
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়,
এসো এসো এসো তোমার হাসিমুখে ।
এসো আমার অলস দিনের খেলায় ।।
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।।
দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে ।
যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া-
আজি পুরব-হাওয়া তারি পরিতাপ
উড়াব অবহেলায় ।।
Related Articles
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই– ফিরে ফিরে চলে গেলে তাই॥ তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥ আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন। বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি– দিনশেষে দ্বারে বসে পথপানে চাই। Sedin amay bolechile
সে আমার গোপন কথা শুনে যা ও সখী
সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে, গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥ সে যেন আসবে আমার মন বলেছে, হাসির ‘পরে তাই তো চোখের জল গলেছে। দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা, চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥ Se […]
আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।
আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া। মাঠের শেষে শ্যামল বেশে ক্ষনেক দাঁড়া ।। জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে পুব হতে কোন্ পশ্চিমেতে যায় রে উড়ে, গুরুগুরু ভেরী কারে দেয় যে সাড়া ।। নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়। আকাশ হতে আকাশে কার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি- ভরা […]


