এই যে কাকভোরে উঠে দরজা ঝাঁট দিই
এই যে হাজারবার গিন্নিমার মুখ শুনি
বৌদির কাপড় আর দাদার ফুলপ্যান্ট কেচে
নড়া ব্যথা করি
বাবুর ধমক খাই অপিসের আগে,
বাচ্চা সামলাই আর এই যে সাতবার ক’রে
দোকানে দৌড়োই, সে তো
মোড়ে তুই রিক্সা নিয়ে আছিস ব’লেই, সে তো
পাসিঞ্জার তুলে কি নামিয়ে তুই
রাস্তা দিয়ে যাচ্ছিস ব’লেই, সে তো
একদিন সবার মুখে ঝাড়ু মেরে ঝাঁটা মেরে
কাকভোরে আমাকে নিয়ে পালাবি ব’লেই, না কি বল?
Related Articles
যদি ভালবাসা পাই
যদি ভালবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে তুলে নেব ঝোলাঝুলি যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব মধ্য-অন্ত্য মিল। যদি ভালবাসা পাই আবার শুধরে […]
সুধাংশু যাবে না
পাগলামী করিসনে বন্ধু সুধাংশু সময় যে পার হয়ে যাচ্ছে এবার যে তোর পালানোর বেলা জিদ করিসনে বন্ধু, এখনই তুই পালা। জানি তুই কী ভাবছিস বন্ধু সুধাংশু দাঁড়িয়ে হাহাকারের ছোঁয়ায় জড়ানো শ্মশানসম বাস্তুভিটায় সেই হারিয়ে যাওয়া প্রাণচঞ্চল দিনগুলো, আমাদের ছেলেবেলা কিন্তু এবার যে তোর পালানোর বেলা, এবার তুই পালা। আমি জানি নির্বাক দাঁড়িয়ে তুই কী ভাবছিস […]
গেরিলা
দেখতে কেমন তুমি? কী রকম পোশাক-আকাশ পরে করো চলাফেলা? মাথায় আছে কি জটাজাল? পেছনে দেখাতে পারো জ্যোতিশ্চক্র সন্তের মতন? টুপিতে পালক গুঁজে অথবা জবরজং, ঢোলা পাজামা কামিজ গায়ে মগডালে একা শিস দাও পাখির মতোই কিংবা চা-খানায় বসো ছায়াচ্ছন্ন? দেখতে কেমন তুমি? অনেকেই প্রশ্ন করে, খোঁজে কুলুজি তোমার আতিপাতি। তোমার সন্ধানে ঘোরে ঝানু গুপ্তচর সৈন্য, পাড়ায় […]

