ভালোবাসি, ভালোবাসি–
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি॥
ভালোবাসি, ভালোবাসি–
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনে অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥
ভালোবাসি, ভালোবাসি–
ভালোবাসি, ভালোবাসি–
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥
Related Articles
দোষী করিব না করিব না তোমারে
দোষী করিব না, করিব না তোমারে আমি নিজেরে নিজে করি ছলনা। মনে মনে ভাবি ভালোবাসো, মনে মনে বুঝি তুমি হাসো, জান এ আমার খেলা– এ আমার মোহের রচনা ॥ সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে, সেইমতো মায়ার আভাসে মনের আকাশে হাওয়ায় হাওয়ায় ভাসে শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর বিরহমিলনকল্পনা ॥
আছে দুঃখ, আছে মৃত্যু,
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ– সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥ রাগ: যোগিয়া তাল: একতাল […]
ওই রে তরী দিল খুলে
ওই রে তরী দিল খুলে। তোর বোঝা কে নেবে তুলে?। সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে– পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ওই রে তরী দিল খুলে। ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে– তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে। ডাক্ রে আবার মাঝিরে ডাক, বোঝা তোমার […]

