গ চিল উড়ে চলে যায় । জলের উপরে ভাসে অশথের শান্ত ছায়াখানি । আজও ছায়াখানি সেই জলের উপর শুয়ে আছে । […]
যাকে চেয়েছিলাম তাকে
যাকে চেয়েছিলাম তাকে পেলাম না যে-ঘাট ছাড়ে নৌকা তাতে গেলাম না কপাল আমার মন্দ তাতে সন্দেহ কি চোখ বুজলে প্রিয় কেবল তোমায় দেখি। ফুলগাছে জল দিলাম তাতে ধরেছে ফল যে-ঘরে পৌঁছুলাম দেখি ভাঙা আগল অমূল্য রাখবো না বলেই গেলাম না যাকে চেয়েছিলাম তাকে পেলাম না। সারা জীবন সন্ধে-সকাল করেও ফাঁকি কপাল আমার মন্দ তাতে সন্দেহ […]
বাতাসে তুলোর বীজ
বাতাসে তুলোর বীজ, তুমি কার? এই দিক-শূন্য ওড়াউড়ি, এ যেন শিল্পের রূপ- আচমকা আলোর রশ্মি পপি ফুল ছুঁয়ে গেলে যে-রকম মিহি মায়াজাল বাতাসে তুলো বীজ, তুমি কার? পাহাড়ী জঙ্গল থেকে উড়ে এলে খোলা-জানালা পাঁচকোনা ঘরে আমারও শব্দের রেশ উড়ে যায় নামহীন নদীটির ধারে স্বপ্নের ভিতর ফোটে স্নেহের মতন জ্যোৎস্না বৃদ্ধ কৃষকের চায়া আলপথে দাঁড়িয়ে ধানের […]

