কিছু চোখে শ্রাবণ মানায় না কিছু চোখ শুধু আকাশ দেখুক, জানালা খুলে, পর্দার আড়ালে যে বিশাল আকাশ রয়েছে সেটা হোক তার স্বপ্ন আঁকার ক্যানভাস । হৃদয়ের মসৃণতায় যদি মরচে ধরায় কালিক বসন্ত কিছু চোখে যেন বর্ষার আস্তরণ না পড়ে, কিছু চোখে শান্তি থাকুক, স্বাধীনতা থাকুক সঙ্গমের কামনা থাকুক ।। কিছু হাতে রিক্ততা মানায় না কিছু […]
কবিতা
বাংলা কবিতা সংকলন
আবোল-তাবোল আর্তনাদ
বাস্তব নয়, কবিতা হয়েই বেঁচে থাকো আমার মাঝে, বাস্তবের চেয়ে কবিতার বাজারদর কম সে অবহেলিত । অবহেলিত সত্ত্বার মত ভালবাসার মূল্য আর কে বুঝতে পারে ! কে দিতে পারে ! তার যে ভালবাসার মত আর কেউ নেই, এক তুমিই তার খড়কুটো তুমি বরং কবিতা হয়েই থাকো ।। যেভাবে ইচ্ছে থাকো, তবু থাকো আমার, নয়তো পাগলের […]
ছায়ামানবী
মাঝে মাঝে তোমাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় তোমার ঠোঁট, গাল, চিবুক তোমার রহশ্যময়ী কণ্ঠ যা আজও আমি শুনতে পাইনি । আচ্ছা, তোমার স্পর্শ আসলে কেমন ? তোমার স্পর্শে কি আমার অনুভূতি গুলো জেগে উঠবে ? মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার নরম ঠোঁটে সেঁটে দেই আমার ঠোঁটের আর্দ্রতা, তোমার ঊরুসন্ধিতে ভেসে থাকা পাপড়িটা ভিজিয়ে দেই […]
তাহারে খুঁজিয়া বেড়াই
আমি তাহারে খুঁজিয়া বেড়াই আনমনে, তাহার আঁখি প্রাঙ্গণে তবু সে বুঝিতে পারে না, তাহারে বুঝিতে দেই না আমি আপন হৃদয়ে কেবল তাহারই বসবাস, তাহারই পদচারণায় মুখরিত স্মৃতির সহবাস । ভুবন ভুলিয়া, তাহার চুম্বন ওষ্ঠে মাখিয়া খুঁজিয়াছি আমি সিন্ধুমালায়, নীল অতলে… তব তাহার রূপ-যৌবনের দ্বিতীয়া নাহি অতৃপ্ততার হৃদ-সাগরে ।। চন্দ্রিমার সীমা চৌচির্ণ করিয়া মধু খুঁজিয়া বেড়াই […]
থাকবি আমার হয়ে – ৩ (শেষ পর্ব)
তুই আমার হবি ? একটু ভালবাসলে কী খুব ক্ষতি হয়ে যাবে তোর ? তোর অনামিকা অলংকারে সাজাতে না পারলেও আঙুলের স্পর্শে পরিপূর্ণ করে রাখবো তোর হাত, ওই আঙুলের ভাঁজে তুই নিজেকে লুকাবি আঙুল গুলো তোকে ছেড়ে যাবে না কোনদিন দিব্যি দিয়ে বলছি ।। তোর শাড়ির আঁচলে যখন মুখ লুকাবে অনাদৃত নিঃশ্বাসের সুখ, দিব্যি দিয়ে বলছি […]
থাকবি আমার হয়ে – ২
কিরে, বলবি না ? বল না- তুই আমার হবি ? একটু ভালবাসলে কী হবে তোর ? তোকে চাঁদ-তারা এনে দেবার ক্ষমতা না থাকলেও প্রতিটি প্রশ্বাসে পাশে থাকতে পারবো, দিব্যি দিয়ে বলছি ।। তোর যখন মন খারাপ হবে চোখে নেমে আসবে কালবৈশাখী শ্রাবণ, দেখিস আমার আঙুল তখন তোর চোখে স্পর্শ করে সব কষ্ট নিয়ে নেবে- আমি […]
থাকবি আমার হয়ে – ১
তুই আমার হবি ? একটু ভালবাসলে কী এমন হবে তোর ? তোর ত্রিযাত্রার আকাঙ্ক্ষা মেটানোর ক্ষমতা না থাকলেও প্রতিরাতে তোকে একটি নীল গোলাপ এনে দিতে পারব, দিব্যি দিয়ে বলছি ! যখন আমাদের বিছানায় ছোট্ট একটি বালিশ আনা হবে তখন তাকে আমাদের মাঝে রেখে দিস, আর তিন-চার টা বালিশ হলে, আমি না হয় মাটিতেই ঘুমিয়ে নেব […]
অদৃশ্য বাঁধন
কোন এক নিঝুম রাতে যখন ঘুম হারিয়েছিল মেঘের দেশে যখন শরীরের সব শিরা-উপশিরায় জমাট বেধেছিল ক্লান্তি ঠিক তখনই খুঁজে পেয়েছিলাম তোমায়, মুখ-পুস্তকের নির্লিপ্ত পাতায় । মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মোহ আমি ছুঁতে চলেছি হাতের মুঠোয় যেন একরাশ ছায়াপথ ভেশে যাচ্ছিল প্রতি মিনিটে, বন্ধুত্বের হাতটা কিভাবে যেন তোমায় ছুঁয়ে দিল একদিন । তারপর শুরু হল […]
অন্তপঞ্জিকা ২০১২
যাচ্ছে কেটে দিন যাচ্ছে কেটে শহরের বন্দী যত বেরসিক দূরবীন, বছর আসে,বছর যায় থেমে থাকে শুধু সিগারেট আর প্রসূত নিকোটিন । কিছুই বদলায়নি এ বছর, আবার সবই বদলে গেছে একদম, পাওয়া-না পাওয়ার হিসেব গুলো এ বছরও মেলাতে পারিনি । অনেকেই এসেছে কাছে আবার অনেকেই কাছ থেকে যোজন দুর অনেক সীমানায় আজো শুনেছি রূপান্বিতার গানের সুর […]
নীলাল্পনা
সে থাকে, আজও আমার মাঝে, খুব গোপনে,কোন আস্তাকুড়ে একাকী, শুধু কষ্ট জেগে রয় । পাই না তাকে খুঁজে, নিঃস্ব আমি চুপটি করে আজও তাকেই বুনি আমারই, স্মৃতির মেঘলা চাদরে । জানি সে আছে রাতের মাঝে তবু দিন আসে, শুধু তাকেই ভেবে বিবাগী, জলছবি ভেসে যায় । পথহারা এই চাঁদের খোঁজে কত দুঃখ আসে, কত কান্না […]
