কবিতা

হয়তো কোন আগাছা…

    নিয়ন মোহনায় অস্ফুট আলোর উৎসব আড়মোড়া ভাঙে ঠিক তখনই নিভৃত স্বপ্নেরা হাতছানি দিয়ে যায় একটু একটু করে, খুব যতনে ধীর পায়ে, কত আলোর পায়তারা হতাশা মাড়িয়ে যায় !! কত জলরঙ ছবি রাঙিয়ে নেয় নিজেকে নববধূর সাজে,পুরো শহর যেন উৎসবে আজ ভীষণ মাতাল । তবু একটি ঘরের ভেতর আজো আঁধারের বাস বন্দী হয়ে থাকে […]

কবিতা

জমানো কৃষ্ণচূড়ায় উদ্বাস্তু রূপকথা

  রাজকন্যা, ভালবাসি বললেই এভাবে কেঁপে ওঠো কেন ? ঘৃণা যখন করতেই পারবেনা; একটু না হয় ভালবাসো আমায় ।। ধীরে ধীরে ভালবেসে ফেলেছ, তাই না ? তাইতো এত অপ্রস্তুত কথোপকথন- অনভ্যস্ত লাজুক হাসি ! অভিমানী বয়স ফেরাতে পারেনি, উষ্ণ বুকে মাথা চেপে খুঁজে পেতে চাও নিজের ছায়া; যেমন চুপি চুপি এসেছিলাম একদিন তুলতুলে গালে একটু […]

কবিতা

তুমি যদি আমায় ছেড়ে যাও

  তুমি যদি আমায় ছেরে যাও যদি ফোঁটার আগেই ছিঁড়ে ক্ষত-বিক্ষত করো পুস্প মিছিল অথবা আমার সিক্ত ভালোবাসা; জেনে নিও তবু আজন্ম প্রতীক্ষা শেষ হবে না- তোমার চারপাশ শুধুই সুগন্ধি ছড়িয়ে যাবো । যদি আজ চলে যাও যদি পিছু ফিরে না তাকাও, অধিকার কেড়ে নিতে পারবে না হুতোম পেঁচার মত তোমার আঁধার পাহারা দেবো ।। […]

কবিতা

মা, ভালো আছো তো ?

  স্তম্ভিত জনতার উচ্ছ্বাস ফেটে পরে আর্তনাদে চারদিকে হাহাকার, দুর্যোগের হুঙ্কার, অপর পৃষ্ঠা দ্রষ্টব্যে কেঁদে মরে বাংলাদেশ । চেয়ে রয় সেলুকাস ভণ্ডামির চূড়ান্ত সীমায় গণতন্ত্র, উচ্ছিষ্ট অনাহার বুকের ফাটলে চারদিকে চিৎকার, নিঃশব্দ জুয়া খেলা বাংলা মা, তুমি সত্যিই ভালো আছো তো ? নত মুখে আমার বাংলা মা আধো আধো জল গড়িয়ে পরছে- আর কত মা […]

কবিতা

রবি বাবু ও আমার বাবা

অসহায় রবি বাবু সেদিন আমাদের উঠানে দাঁড়াইয়া আমার বাবাকে হঠাৎ কাছে ডাকিয়া বলিলেন, আষাঢ় মাস পদ্মায় যাইতে হইবে, পুনরায় বলিলেন এইদিকে আসিতে আজ্ঞা হয়, বাবা ভাবিয়াছিলেন, জমিদার বাবু খাজনার কথা বলিবেন, সেই কথা না বলিয়া বলিলেন, একখানি গীত রচনা করিয়াছি একটু আগে, শ্রবণ করিলে বাধিত হইবো জমিদার বাবুর রচিত সেই গীতখানি প্রায়শই বাবার মুখে শুনিতেছি, […]

কবিতা

নজরুলের গান শুনে

নাওয়া, খাওয়া ছাড়িয়া দিয়া, বড়পা কাঁদিতে কাঁদিতে বলিলেন, অভিশাপ দিলাম, তাহার কণ্ঠ যেন চিরতরে স্তব্ধ হইয়া যায় হইলে তাহার সর্বাঙ্গে ঘৃণা মাখিয়া দিব। বড়পার কথায় বুঝিতে পারিলাম নজরুল গীতির গায়ক ইয়াকুব আলী সেইদিন কেন আমার বড়পাকে শুনাইয়াছিলেন ‘জানি বাহিরে আমার তুমি অন্তরে নও’

কবিতা

বোতাম রহস্য

কিছু কিছু কৌশল আঙুল শিখেছে ধূর্ত শিকারীর মতো কিন্তু সে আমার শার্টের বোতাম লাগাতে পারে না। বোতামের উপকরণ আর প্রস্তুতপ্রণালী তাকে দেখিয়ে এনেছি আধুনিক কারখানা থেকে, আশ্বস্ত হই, এইবার হয়তো আর ভুল হবে না। কিন্তু আঙুল আকাশ ছোঁয়, তার ডগায় মেঘ তুলে আনে, প্রজাপতির ডানা থেকে তুলির মতো তুলে আনে রং, টোকা দিয়ে উল্টে দেয় […]

কবিতা

আত্মচরিত

আমার বয়স ৪৮। আমার মাথার প্রথম পাকা চুলের বয়স ২০। এবং আমার স্নায়ুতন্ত্রীর ভিতরে স্তবকে স্তবকে সাজানো যে-সব স্মৃতি তারা খ্রীষ্টপূর্ব ১০০০০ বছরের চেয়ে পুরনো। সর্বক্ষণ পাঁজরার আড়ালে মুখ লুকিয়ে থাকে যে-বিষাদ একদিন তাকে জিজ্ঞেস করেছিলুম, কত বয়স হলো হে? বললে, ২০০৬-এর কাছাকাছি এলে কানায় কানায় ৭০০-বছর। কেননা দীর্ণ-বিদীর্ণ দান্তে নিজের রক্তে কলম ডুবিয়েছিলেন আনুমানিক […]

কবিতা

সেই এক রোদের রাখাল

এখনো আগের মতো দিন যায় নিজের নিয়মে। সারাদিন ধুলো রোদে, তিন ভাগ রাত কাটে বিনিদ্র নেশায় গহিন হৃদয় খুলে একা একা, তারপর… পলাতক পাখিদের নাম, চিতল হরিণ আর সেই চৈত্রের দুপুর__সেই এক রোদের রাখাল তারে খুঁজি, একটি গোলাপ কেন আজ তবে ফুটেছে শাখায়, বিষন্ন গোলাপ! এখানে তো পাখিহীন, পুষ্পহীন, উষর জীবন, এখানে কি জল ছিলো […]

কবিতা

পৃথক প্রবেশ

আমি ভুল কোরে তোমার নামকে ভেবেছি আমার। এতোদিন এই ভুলের ভেতরে, তোমার নামের মধ্যে রেখেছি আমাকে__ ভুল বুঝতে পারিনি। তুমি ওই দূর থেকে মৃদু স্বরে যে নামে ডেকেছো, সে তো তোমারই নাম, তোমাকেই চিহ্নিতকরণ। অপরের নাম দিয়ে এইভাবে সাজিয়ে নিজেকে বেড়ে ওঠা মানুষের মানবিক স্বভাবে শরীরে বলো কতোদিন তবু নিজেকেও ভুলে থাকা যায়। আমরা তো […]