আমি তো আমার শপথ রেখেছি
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে |
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা |
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা |
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে—
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে |
Related Articles
ফের ফিরেছি হৃদয় নিয়ে
বন্ধু এসো জলসা করি ফের ফিরেছি হৃদয় নিয়ে বাঁধ ভেঙেছি অচিনপুরের পার মেলাবো গান শুনিয়ে আজকে রাতে চাঁদের হাটে তোমার চুলের মেঘ ভেসেছে বেলি ফুলের গন্ধে মাতাল বালক বাতাস গান বেঁধেছে তোমার ছিপে মন গেঁথেছে যাবো কোথা বিদায় নিয়ে? কাঁটার ডগায় থাকতে ঝুলে ফের ফিরেছি হৃদয় নিয়ে। ওই দেখো ওই ডালিম পাতা ছড়ার তালে ছন্দ […]
রাশিয়ার চিঠি -৩
মস্কৌ বহুকাল গত হল তোমাদের উভয়কে পত্র লিখেছিলুম। তোমাদের সম্মিলিত নৈ:শব্দ থেকে অনুমান করি সেই যুগলপত্র কৈবল্য লাভ করেছে। এমনতরো মহতী বিনষ্টি ভারতীয় ডাকঘরে আজকাল মাঝে মাঝে ঘটছে বলে শঙ্কা করি। এই কারণেই আজকাল চিঠি লিখতে উৎসাহ বোধ করি নে। অন্তত তোমাদের দিক থেকে সাড়া না পেলে চুপ করে যাই। নি:শব্দ রাত্রির প্রহরগুলোকে দীর্ঘ বলে […]
তোমার মুখ
হাতের উপর তোমার মুখটি তুলে ধরলাম দেখলাম আবেগে বোজা তোমার চোখ দেখা হলো না। কতবার বললাম তোমার কানে, কানে-কানে দেখলাম রক্ত লাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ দেখা হলো না। তোমার খোঁপা দিলাম খুলে জড়িয়ে নিলাম আমার মুখে-চোখে-বুকে দেখলাম পরম সুখে দু’হাতে ঢাকা তোমার চোখ দেখা হলো না। যাওয়ার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি-দু’টি করে সবক’টি […]

