বুঝি তোমার চাউনি বুঝি থাকবে না আর গলিঘুঁজি থাকবে না আর ছাউনি আমার কোথাও ও প্রমোটার ও প্রমোটার তোমার হাতে সব ক্ষমতার দিচ্ছি চাবি, ওঠাও আমায় ওঠাও | তুমিই চিরনমস্য, তাই তোমার পায়ে রত্ন জোটাই তোমার পায়েই বিলিয়ে দিই শরীর— যাঁর যা খুশি বলুন তিনি করবে তুমি কল্লোলিনী ভরসা কেবল কলসি এবং দড়ির | আমার […]
কবিতা
বাংলা কবিতা সংকলন
শূন্যের ভিতরে ঢেঊ
বলিনি কখনো? আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে। এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে সেই এক বলা কেননা নীরব এই শরীরের চেয়ে আরো বড়ো কোনো ভাষা নেই কেননা শরীর তার দেহহীন উত্থানে জেগে যতদূর মুছে নিতে জানে দীর্ঘ চরাচর তার চেয়ে আর কোনো দীর্ঘতর যবনিকা নেই। কেননা পড়ন্ত ফুল, চিতার রুপালি ছাই, ধাবমান শেষ […]
পুনর্বাসন
যা কিছু আমার চার পাশে ছিল ঘাসপাথর সরীসৃপ ভাঙা মন্দির যা কিছু আমার চার পাশে ছিল নির্বাসন কথামালা একলা সূর্যাস্ত যা কিছু আমার চার পাশে ছিল ধ্বংস তীরবল্লম ভিটেমাটি সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল ভাঙা বাক্স প’ড়ে থাকে আমগাছের ছায়ায় এক পা ছেড়ে অন্য পায়ে হঠাত সব বাস্তুহীন | যা […]
সবিনয় নিবেদন
আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে | দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা বজ্র কঠিন রাজ্যশাসনে সেটাই স্বাভাবিকতা | গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা | যে মরে মরুক, অথবা জীবন কেটে যাক শোক করে— আমি আজ জয়ী, […]
ছুটি
হয়তো এসেছিল | কিন্তু আমি দেখিনি | এখন কি সে অনেক দূরে চ’লে গেছে? যাব | যাব | যাব | সব তো ঠিক করাই আছে | এখন কেবল বিদায় নেওয়া, সবার দিকে চোখ, যাবার বেলায় প্রণাম, প্রণাম! কী নাম? আমার কোনো নাম তো নেই, নৌকো বাঁধা আছে দুটি, দুরে সবাই জাল ফেলেছে সমুদ্রে—
প্রেমসূত্র
ভালোওবাসি না আমি, মন্দও বাসি না, দুই পায়ে লুটি মেঘ হয়ে ঝরি আমি, ফুল হয়ে ফুটি; যদি এই ভালোবাসা হয়, তবে আমিই সর্বাগ্রে আছি, তার জন্য এক কোটি একশ বছরও যদি লাগে। তবে এক বাক্যে রাজি এই দণ্ড মাথা পেতে নিতে এই শাদা পৃষ্ঠা ভরে যতবার বলো দস্তখত দিতে সাঁতার দেই না আমি সব নিয়ে […]
কিছু শব্দ উড়ে যায়
কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে, তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়। এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_ তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়? দ্যাখোনি যখন কালো অন্ধকার উঠে আসে_ গ্রাসে। যখন সৌজন্য যায় কবরে মাটি কল্পতায়, যখন স্তব্ধতা গিলে খেতে থাকে কামুকেরা ত্রাসে, তখন তাকিয়ে দেখো শুদ্ধতার […]
মর মুখপুড়ি
এই বেশ ভালো হল অ্যামি, বিন্দাস জীবন ফেঁদে তাকে গানে নাচে মাদকের জুয়ার পূণ্যে অ্যামি, কী বলব বল, অ্যামি ওয়াইনহাউস, অ্যামি, আমি তো ছিলুম তোর জানালার কাচ ভেঙে ‘ল্যাম্ব অফ গড’-এর দামামায় বাজপড়া গিটারের ছেনাল আলোয় চকাচৌঁধ ভাম, অ্যামি, আমি তো ছিলুম, তুই দেখলি না, হের্শেল টমাসের শিয়রে বিষের শিশি মাধুকরী লেপের নিঃশ্বাসে, অ্যামি, স্তনের […]
আলফা পুরুষ কবিতা
কী দিয়ে তৈরি তুই ? নারীকে কবিতায় আনা যাবেনাকো বলে তোর হুমকি অবন্তিকা ! কোন ঋতু দিয়ে গড়া ? স্কচ না সিংগল মল্ট ? নাকি তুই হোমিওপ্যাথির শিশি থেকে উবে-যাওয়া ৩৫ হাজার ফিট ওপর আকাশে, প্লেনের হোল্ডে রাখা শীতে নদীর মোচড়ানো বাঁকে ইলিশের ঝাঁক ? আলোকে দেশলাই বলে ভাবলি কী ভাবে? কেন ? কেন ? […]
ঘুণপোকার সিংহাসন
ওগো স্তন্যপায়ী ভাষা পিপীলিকাভূক মুখচোরা ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছ এদেশে ।
